Aratrika Maity:”আসলে আমি তো সিঙ্গল…শ্যুটিং তো শুধু অজুহাত!”- সেটে ম্যাচ দেখতে ব্যস্ত আরাত্রিকা, ভাইরাল ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় চর্চা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Aratrika Maity: ভারতীয় ক্রিকেট দল যখন বড় ম্যাচে নামে, তখন শুধু স্টেডিয়ামেই নয় দেশের প্রায় প্রতিটি কোণেই তৈরি হয় এক অন্যরকম উত্তেজনার আবহ। সেই আবেগে ভেসে যান সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারাও। বৃহস্পতিবার ভারত বনাম ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে ঠিক এমনই উন্মাদনা দেখা গেল সর্বত্র। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে ভারতের জয় নিশ্চিত হতেই আনন্দে ফেটে পড়েন সমর্থকেরা। এখন সকলের চোখ ফাইনালের দিকে টিম ইন ব্লু যেন ট্রফি জিতে দেশে ফেরে, সেই প্রার্থনাই করছেন ভক্তরা।

এই ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়াতেও ছিল প্রবল উচ্ছ্বাস। দেশের নানা প্রান্তের মানুষ যেমন নিজেদের আনন্দ ভাগ করে নিয়েছেন, তেমনই টলিউড ও টেলিভিশন জগতের তারকারাও বিভিন্ন পোস্ট ও ভিডিওর মাধ্যমে ভারতীয় দলের সাফল্য উদযাপন করেছেন। তবে এই সব পোস্টের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি(Aratrika Maity)-র একটি ভিডিও।
ভিডিয়োটিতে দেখা যায়, ধারাবাহিকের শ্যুটিং সেটেই বসে সহকর্মীদের সঙ্গে ট্যাবলেট চালিয়ে ম্যাচ দেখছেন আরাত্রিকা ও ইউনিটের অন্যান্য সদস্যরা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাই একসঙ্গে মন দিয়ে খেলা দেখছেন। আর ভারতের জয়ের মুহূর্ত আসতেই আনন্দে লাফিয়ে ওঠেন সকলে। হাততালি, উচ্ছ্বাস আর উল্লাসে ভরে ওঠে গোটা সেট।

এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। ভিডিওর সঙ্গে মজার ছলে তিনি লিখেছেন, “আজ শ্যুটিং তো বাহানা থা, হামে ম্যাচ দেখনে আনা থা…”। অর্থাৎ বাংলায় যার অর্থ দাঁড়ায়, “আজ শ্যুটিং তো অজুহাত ছিল, আমাদের আসলে ম্যাচ দেখতে আসতে হত।” পোস্টের সঙ্গে তিনি একটি চোখ মারা এবং একটি কালো সানগ্লাসের ইমোজিও জুড়ে দেন।
ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সেটের এই মজার মুহূর্ত দেখে আনন্দ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন, ক্রিকেটের নেশা যে কতটা গভীর, সেটাই যেন এই ভিডিওতে স্পষ্ট।

বর্তমানে আরাত্রিকা মাইতিকে দেখা যাচ্ছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’(Jowar Bhanta)-য়। এই ধারাবাহিকটি সম্প্রচার শুরুর পর থেকেই দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে এবং নিয়মিত ভালো টিআরপি(TRP) অর্জন করছে। সিরিয়ালে ‘উজি’ চরিত্রে আরাত্রিকার অভিনয় দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। চরিত্রটির আবেগ, ব্যক্তিত্ব এবং গল্পের মোড় ঘোরানোর মুহূর্তগুলোতে তাঁর অভিনয় প্রশংসা পাচ্ছে দর্শকদের কাছ থেকে।
শুধু আরাত্রিকার অভিনয়ই নয়, দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়েছে ঋষি ও উজির অনস্ক্রিন জুটি। অর্থাৎ আরাত্রিকা মাইতি এবং অভিনেতা অভিষেক বর্মা(Abhishek Veer Sharma)-র রসায়ন অনেকেরই নজর কেড়েছে। সিরিয়ালে তাঁদের দৃশ্যগুলোতে যে সহজ ও স্বাভাবিক বোঝাপড়া দেখা যায়, তা দর্শকদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হয়েছে।

আরও পড়ুন:Probase Ghorkonna:”মায়ের মৃ’ত্যু আর হেসে প্রিয়জনকে জড়িয়ে ধরা সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক…ব্লগ দিয়ে ইনকাম করতে এসেছেন…পয়সা রোজগার করাটাই সব?” – শ’ব’দে’হে’র সামনে ক্যামেরা অন! শাশুড়ির মৃ’ত্যু ঘিরে ভ্লগ করে তী’ব্র সমালোচনায় ‘প্রবাসে ঘরকন্না’-র মহুয়া

এই জনপ্রিয়তার জেরেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেক দর্শকই মনে করছেন, শুধু পর্দাতেই নয় পর্দার বাইরেও নাকি তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি বা ভিডিও ঘিরে নানা আলোচনা শুরু হয়।
তবে এই গুঞ্জনকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ আরাত্রিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাস্তবে তাঁদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। অভিনেত্রীর কথায়, “আসলে আমি তো সিঙ্গল। আমার জীবনে এখনো মনের মানুষ নেই। অভিষেকও সেরকমই সে-ও সিঙ্গল। তাই আমাদের নিয়ে কথা হওয়াটা স্বাভাবিক। সবাই বলছে, আমরা শুনছি। আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকত, তাহলে হয়তো মানুষ এভাবে ভাবত না। কিন্তু এখন যেহেতু দুজনেই সিঙ্গল, তাই এই আলোচনা হবেই। কী আর করা যাবে!”

অভিনয়ের জগতে আরাত্রিকার যাত্রা শুরু হয়েছিল বেশ ছোট একটি চরিত্র দিয়ে। প্রথমদিকে তিনি অভিনয় করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমনি’(Karunamoyee Rani Rashmoni)-তে একটি পার্শ্ব চরিত্রে। যদিও সেই চরিত্রটি খুব বড় ছিল না, তবুও সেটিই ছিল তাঁর অভিনয় জীবনের সূচনা।
এরপর ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। বিশেষ করে ‘খেলানা বাড়ি’(Khelna Bari) ধারাবাহিকে ‘মিতুল’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এই চরিত্রটি তাঁকে ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ করে তোলে।

পরে ‘মিঠিঝোরা’(Mithijhora) ধারাবাহিকে ‘রাই’ চরিত্রেও তাঁকে দেখেছেন দর্শকরা। ধারাবাহিকের গল্পে তাঁর উপস্থিতি ও অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে ‘জোয়ার ভাঁটা’-য় তাঁর অভিনয় সেই জনপ্রিয়তাকেই আরও দৃঢ় করেছে।
ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও ইতিমধ্যে পা রেখেছেন আরাত্রিকা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’(Lawho Gouranger Naam Rey)-তে তিনি অভিনয় করেছেন লক্ষ্মীপ্রিয়া চরিত্রে। সিনেমাটিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক দু’পক্ষের কাছ থেকেই প্রশংসা পেয়েছিল।

আরও পড়ুন:Noble Man:“হাত-পা ধরে জামিন, বাড়ি ফিরেই মা’র?…আবার ভুল হতে পারে” – ফের মা’র’ধ’রে’র অভিযোগে কাঠগড়ায় বাংলাদেশি গায়ক নোবেল

সব মিলিয়ে বলা যায়, ধারাবাহিক থেকে সিনেমা দু’জায়গাতেই নিজের জায়গা ধীরে ধীরে শক্ত করছেন আরাত্রিকা মাইতি। আর এর মধ্যেই শ্যুটিং সেটে বসে ক্রিকেট ম্যাচ দেখার এই ছোট্ট মজার মুহূর্ত যেন তাঁর সহজ ও প্রাণবন্ত ব্যক্তিত্বেরই আরেকটি ঝলক তুলে ধরল।
এখন দেখার, ফাইনালের দিন আবারও কি এমনই কোনো ভিডিও শেয়ার করেন তিনি, নাকি সেই দিনও শ্যুটিং সেটেই বসে টিম ইন্ডিয়ার জয় উদযাপন করবেন।

Leave a Comment