Biplab Chatterjee:”তিন-চারটে বিয়ে করলে ভাল হত,তাহলে শরীর ভালো থাকত…” এক বিয়েতে অখুশি বিপ্লব চট্টোপাধ্যায়! জীবনের আক্ষেপ নিয়ে কী বললেন বর্ষীয়ান অভিনেতা?
একসময় পর্দায় ভিলেন চরিত্রে অভিনয় করে চুটিয়ে কাজ করেছেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। সিনেমা এবং ধারাবাহিকেই অভিনয় করেছেন আজীবন। পর্দায় তাবড় তাবড় অভিনেতাদের সাথে তাঁর সাবলীল অভিনয় মন কেড়েছে দর্শকের। পর্দায় এতটাই শয়তানি করতেন তিনি যে, বহু দর্শক তাঁকে সহ্যই করতে পারত না। কিন্তু বাস্তবে একেবারেই অন্যরকম মানুষ তিনি। মাটির মানুষ একজন।
তবে সময়ের সাথে বয়সের ছাপ তাঁর মুখে স্পষ্ট। কিছুদিন আগে পুজোর কেনাকাটা করতে বেরিয়েছিলেন বিপ্লব চ্যাটার্জী। সঙ্গে ছিলেন স্ত্রী মৈত্রী চট্টোপাধ্যায় আর দুই সহকারী। অভিনেতাকে ধরে নিয়ে যাচ্ছেন তাঁর দুই সহকারী। প্রতি বছর স্ত্রীকে পূজার সময় জুতো কিনে দেন অভিনেতা। তাই কিছুদিন আগে সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলেন তিনি। তাঁর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে একসময় খ্যাতির শিখরে পৌঁছেও আজ তেমন আর অভিনয় করতে দেখা যায় না তাঁকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। অভিনেতা জানান,”এখন মনে হয়, রাজারাজড়ার মতো তিন-চারটে বিয়ে করলে ভালো হত। তাহলে শরীর ভাল থাকত। ওঁরা একাধিক বিয়ে করেছিলেন বলেই বোধহয় বার্ধক্যেও সুস্থ থাকতেন।”
তিনি আরও জানান,যেদিন থেকে কেনাকাটা শুরু করেছেন, সেদিন থেকে নিজে হাতে জিনিস না কিনলে শান্তি পান না। এখন যদিও অশক্ত শরীরে আর ধকল নিতে পারেন না। তবু স্ত্রীর জুতো নিজে দাঁড়িয়ে কেনা চাই।”
আরও পড়ুন:Dibyojyoti Dutta:আচমকাই স্টেজে কী করে বসলেন দিব্যজ্যোতি? অবাক নেটপাড়া
তবে কী এখনও ভিড়ের মাঝে গেলে তাঁকে দেখে কী দর্শকের উন্মাদনা আগেকার মতোই আছে? একটু হতাশার সুরেই জানান,”আমি কি আর তারকা? পর্দায় লোককে ধরে পেটাতাম বলে লোকে একটু-আধটু চিনত। হ্যাঁ, দোকানে গেলে ভিড় জমত। ভালই লাগত। ওদের জন্যই তো আমি ‘বিপ্লব চট্টোপাধ্যায়’ হয়ে উঠতে পেরেছি।”