Aratrika Maity:বর্তমানে বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা'(Jowar Bhanta)। প্রায় প্রত্যেকদিনই নতুন নতুন চমক দেখা যাচ্ছে ধারাবাহিকে। গল্পের নতুন মোড় ঘিরে টানটান উত্তেজনা। গল্পের পাশাপাশি দুই বোনের জীবন সংগ্রামের যে ল’ড়া’ই তা দেখে মুগ্ধ হয়েছেন বাংলার দর্শক। টিআরপি তালিকাতেও ভালো ফল করছে এই ধারাবাহিক। দুই বোনের চরিত্র দেখা যাচ্ছে আরাত্রিকা মাইতি (উজি)(Aratrika Maity) ও শ্রুতি দাসকে (নিশা)(Shruti Das)। কয়েকদিনের মধ্যেই দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন আরাত্রিকা। দর্শক মনে গভীর জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। জি বাংলাতেই পরপর তিনটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। এমন সুযোগ খুব কম জন নায়িকাই পেয়েছেন হয়ত।
সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে নাম বদলে ‘জোয়ার ভাঁটা’র ‘উজি’ এখন ‘জ্যোতি’। বাবার মৃ’ত্যু’র আসল রহস্য খোঁজ করছে দুই বোন। আর সেই লুকের বেশকিছু ছবি ফেসবুকে পোস্ট করেন আরাত্রিকা। সাদা প্রিন্টেট নাইট স্যুটে হাসিমুখে একের পর এক পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী।
সেই ছবির কমেন্ট বক্সেই এক নেটিজেন লেখেন, ‘নাটকে নেকামিগুলো একটু কম করবে। তোমার জন্য সব প্লান ভেস্তে যায়। আগেও রাই চরিত্রে অতিরিক্ত নেকামি করতে। এখনো উজি চরিত্রে নেকামি আর ভালো লাগে না।’ এমন বিদ্রু’প শুনে একদমই চুপ থাকেননি আরাত্রিকা। তিনি পাল্টা লেখেন,’আপনি নাম পাল্টে অন্যের বাড়ি গিয়ে অন্য পরিচয়ে থাকুন তো! দেখি কেমন পারেন! প্র্যাক্টিক্যালি ভাবতে শিখুন।’
আরও পড়ুন:Arunima Haldar:জ’ন্ডি’সে আ’ক্রা’ন্ত হয়ে ছেড়েছিলেন ধারাবাহিক ,আবারও ফিরছেন অরুণিমা
তবে নায়িকার অভিনয় নিয়েও অনেকই মন্তব্য করেছেন। অনেকের মতে, তুমি নাকি অতিরিক্ত ন্যাকামি করো,কিন্তু আমার একবারও তা মনে হয়না, তোমার অভিনয় অসাধারণ।’
তবে দর্শকের একাংশ তাঁকে ভালোবাসায় ভরিয়েও দিয়েছেন। একজন লেখেন,’তুমি,শ্রুতি আর অভিষেক, তোমরা তিনজন তো জাস্ট ফাটিয়ে দিচ্ছো।’ এর আগেও একাধিকবার ট্রো’লে’র শি’কা’র হয়েছেন অভিনেত্রী। মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে তাঁর মুখের মিল নিয়েও কম চর্চা হয়নি।
আরও পড়ুন:‘Kothha’ Serial End:দেবীপক্ষেই শেষ হল ‘কথা-অগ্নি’র পথচলা
ছোটপর্দার পাশাপাশি ইতিমধ্যেই বড় পর্দাতেও কাজের সুযোগ পেয়েছেন আরাত্রিকা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে থাকছেন আরাত্রিকা। এই ছবিতে দিব্যজ্যোতি দত্তের(Dibyojyoti Dutta) বিপরীতে ‘লক্ষ্মীপ্রিয়া’ চরিত্রে অভিনয় করছেন তিনি। কুড়ির গণ্ডি পার করার আগেই সাফল্যের শিখরে অভিনেত্রী।