Bhojpuri singer Devi:বিয়ে না করেও মা হলেন ভোজপুরী গায়িকা দেবী,কিন্তু কিভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Bhojpuri singer Devi:অবশেষে সাত বছর অপেক্ষার অবসান ঘটল,বিয়ে না করেও মা হলেন ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা দেবী

বর্তমান যুগে সব কিছুই এখন হাতের মুঠোয়। তাই হবে না এমন কোনো কাজ কাজ নেই। এখন মেয়েরা নিজেদেরকে সংসারের বেড়াজালে আবদ্ধ না রেখে চিরাচরিত প্রথা ভেঙে কাজ করে চলেছেন পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে। তাই বর্তমান যুগে বিয়ে করেই যে সন্তানপালন করতে হবে এমন কোনো বিষয় নেই আর। মা হওয়ার অধিকার সবার আছে। তেমনই সমাজের এই নিয়মকে অনেক আগেই ভেঙে দিয়েছেন বলি অভিনেত্রী সুস্মিতা সেন। বিয়ে না করেও সন্তানসুখ লাভ করেছেন।

ভারতীয় গ্ল্যামারদুনিয়ায় সেই সাহস দেখানোর অন্যতম পথপ্রদর্শক সুস্মিতা সেন। তার এই সাহসী পদক্ষেপকে অনেকে কুর্নিশ জানিয়েছেন। সমাজের চিরাচরিত ভাবনার বাইরে গিয়ে দুই কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। ‘সিঙ্গেল মাদারের ভূমিকা পালন করছেন তিনি।
পরবর্তীতে সেই দুঃসাহস দেখিয়েছেন দেশের বহু সাধারণ পরিবারের মেয়েরাও! এবার সেই একই পথেই হাঁটলেন ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা দেবী।

আরও পড়ুন:Ankush-Koushani:ঐন্দ্রিলার সাথে সর্ম্পক শেষ? কৌশানীকে নিয়ে লং ড্রাইভে যেতেই কাকে উদ্দেশ্য করে কী কথা বললেন অঙ্কুশ?

দীর্ঘদিন ধরেই মা হওয়ার স্বপ্ন দেখছিলেন দেবী। বিয়ে না করেই বাচ্চা? সমাজের কাছে যেন এটা ঘোর অপরাধ। কিন্তু কোনো না কোনো কারণে সেই ইচ্ছেপূরণ হচ্ছিল না। কিন্তু হাল ছাড়েননি গায়িকা। সাত বছর চেষ্টার পরে গায়িকার কোলে এল এক ফুটফুটে পুত্র সন্তান। সদ্যোজাতের সঙ্গে সেই মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবী।

কিন্তু কিভাবে মা হলেন তিনি? জানা গিয়েছে, স্পার্ম ডোনারের সাহায্যে আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেছিলেন দেবী। সম্প্রতি সি-সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন ওই গায়িকা। এখন আনন্দে আত্মহারা দেবী। ছেলের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার বাবু।’

আরও পড়ুন:Syed Arefin-Neha Amandeep:”দাদা খুব ভালো পরিচালনা করতে পারেন…” হঠাৎ কিসের ইঙ্গিত দিলেন নেহা আমনদীপ? 

Leave a Comment