Oindrila-Ankush-Bonny:টলিপাড়ার দুই মিষ্টি জুটি অঙ্কুশ(Ankush Hazra)-ঐন্দ্রিলা(Oindrila Sen)ও বনি(Bonny Sengupta)-কৌশানী(Koushani Mukherjee)। একে অপরের সাথে দীর্ঘ অনেক বছরের পথচলা এই জুটির। একে অপরের জীবনের উত্থান-পতন বা ভালো ও খা’রা’প সময়ের সঙ্গী তাঁরা। একে অপরের সাথে বিভিন্ন ছবিতেও দেখা গেছে এই জুটিকে।
তবে হঠাৎই সবার সামনে একে অপরকে জড়িয়ে ধরলেন বনি-ঐন্দ্রিলা। বললেন,আমরা সবসময় একসাথে। তাঁদের পাশে অঙ্কুশ বা কৌশানী কোথায়? তবে কী নতুন কিছু আসছে? এমনই কিছু প্রশ্ন উঠেছে।
গতকাল ‘রঘু ডাকাত’-এর সাকসেস পার্টিতে হাজির ছিলেন বনি-ঐন্দ্রিলা। একে অপরের হাত ধরে ঢুকতে দেখা গেল তাঁদেরকে। তাহলে কী নতুন সম্পর্কের সূত্রপাত।
আরও পড়ুন:Dev:কুণাল ঘোষ ও ব্রাত্য বসুকে উদ্দেশ্য করেই কী এমন মন্তব্য করলেন দেব? ইন্ডাস্ট্রি নিয়ে কী জানালেন?
দুজনকে সাংবাদিক প্রশ্ন করে একসাথে তাঁদেরকে বড়পর্দায় কবে দেখা যাবে? তারপরই এক অপরকে জড়িয়ে, হেসে দুজনই বলেন,”আমরা দুজন সবসময় একসাথে। আমরা এখনই কাজ চাইতে যাচ্ছি দাড়াও।”
বনি মজার ছলেই বলেন,”আমি শিবুদাকে ফোন করছি রক্তবীজ ৩ ছবি নিয়ে আসতে। যেখানে আমি আর ঐন্দ্রিলা একসাথে। ঐন্দ্রিলাই আমার শেষ অপশন।” এরপরই ক্যামেরার সামনে চলতে থাকে তাঁদের দুজনের খুনসুটি।
কিন্তু তাঁদের এই পার্টিতে একসাথে আসার কারণ কী? ঐন্দ্রিলা জানান,”আমি বনিকে ফোন করে বলেছি আজ আমরা একসাথে আসব। আর ও বলল ঠিক আছে। তাই চলে এলাম।”
তবে তাঁরা যে একে অপরের খুব ভালো বন্ধু তাঁদের সেই রসায়ন ক্যামেরার ধরা পড়েছে ইতিমধ্যেই।