Rahul Banerjee:”ওঁর ছেলে বড় হয়ে যেন জানতে পারে তার বাবার মৃ’ত্যু’র কারণ…”, প্রিয়াঙ্কা সরকারের পর এইবার আইনের দ্বারস্থ আর্টিস্ট ফোরাম! কী বলছেন প্রসেনজিৎ চ্যাটার্জীসহ অন্যান্য সদস্যরা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Rahul Banerjee: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পাঁচ দিন সম্পন্ন হয়েছে। অশ্রুধারা ও রাগ মিশ্রিত এক অদ্ভুত পরিস্থিতির শিকার তাঁর আত্মীয় তথা আপনজনরা। সমাজমাধ্যমে একের পর এক সুখস্মৃতি পোস্ট করে তাঁর স্মৃতিচারণ করছেন টলিউড। বন্ধুমন্ডলীর প্রিয় রাহুল আজ পরলোকে এই ক্ষতি যে পূরণ হওয়ার নয় কোনোদিন। মর্মাহত প্রিয়জনেরা স্মৃতিচারণের সাথে সাথে মৃ’ত্যু’র কারণ নিয়েও উদ্বিগ্ন, কারণ প্রশ্নের উত্তর যে কিছুতেই মিলছে না। মিললেও তার সত্যতা আর সততাতে ভরসা করতে পারছেন না অনেকেই। সব মিলিয়ে এক জটিলতার হয়েছে। এই রহস্য যা সমাধানের চেষ্টায় স্বচেষ্ট সবাই, যাঁরা চাইছে সঠিক বিচার পাক এই মহৎ আত্মা। সেই আশায় গত বুধবার আইনের দরজায় কড়া নাড়েন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা, সেই পথেই হাঁটছে তাঁর সমব্যাথীরাও।

গতকাল অর্থাৎ ৩ রা এপ্রিল শুক্রবার, এই ঘটনাকে কেন্দ্র করে এক জমায়েত হয় আর্টিস্ট ফোরামের। সেই জমায়েতের ফল স্বরূপ আজ অর্থাৎ ৪ঠা এপ্রিল শনিবার , প্রযোজনা সংস্থা ‘ ম্যাজিক মোমেন্টস ‘ এর বিরুদ্ধে এফআইআর -এর সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন প্রশ্নে বিচলিত টলিসেলেবরা ১লা এপ্রিল প্রযোজনা সংস্থাকে একটি চিঠিও লিখেছিলেন ঘটনার কারণ জানতে চেয়ে। কিন্তু জানা যাচ্ছে সেই চিঠির উত্তরে কোনো আশানুরূপ তথ্য না পেয়েই এই কঠোর সিদ্ধান্ত তাঁদের। তদন্তের ফলস্বরূপ এক সন্তুষ্টিজনক নিরেট সত্য উদ্ধারের আশায় বসে সিংহভাগ টলিউড।

আরও পড়ুন:Chandni Ganguly:”বিবাহিত স্বামী অন্য একটি মহিলা নিয়ে বিছানা গরম করছে আর আপনি স্ত্রী হয়ে ভিডিও তুলে দিচ্ছেন! …দেবলীনা, সুস্মিতা এই নামগুলো প্রত্যেকটাবার মনে হচ্ছে ঘেন্নায়…আপনাদের মতো মহিলারা আছে বলেই নারীরা অনেক বেশি নীচে নেমে গেল…” সুস্মিতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য চাঁদনী গাঙ্গুলীর

শুটিং সেটের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে জলঘোলা কম হয়নি। প্রশ্ন উঠেছিল, প্রযোজনার মিথ্যাচার নিয়েও। সেই অভিযোগের তাড়নায় ওয়েস্ট বেঙ্গল উইমেন্স কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগের সিদ্ধান্ত নিতেও পিছপা হননি প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। কিন্তু এইসবের পরও তো আর উত্তর পাওয়া গেল না। তাই সরব আর্টিস্ট ফোরামের সদস্যমন্ডলী। ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখার্জি কাল অর্থাৎ ৩ রা এপ্রিল ঘোষণা করেন,” গত ২৯শে মার্চ ২০২৬ , ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং চলাকালীন আমাদের বন্ধু ও আর্টিস্ট ফোরামের সদস্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃ’ত্যু ঘটে। আপনাদের অবগতির জন্য জানাই এর পর সোশ্যাল মিডিয়ার নানা মতামত চলতে থাকে। এই অবস্থায় আমরা আর্টিস্ট ফোরামের সদস্যরা আইনী পরামর্শ নিয়ে ১লা এপ্রিল চিঠি দিয়েছিলাম প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে। তার উত্তর আমরা গতকাল পেয়েছি যেই উত্তরে আমরা সন্তুষ্ট নয়, তাই পুনরায় আমরা আইনি পরামর্শ নিয়ে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে চলছি কাল দুপুর ২টো নাগাদ, রাহুলের মৃ’ত্যু’র পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে।”

আরও পড়ুন:Ratna Debnath: ‘আমার মেয়ে অভয়া নয়, অপরাধীদের মাথায় দিদিমণির হাত থাকে, তারা সব পার পেয়ে যায়, এই থ্রেট কালচার আমি ভাঙতে চাই…’, বিক্ষোভ প্রকাশ পেল আরজিকর কাণ্ডে প্রয়াত অভয়ার মা রত্না দেবনাথের কণ্ঠে

আর্টিস্ট ফোরামের কার্যকর সভাপতি ও প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, “আমার আলাদা করে কিছু বলার নেই। একটাই কথা বলছি আমাদের রাহুলের চলে যাওয়াটা তো স্বাভাবিক নয়। আমাদের প্রথম-দুই-তিন দিন সময় লেগেছে, অনেক প্রশ্ন করেছে অনেকে, সময় লেগেছে পুরো ব্যাপারটা গুছিয়ে একদিকে আনতে। আইনের তো অনেক নিয়ম রয়েছে।” তাঁর কথাতেও স্পষ্ট প্রকাশ পেয়েছে প্রযোজনা সংস্থার দেওয়া উত্তরে হতাশার সুর।
আরও বলেন, “আমাদেও ব্যাপারটা মেনে নিতে দু-তিন দিন সময় লেগেছে যে রাহুল আমাদের মধ্যে নেই , তার মধ্যেই এত কথা যায় হোক, চাই এর একটি স্বচ্ছ তদন্ত হোক। ওঁর ছেলে বড় হয়ে যেন জানতে পারে তার বাবার মৃত্যুর কারণ।” তাঁদের বয়ানে পরিষ্কার যে আজ দুপুর ২টোর পর আইনি পদক্ষেপ নেবেন রাহুলের মৃ’ত্যু’তে মর্মাহত তাঁর সহকর্মীরা। এখন দেখার বিষয় তদন্ত কতটা নিজের স্বচ্ছতা ও সততা বজায় রাখে।

Leave a Comment