Biswanath Basu:”আমারও তো ইচ্ছা করে কাজ করতে কিন্তু সুযোগ আসে না, চেহারা আমার যাই হোক, অভিনয়টাই আসল…” যেখানে বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর সমসাময়িক অভিনেতারা দাপিয়ে কাজ করছেন সেখানে তিনি কেন কাজ পাচ্ছেন না? ডাক না পাওয়া নিয়ে আক্ষেপ অভিনেতা বিশ্বনাথ বসুর, সঙ্গে নিজের শরীরের গড়ন নিয়ে অকপট জবাব দিলেন অভিনেতা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Biswanath Basu:হাস্যকৌতুক চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু। টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁকে ‘হাসির রাজা’ বলা হয়। ছোটপর্দা হোক বা বড়পর্দা সব মাধ্যমেই সাবলীল চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পেয়েছেন অনেক ভালোবাসা। তবে কোথাও গিয়েও যেন আক্ষেপ থেকেই গেছে অভিনেতার মনে। এমনই এক মনের কথা এবার জানালেন তিনি।

টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বলিউডে কাজ করার ইচ্ছা চিরকালের। অনেক অভিনেতাকেই সেই পথে হাঁটতে দেখা গেছে। অনেকেই এই সুযোগ পান আবার অনেকেই আছেন বছরের পর বছর অপেক্ষা করেও এই সুযোগ পান না। বলিউডে কাজ করার ইচ্ছা যে অভিনেতা বিশ্বনাথ বসুর মনেও আছে সেই কথাই এবার জানালেন তিনি। যেখানে তাঁর সমসাময়িক অভিনেতারা বলিউডে দাপিয়ে কাজ করছেন সেখানে তিনি কেন কাজ পাচ্ছেন না? এই নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন অভিনেতা।

বিশ্বনাথ বলেন, “আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরবর্তীকালে জিৎ হিরোরা ছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চ্যাটার্জী, যিশু সেনগুপ্ত আজ বলিউড দাপিয়ে কাজ করছেন। কিছুদিন আগেই টোটা রায় চৌধুরীকেও অসামান্য কাজ করতে দেখলাম বলিউডে। এঁরা যখন কাজ পাচ্ছে তাহলে আমি কেন পাব না? আজ গোপাল পাঁঠা চরিত্রে অভিনয় করল সৌরভ। তখন তো আমার মনে হতেই পারে, ওঁ যদি কাজ পেতে পারি তাহলে আমি কেন পাব না। আমারও তো ইচ্ছা করে কাজ করতে। আমার কাছে সুযোগ আসে না তাই আমি করতে পারিনা। অনেক পরিচালকের সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক। সুজিত সরকারের সঙ্গে আমি কাজও করেছি। খুব ভালো সম্পর্ক আমাদের। কিন্তু তারপরেও কি কাজ পাচ্ছি। সিনেমা তো চলছে। বাংলার অঞ্জন দত্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কাজ করা বাকি। স্ট্রাগলটা চলবে, ধরনটা বদলে যাবে। এখন আরও অনেক কিছু পাওয়া বাকি আছে। তাই একসময় স্ট্রাগল করেছেন আর এখন করছেন না এই কথাটা একেবারেই ভুল। কাজের খিদে এখনও রয়েছে, স্ট্রাগল আজও চলছে, কিন্তু ধরনটা পাল্টে দিয়েছে। পার্থক্য এটাই।”

আরও পড়ুন:Sweta-Rubel:অন্য নায়কের সঙ্গে শ্বেতাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখলে কী করেন রুবেল? জানালেন নিজেই

কোনোদিন কি হিরো হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি এই চেহারার গড়ন নিয়ে? সেই প্রশ্ন শুনেই নির্দ্বিধায় অভিনেতা জানান, ” আমার জীবনে দুটো ভাগ আছে। একটা আমি মিঠুন চক্রবর্তী হব, চেহারা আমার যাই হোক না কেন, অভিনয়টাই আসল। খেতে আমি ভালোবাসি। তাই শরীর নিয়ে কিছু যায় আসে না। আমি সিনেমাকে এইভাবে ভাবতাম যে একটা সিনেমাতে প্রথম থেকে শেষ পর্যন্ত গুনতাম কতগুলো চরিত্র আছে। আমাকে বলতে হবে, আমার পাশের বাড়ির ছেলেটা, এই আমি তো তোকে দেখলাম তুই তো ছিলিস। সেটা শোনার জন্য ‘দাদার কীর্তি’তে তাপস পালের রোলটা আমার দরকার নেই। আমার একটা ভালো চরিত্রের দরকার।”

আরও পড়ুন:Titas Bhowmik:চার বছর পরই হয়ে যায় বিবাহবি’চ্ছে’দ, ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অকপট স্বীকারোক্তি তিতাসের

দীর্ঘ সময় ধরে ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজ করে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্তভাবে ধরে রেখেছেন অভিনেতা বিশ্বনাথ বসু। প্রসঙ্গত, বিশ্বনাথ এই মুহূর্তে অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে।

Leave a Comment