Dev-subhashree-Aritra:দেব-শুভশ্রী বিতর্কে হঠাৎ একি মন্তব্য করলেন অরিত্র দত্ত বণিক?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dev-subhashree-Aritra:”অন্যান্য মেয়েদের দুর্বল করে দেখা হচ্ছে”…অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে কেন ‘লেডি সুপারস্টার’ বলা হবে? হঠাৎ কী মন্তব্য করলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক?

বাংলায় এখন সবার মুখে মুখে একটাই ছবির নাম ‘ধূমকেতু’। যার মধ্যে দিয়ে আবারও একসাথে দেখা গেছে দেব-শুভশ্রীকে একসাথে। বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। কিন্তু নতুন করে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে বিস্তর জলঘোলা চলছে।

সম্প্রতি বেশ কিছুদিন ধরে একে অপরকে করা নানান মন্তব্য নিয়ে ঝড় উঠেছে সমাজমাধ্যমে। সুপারস্টার দেবের করা মন্তব্য নিয়ে বেশ চটেছেন শুভশ্রীর অনুরাগীরা। দেব জানান,”শুভশ্রীর মুখের ইনোসেন্স হারিয়ে গেছে ।”

পাল্টা উত্তরে লেডি সুপারস্টার জানান,” হবে হয়ত জানি না ঠিক।”

আরও পড়ুন:Kanchan-Sreemoyee:আয়ার হাতে মার,ছোট্ট কৃষভির এখন কেমন অবস্থা?

বরাবরই নিজেকে অভিনয়ের দিক থেকে প্রমাণ করেছেন শুভশ্রী। ‘গৃহপ্রবেশ’ থেকে ‘সন্তান’ তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। অনুরাগীদের কাছে তিনি লেডি সুপারস্টার। কিন্তু কেন তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলা হবে? কেন মহিলা বলে আলাদা করে ‘সুপারস্টার’ এর আগে ‘লেডি’ শব্দটা ব্যবহার করা হবে? অন্যান্য মেয়েদেরও কি দুর্বল করে দেখা হচ্ছে? এমনই কিছু প্রশ্ন উঠে আসছে।

আরও পড়ুন:Dev-Subhashree:”আমি ১৪ বছর আগেও সব সহ্য করেছি,ওঁ সেটা পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে…” বিবাদের মাঝে কিসের ইঙ্গিত দিলেন দেব?

সম্প্রতি অভিনেতা অরিত্র দত্ত বণিক এই প্রসঙ্গে নিজের সমাজমাধ্যমের পাতায় নিজের মতামত জানিয়েছেন। তিনি লেখেন,”অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে পপুলার মিডিয়াতে লেডি সুপারস্টার বলা হয় কেন? এই লেডি শব্দটি বাতিল করা উচিৎ বলে আমি মনে করি, দেব, জিৎ, বা প্রসেনজিৎকে স্টার বলার সময় কি আমরা জেন্টস সুপারস্টার বলি? তাহলে শুভশ্রীর ক্ষেত্রে লেডি কথাটা আলাদা করে জুড়ে দেওয়ার অর্থ যে স্টার কেবলমাত্র পুরুষরাই হতে পারেন, লেডিসদের জন্যে স্টার হতে গেলে আলাদা কোনো ক্রাইটেরিয়া আছে?

শুভশ্রীর নিজের বিরাট ফ্যান ক্লাব রয়েছে, কয়েক লাখ মানুষ তার অনুগামী, পোস্টারে তার মুখ দেখে হাজার হাজার টিকিট বিক্রি হয়, বা ওটিটিতে সাবস্ক্রাইবার আসেন। সাম্প্রতিক একাধিক ছবিতে শুভশ্রী অভিনেত্রী হিসেবে পুরুষ হিরোর ব্র‍্যান্ডিং এর বাইরে বেরিয়ে নিজের চরিত্রের অভিনয় দিয়ে বহু মানুষের মন জয় করেছেন। মহিলা বলে আলাদা করে “লেডি” ক্লাসিফিকেশন করে সরিয়ে দিলে তাকে এবং অন্যান্য মেয়েদের যারা ওনার মতো ফিল্ম ও মডেলিং-এ সফল হতে চাইছেন তাদের দুর্বল করে দেখা হচ্ছে। আমি মনে করি শুভশ্রী লেডি বলে নয়, নিজের কাজের সাফল্যের কারণে সরাসরি একজন “স্টার” বা “সুপারস্টার” টাইটেল পাওয়ার যোগ্য। লেডি টেডি এসব বলা বন্ধ করা হোক।”

Leave a Comment