Arpita Mukherjee:’বাবার বয়সি লোকের সাথে এমন নাচ! ছিঃ কি রুচি!..’ পর্দার বাবা-মেয়ের নাচ দেখে ধেয়ে এল কটাক্ষ,পাল্টা জবাব দিলেন অর্পিতা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Arpita Mukherjee:’মুম্বইয়ের সংস্কৃতি! বাবার বয়সি লোকের সঙ্গে এভাবে নাচ করছেন!…’ বিশ্বজিৎ-অর্পিতার নাচের ভিডিয়ো দেখে কটাক্ষের ঝড়, কড়া ভাষায় জবাব দিলেন অভিনেত্রী

টলিপাড়ার একজন দাপুটে অভিনেত্রী অর্পিতা মুখার্জী। একসময় অভিনেতা যশ দাশগুপ্তর বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। ছিপছিপে চেহারা, টানটান চোখ সঙ্গে অসাধারন অভিনয় দিয়ে দর্শকদের মনে নিজের জায়গা পাকাপাকিভাবে তৈরি করে নিয়েছিলেন নায়িকা। তবে এখন বেশিরভাগ মা, কাকিমার চরিত্রে বা ভিলেনের চরিত্রে বেশি অভিনয় করতে দেখা যায়। তবে ‘মিঠাই’ ধারাবাহিকে পিসিমণির চরিত্রটি তাঁকে এনে দিয়েছে অনেকখানি সফলতা। হাসিখুশি, প্রাণোচ্ছল সেই অভিনয় ভোলার নয়। আর সেই ধারাবাহিকে কাজের সূত্রেই অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এবং অভিনেত্রী স্বাগতা বসুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভিনেত্রী অর্পিতার। ধারাবাহিকে স্বাগতা এবং বিশ্বজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অর্পিতা।

সম্প্রতি নিজের জীবনের সেরা প্রাপ্তি,ক্যারিয়ারের সাফল্যে কাছের বন্ধুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেত্রী। হইহুল্লোড়ে মেতে ছিলেন সবাই। কেক কাটা থেকে শুরু করে নাচে-গানে জমে উঠেছিল সেই সন্ধ্যা। সেখানে টলিপাড়ার অন্যান্য তারকাদের সাথে হাজির ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী এবং স্বাগতা বসু। সেখানেই তিনজনের নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় নেতিবাচক মন্তব্যের ঝড়।

আরও পড়ুন:chiroshokha Serial:’মিঠি’র চরিত্রটিকে গিরগিটির সাথে তুলনা করল দর্শক! কিন্তু কেন?

ধারাবাহিক শেষ হয়ে গেলেও, ‘সিদ্ধেশ্বর মোদক’, ‘সুষমা ঘোষ মোদক’ এবং ‘অপরাজিতা মোদক’-এর সম্পর্কের সমীকরণ যে এক রয়ে গেছে, সেই আভাসই মিলল এই নতুন ভিডিয়োর মাধ্যমে। ধারাবাহিকে যেহেতু তাঁদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী, তাই সেই সম্পর্কের কথা টেনে এনেই নেটিজেনরা কুমন্তব্য করতে থাকেন। অর্পিতার নাচের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকের দাবি তিনি নাকি শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছেন, নিজের নিম্ন রুচিবোধের পরিচয় ও দিয়েছেন। কেউ কেউ লিখেছেন,’বুড়ো বয়সে ভীমরতি।’ অপরজন লেখেন,’মুম্বইয়ের সংস্কৃতি! বাবার বয়সি লোকের সঙ্গে এভাবে নাচ করছেন।’

তবে এই ট্রোলিংয়ের জবাব দিতে ছাড়লেন না অর্পিতাও। তার কথায় তাঁদেরকে তিনি নিজের মা-বাবাই মনে করেন। তিনি জানান,”নিজের বাবার সঙ্গে আমার যেমন সমীকরণ ছিল, এখানেও ঠিক তাই। আর মেয়ে হিসাবে মা-বাবার সঙ্গে ঠিক যেভাবে ব্যবহার করা উচিত, তাই-ই করেছি। তবে, ভাল মন্তব্য পড়তে ভাল লাগলে, খারাপ শোনার ক্ষমতাও আমাদের রাখা উচিত। সেটা আমার আছে।” এমন মন্তব্য তিনি যে গায়ে মাখেন না তাঁর কথায় তিনি স্পষ্ট বুঝিয়ে দেন।

Leave a Comment