Ahona-Chandni:নাম না করেই কি অহনাকে খোঁচা চাঁদনীর?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Ahona-Chandni:”কেউ এসে বলে জানেন আপনাকে লোভী বলেছে,আর যার ইনকাম আমি নিয়েছি বলে কিছু মানুষ মনে করেন…” ইঙ্গিতপূর্ণ পোস্ট অহনা দত্তর মা চাঁদনী গাঙ্গুলীর, কাকে উদ্দেশ্যে করে এমন করলেন তিনি

মা-মেয়ের রেষারেষি তুঙ্গে। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যায় নাম না করেই একে অপরের দিকে আঙুল তুলেছেন তাঁরা বারবার। ডিভোর্সি ছেলের সাথে বিয়ে মেনে নিতে পারেননি অহনার মা চাঁদনী। একসময় মাকে ছেড়ে, দীপঙ্করের সঙ্গে লিভ ইন করেন অহনা। আর তারপর লুকিয়ে বিয়ে। চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের খবর সামনে আনেন অহনা। কদিন আগেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অহনা দত্ত। মেয়ের,মেয়ে হওয়ার খবর, এক সংবাদমাধ্যমের কাছে থেকে শুনতে পান তিনি। শুনে কেঁদেও ফেলেন। এক সাক্ষাৎকারে অহনা স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর পরিবার বলতে এখন শ্বশুরমশাই, বর দীপঙ্কর, আর মেয়ে মীরা।

সমাজমাধ্যমে নানান সময়ে নানান কটাক্ষের মুখে পড়তে হয়েছে চাঁদনীকে। অনেকেই বলেছেন একজন মা হয়ে এত জেদ ভালো নয়,মেয়ের সঙ্গে সব মিটিয়ে নিন, তাঁর পাশে দাঁড়ান। তবে হঠাৎই নাম না করে এক মন্তব্য করে বসলেন তিনি।

আরও পড়ুন:Madhumita Sarcar:আবারও ছোটপর্দায় তাক লাগানো চরিত্রে ফিরলেন মধুমিতা

ফেসবুকে পোস্ট করে লেখেন,”অনেক কিছু আমার কানে আসে, কিন্তু ইগনোর করি। কেউ এসে বলে জানেন আপনাকে লোভী বলেছে। কোনো আগাছা বলে আমি নাকি পাওনা গণ্ডা বুঝেছি। আমি শুধু সময়কে সময় দিতে চাই। জীবনে কখনো বাবা ছাড়া কারও থেকে এক টাকাও নিজের স্বার্থে নিইনি।

আরও পড়ুন:Ahona Dutta:সরাসরি মাকে উদ্দেশ্য না করেই ট্রোলারদের মোক্ষম জবাব অহনার

আর যার ইনকাম আমি নিয়েছি বলে কিছু মানুষ মনে করেন, প্লিজ তার থেকে জেনে নেবেন কখনো ১ টাকারও প্রত্যাশা করেছি নাকি। ভালোবাসা ছাড়া আর্থিক সাহায্য আমার দরকার ছিল না, বরং যেটুকু থাকবে তারও কোনো ভবিষ্যৎ নেই। তাই আমাকে কেউ ভুল বুঝলে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।”

Leave a Comment