Arijit Singh:“অরিজিৎ সিং গান না গাইলে আমরা গানই শুনব না!”- প্লেব্যাক ছাড়ার ঘোষণায় তোলপাড়, আবেগে ভাসলেন রাজ-শুভশ্রী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Arijit Singh: ভারতীয় সঙ্গীত দুনিয়ায় মঙ্গলবার গভীর রাতে আচমকাই নেমে এল এক ধাক্কা। এমন এক ঘোষণা, যা শুনে স্তব্ধ হয়ে গিয়েছেন লক্ষ লক্ষ শ্রোতা। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং(Arijit Singh) জানিয়ে দিলেন, প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি আর কোনও নতুন কাজ নেবেন না। কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন ভক্তরা। সেই মনখারাপের স্রোত ছুঁয়ে গিয়েছে টলিউডের অন্দরের তারকাদেরও। বিশেষ করে পরিচালক-অভিনেতা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty)ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের(Subhashree Ganguly) প্রতিক্রিয়া এখন চর্চার কেন্দ্রে।

রাজ চক্রবর্তীর ছবি ‘হোক কলরব’(Hok Kolorob)-এর স্পেশাল স্ক্রিনিং ছিল শহরে। সিনেমা দেখা শেষ করে যখন রাজ ও শুভশ্রী প্রেক্ষাগৃহ থেকে বেরোচ্ছেন, ঠিক তখনই সাংবাদিকদের কাছ থেকে অরিজিতের এই সিদ্ধান্তের কথা জানতে পারেন তাঁরা। মুহূর্তে যেন বিশ্বাসই করতে পারছিলেন না রাজ। বিস্ময় আর আবেগ মিশিয়ে তিনি বলে ওঠেন, “আমি তো এখনই সিনেমা দেখে বেরলাম। তোমাদের মুখে শুনছি এই খবর। কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। এটা কী করে সম্ভব? অরিজিৎ সিং গান গাইবে না, আর আমরা গান শুনব না, এটা মেনে নেওয়া যায়!”

রাজের কথায় স্পষ্ট হয়ে ওঠে, অরিজিৎ সিং(Arijit Singh) শুধু একজন শিল্পী নন, বরং এক প্রজন্মের আবেগ। পরিচালক আরও বলেন, “আমরা সবাই অন্ধ ভক্ত। অরিজিৎ সিং-এর ভক্ত নয়, এমন লোক কি আদৌ কেউ আছে? প্লেব্যাক করুক বা না করুক, সেটা বড় কথা নয়। ওর গলা দিয়ে যদি গান বেরোয়, সেটাই আমাদের জন্য যথেষ্ট। কোথায় গান করছে, কী মাধ্যমে গান করছে, সেটা বিষয় নয়।” রাজের এই মন্তব্যেই স্পষ্ট, অরিজিতের কণ্ঠই আসল আকর্ষণ, মাধ্যম নয়।

আরও পড়ুন:Sayak Chakraborty:“মানুষ কি শুধু সংখ্যা? তালাবন্ধ কারখানা থেকে বডি শেমিং , সভ্যতার কোন মুখটা আমরা দেখছি!” -সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সায়ক

স্বামীর সুরেই সুর মেলান শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly)। তবে তাঁর প্রতিক্রিয়ায় ছিল আরও বেশি অবিশ্বাস আর আবেগ। অভিনেত্রীর কথায়, “এই খবরটা হজম করতে আমার সময় লাগবে। এতটাই অবাক লাগছে যে আমাকে নিজে গিয়ে ওর পোস্টটা দেখতে হবে। আমি এখনই বিশ্বাস করতে পারছি না।” শুভশ্রীর গলায় ধরা পড়ছিল সেই সাধারণ শ্রোতার মনখারাপ, যে মানুষটা দিনের শেষে অরিজিতের গানে ভরসা খোঁজে।

রাজ-শুভশ্রী একা নন। অরিজিতের এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে ভরে গিয়েছে ভক্তদের আবেগ। কেউ লিখছেন, “এটা দুঃস্বপ্ন তো?”, কেউ আবার অনুরোধ করছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। অনেকের মতে, বলিউড বা টলিউড, দুই ইন্ডাস্ট্রিরই আবেগের বড় অংশ জুড়ে রয়েছেন অরিজিৎ। তাঁর প্লেব্যাক না করার সিদ্ধান্ত মানে শুধু ইন্ডাস্ট্রির ক্ষ’তি নয়, শ্রোতাদেরও এক গভীর শূন্যতা।

আরও পড়ুন:Palash Muchhal:’পলাশ ও ওই মহিলা একেবারে শয্যায় ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন মহিলা দলের ক্রিকেটাররা পলাশকে মা’র’ধ’র পর্যন্ত করেন…’, ৪০ লক্ষের অভিযোগ থেকে ১০ কোটির মা’ন’হা’নি মা’ম’লা- পলাশ মুচ্ছল বনাম বিদ্যন মানে বিতর্কে নতুন বি’স্ফো’র’ণ

কিন্তু ঠিক কী লিখেছিলেন অরিজিৎ সিং? নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে গায়ক লেখেন, “সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আজ আমি জানাতে চাই যে, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনও নতুন কাজ গ্রহণ করব না। আমি এখানেই শেষ করছি। এটা ছিল এক অসাধারণ সফর।” এই কয়েকটি লাইনই যথেষ্ট ছিল সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলতে।

এরপর আলাদা একটি পোস্টে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দেন অরিজিৎ। স্পষ্ট করে জানান, এই সিদ্ধান্ত কোনও হঠাৎ নেওয়া নয়। দীর্ঘদিন ধরেই প্লেব্যাক থেকে সরে আসার কথা ভাবছিলেন তিনি। গায়কের মতে, তিনি খুব সহজেই একঘেয়েমিতে ভোগেন। একই ধরনের কাজ বারবার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁর ভাষায়, “আমি বোর হয়ে গিয়েছি। বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের সঙ্গীত নিয়ে কাজ করতে হবে।”
অর্থাৎ, প্লেব্যাক ছাড়লেও গান ছাড়ছেন না অরিজিৎ, শুধু নিজের পথ বদলাতে চান।

আরও পড়ুন:Rwitobroto Mukherjee:”পশ্চিমবঙ্গে এখন একমাত্র রাজনীতিতেই টাকা আছে, সরকারি হাসপাতালে ডাক্তার সেফ নয়, আমি পেশেন্ট হয়ে কী করে সেফ হবো?” -বর্তমান বাংলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ঋতব্রত মুখার্জী

এখানেই থামেননি তিনি। অরিজিৎ আরও জানান, নতুন শিল্পীদের জন্য জায়গা তৈরি করাও তাঁর এই সিদ্ধান্তের অন্যতম কারণ। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার পর তিনি চান, নতুন কণ্ঠ, নতুন প্রতিভারাও সামনে আসুক। তাঁর এই বক্তব্যে একদিকে যেমন দায়িত্বশীল শিল্পীর পরিচয় মেলে, অন্যদিকে তেমনই ভক্তদের মনখারাপও দ্বিগুণ হয়ে যায়।

সব মিলিয়ে, অরিজিৎ সিং-এর প্লেব্যাক না করার ঘোষণা শুধুই একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা এক সাংস্কৃতিক আলোড়ন। রাজ-শুভশ্রীর মতো তারকারা যেমন এই খবরে ভে’ঙে পড়েছেন, তেমনই সাধারণ শ্রোতারাও প্রশ্ন তুলছেন সিনেমার গান কি আর আগের মতো থাকবে? উত্তর ভবিষ্যৎই দেবে। তবে একটা কথা নিশ্চিত, প্লেব্যাক থাকুক বা না থাকুক, অরিজিৎ সিং-এর কণ্ঠ আর তাঁর গান ভারতীয় সঙ্গীতপ্রেমীদের জীবনে ঠিকই রয়ে যাবে, অন্য কোনও রূপে, অন্য কোনও পথে।

Leave a Comment