Cheapest Recharge Plans:দীপাবলিতে সুবর্ণ সুযোগ,মাত্র ১ টাকায় দৈনিক ২ জিবি ডেটা, সঙ্গে আনলিমিটেড কলিং! কোথায় পাবেন এই সুবিধা? জেনে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Cheapest Recharge Plans:বিশ্বাস করাটা কঠিন! তবে হ্যাঁ মাত্র ১টাকায় পেয়ে যান বিশেষ কিছু সুবিধা। দীপাবলির সময় বিশেষ ছাড় দিচ্ছে বিএসএনএল(BSNL)। মাত্র ১ টাকার মাসিক প্ল্যানে মিলবে দৈনিক ২ জিবি ডেটা। সেই সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। জেনে নিন দীপাবলির এই মরশুমে দীপাবলি বোনাঞ্জার অফারে ঠিক কী কী সুবিধা পাবেন আপনারা?

BSNL-এর এই অফারে দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যাবে। সেই সঙ্গে এই মাসিক প্ল্যানে রোজই মিলবে ১০০ এসএমএস(SMS)। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে সিম অ্যাক্টিভেশন। তবে এই সুবিধা 4G উপভোক্তাদেরই জন্য। কেবল দীপাবলি নয়, তারপরও এই অফার চালু থাকবে। ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত উপভোক্তাদের সুযোগ থাকছে এই অফারের সুবিধা নেওয়ার।

নিশ্চয়ই কী করবেন ভাবছেন? আপনার এলাকার BSNL-এর রিটেইলার অর্থাৎ খুচরো বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন। KYC প্রক্রিয়া সম্পূর্ণ করে তাঁর কাছ থেকে নিয়ে নিন BSNL 4G সিম কার্ড। তারপর তা সক্রিয় হলেই পেয়ে যান এই সুবিধা।

আরও পড়ুন:অবিশ্বাস্য দামে পেয়ে যাবেন iphone! এই দীপাবলিতে ডিসকাউন্টে পেয়ে যান ফোনের সেরা ৬টি মডেল, জানুন কি কি

গত মাসেই দেশজুড়ে 4G পরিষেবা শুরু করে ভারত সঞ্চার নিগম লিমিটেড। ওড়িশা থেকে ওই পরিষেবার সূচনা করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 4G প্রযুক্তি চেয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের কাছে দরবার করছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএসএনএল-এর কর্মী সংগঠনগুলি। অবশেষে সেই অনুমোদন দেয় কেন্দ্র। গত কয়েক বছরে দেশজুড়ে প্রায় ৯৮ হাজার 4G টাওয়ার বসানো হয়েছে। সবটাই হয়েছে দেশীয় প্রযুক্তিতে। BSNL-কে বাঁচাতে ভারত সরকার ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। 4G-তেই শেষ নয়, আগামী দিনে 5G এবং 6G পরিষেবাও চালু করতে চায় BSNL। তবে আপাতত ফোকাস 4G-তেই। এই মুহূর্তে BSNL-এর ৯০ লক্ষ গ্রাহক পরিষেবা পাবেন।

আরও পড়ুন:Family SUV Scooter:এসে গেল তিন চাকার প্রথম পারিবারিক SUV স্কুটার,দাম শুনলে চমকে যাবেন,আজই ঘরে নিয়ে আসুন

আপনারও যদি এই পরিষেবা পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন নিকটবর্তী রিটেইলার অর্থাৎ খুচরো বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন।

Leave a Comment