Chirodini Tumi Je Amar:’বাবা-মেয়ে লাগছে দু’জনকে, একদম মানাচ্ছে না এই মেয়েটাকে…’ নতুন ‘অপর্ণা’কে দেখেই বেজায় চটলেন দর্শক, ‘দিতিপ্রিয়ার জায়গা কেউ নিতে পারবে না, কে এই শিরিন!’ বয়কটের ডাক নতুন অপর্ণা’কে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Chirodini Tumi Je Amar:নানান জল্পনা-কল্পনার মাঝে অবশেষে নতুন ‘অপর্ণা’ কে হবে জানা গেল। গতকাল থেকে দেখা যাচ্ছে নতুন ‘অপর্ণা’কে। ‘অপর্ণা’র চরিত্রে দিতিপ্রিয়ার বদলে অভিনয় করছেন নবাগতা শিরিন পাল। টেলিভিশন জগতে প্রথম পা রাখল শিরিন।অভিনেতা জিতু কমলের সঙ্গে নানা ঝামেলার পর ‘চিরিদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া রায়। তারপর নায়িকার ভূমিকায় আসেন শিরিন।

কিন্তু কে এই শিরিন? তাঁর আসল পরিচয় কী? ঝাড়গ্রাম কথাকৃতি নাট্যদলের সদস্যা শিরিন। ঝাড়গ্রামের মেয়ে হলেও পাঠভবনে পড়েছেন। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভ লিটারেচর নিয়ে পড়াশুনা করেছেন। বর্তমানে মাস্টার্সের ছাত্রী তিনি। শোনা যাচ্ছে, শিরিনের বিশেষ বন্ধুও নাকি বিনোদন জগতেরই মানুষ।

ইতিমধ্যেই জিতু ও শিরিনের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের সালোয়ারে নতুন নায়িকা। আর যা দেখে নেটিজেনদের একাংশ বেশ চটেছেন নতুন ‘অপর্ণা’কে দেখে। ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লেখেন, ‘এবার সত্যিই বাবা-মেয়ে লাগছে দু’জনকে।’ অপরজন লেখেন, ‘দিতিপ্রিয়া ছিল রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। একদম মানাচ্ছে না এই মেয়েটাকে।’ আর একজন লেখে, ‘জঘন্য লাগছে,একদম মানাচ্ছে না।’

আরও পড়ুন:Kaushik Ganguly:সমাজ কি এখনও পুরুষতান্ত্রিক! নারীদের কাজ কি শুধু রান্না করা? সমাজের একচোখো বিচার নিয়ে কী বললেন কৌশিক গাঙ্গুলী?

যদিও আবার নেটপাড়ার একদল বেশ খুশি হয়েছে নতুন ‘অপর্ণা’কে দেখে। শিরিনের পক্ষ নিয়ে একজন বলেছেন, ‘আমি সিওর প্রযোজনা সংস্থা অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। অভিনয় তাঁর মানে খারাপ করবে না। আরেকজন লেখেন, দিতিপ্রিয়া তো ছুঁতেও দেবে না বলেছিল! ওভাবে কাজ হয় না কি! জিতুদার সঙ্গে খুব ভালো লাগছে। আজকে যারা হাসির রিয়েকশন দিচ্ছে, কাল তারাই লাইভে রিয়াক্ট দেবে।’ শোনা গিয়েছিল প্রযোজনা সংস্থা নতুন মুখকেই নিয়ে আসবে। এবার দেখার পালা দিতিপ্রিয়ার বদলে নতুন ‘অপর্ণা’র চরিত্রে শিরিন আসার পর, ধারাবাহিকটি টিআরপি তালিকায় কতটা এগিয়ে থাকে।

আরও পড়ুন:Rukmini Maitra:কলকাতায় রাস্তার দেওয়ালে ভরে উঠেছে রুক্মিণীর ছবি, উপরে লেখা ‘পাত্র চাই’, দেবকে ছেড়ে হঠাৎ পাত্রের সন্ধানে নায়িকা! তবে কি ভাঙনের খবর সত্যি? পাল্টা উত্তর দেবের! আচমকা কী কাণ্ড ঘটল?

প্রসঙ্গত, দিতিপ্রিয়া ও জিতুর ঝামেলার কারণে টলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ বিরক্ত হয়েছিলেন। নায়িকাকে স্পর্শ তো দূরের কথা এক দৃশ্যে থাকতেই নারাজ ছিলেন অভিনেত্রী। এমনকি ডামি দিয়ে সিন করাতে হচ্ছিল। নাজেহাল অবস্থা ছিল ধরাবাহিকের সদ্যদের। ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েও অনুরাগীদের অনুরোধের জন্য আবার ধারাবাহিকে যোগ দিয়েছিলেন জিতু। কিন্তু অভিনেত্রী নায়কের সাথে আর অভিনয় করতে না চাওয়ায় ধারাবাহিক ছেড়ে দেন। তাঁর এই ব্যবহারে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।
নতুন ‘অপর্ণা’কে কেমন লাগছে জিতু কমলের সাথে তা অবশ্যই কমেন্ট করে জানান।

Leave a Comment