Dev-Jeet:”দেব এখন অনেকটাই এগিয়ে,সেই অর্থে জিৎ একটু পিছিয়ে পড়েছে…”বিস্ফোরক মন্তব্য অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dev-Jeet:”দেব এখন অনেকটাই এগিয়ে,সেই অর্থে জিৎ একটু পিছিয়ে পড়েছে…”বিস্ফোরক মন্তব্য অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর।

“দেব এখন অনেকটাই এগিয়ে,সেই অর্থে জিৎ একটু পিছিয়ে পড়েছে…”, হঠাৎই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। কেন এমন বললেন তিনি?

“যদি ‘ধূমকেতু’ হিট হয় তাহলে দেব শুভশ্রী আবার ছবি করবে…”, তাহলে কি ‘ধূমকেতু’র পর পর্দায় আবার দেখা যাবে দেব-শুভশ্রী ম্যাজিক!

টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিৎ। তাঁদের ভক্তদের সংখ্যা অগণিত। ‘দুই পৃথিবী’ ছবিতে একসঙ্গে অভিনয় করে একসময় পর্দা কাঁপিয়ে ফেলেন দুজনে। কিন্তু এই জুটিকে তারপর থেকে অবশ্য আর দেখা যায়নি একসাথে। তাঁদেরকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য দিন গুনছেন দর্শক। দেবের অনুরাগীদের দাবি দেব অনেক এগিয়ে। আবার জিতের অনুরাগীদের দাবি তিনি অনেকটাই এগিয়ে। তাঁদের ভক্তদের মধ্যে এই রেষারেষি চলতেই থাকে। তবে এর মাঝেই একপেশে মন্তব্য করে বসলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

আরও পড়ুন:Dev:পুরানো কথা রাখতেই প্রেমিকাকে করেছিলেন নিজের প্রথম প্রযোজিত ছবির নায়িকা, তারপরেই বিচ্ছেদ! সম্পর্ক নিয়ে অকপট টলিউড সুপারস্টার দেব

১৪ই আগস্ট মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। সেখানে একটি ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা।

অভিনেতাকে প্রশ্ন করা হয়, এত বছর পরেও ছবিটা দেখার জন্য দর্শকমহলে যে উন্মাদনা, বাংলা ছবি দেখার জন্য যে উচ্ছ্বাস সেটা নিয়ে তিনি কি বলতে চান? তিনি অকপটভাবে জানান,”দেবের সময়টা খুব ভালো, সেখানে আমার ধারণা যেটা সেই অর্থে জিৎ একটু পিছিয়ে পড়েছে। জিৎ বহুদিন বড় হিট দিতে পারেনি, ও কিছুটা পিছিয়ে গিয়েছে। কিন্তু সেখানে দেব কিন্তু অনেকটা এগিয়ে আছে। সেই জায়গা থেকে এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ হবে এই জন্যই, এখানে দেবকে আরও সৃষ্টিশীল, আরও পরিণত দেখতে পাবে দর্শক। দেব ক্রমাগত নিজের অভিনয়শৈলী উন্নত করছে, গল্প বেছে নিচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে।”

আরও পড়ুন:Rukmini Maitra On ‘Dhumketu’:’ধূমকেতু’ কিন্তু এখন শুধু একটা ছবি নয়, একটা আবেগ হয়ে উঠেছে,গত নয় বছরে ও প্রতিদিন বলত…” দেব-শুভশ্রী জুটির ফেরা নিয়ে কী বললেন রুক্মিণী মৈত্র?

তিনি আক্ষেপের সুরে বলেন,”এই ছবিটা যদি এখন তৈরি হত, তাহলে হয়ত আরও শক্তিশালী হত। কারণ এখনকার প্রযুক্তি এবং কলাকুশলীদের কাজ আরও নিখুঁত। তবে ৯ বছর আগেই আমরা দুর্দান্ত পরিশ্রম করে এই ছবি বানিয়েছিলাম। কিন্তু সেটাই যেটা করেছে সেটা দুর্ধর্ষ লেগেছে আমার। বরফের মধ্যে দাঁত কাঁপানো শুটিং ভোলার নয়! দেব মেইনস্ট্রিম ও ভলো সিনেমার ব্যালান্স করে। একদিকে পারিবারিক, অন্যদিকে অ্যাকশনধর্মী ছবি দুটোই টানছে দর্শককে। ‘খাদান’ তো দারুণ সাফল্য পেয়েছে। এবার ‘ধূমকেতু’ও সুপারহিট হবে বলেই বিশ্বাস।”

এছাড়াও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় নিয়ে প্রশংসা করতেও দেখা যায় অভিনেতাকে। তিনি জানান, “শুভশ্রী এখন অভিনয়ের দিক থেকে অনেকটা পারদর্শী,পরিণত হয়ে উঠেছে। পাশাপাশি দেবও হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সময়ে সেটার সঙ্গে এই ছবিটার অভিনয় নিয়ে দর্শক তুলনা করবেন।”

আরও পড়ুন:sweta Bhattacharya:বড়সড় জালিয়াতির খপ্পরে শ্বেতা ভট্টাচার্যের পরিবার,লাইভে এসে, প্রতারণা নিয়ে সমস্ত ঘটনা খোলসা করলেন তিনি

দর্শকমহলে দেব-শুভশ্রী জুটিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই জুটি নিয়ে অভিনেতা স্পষ্ট জানান, “এই জুটির ম্যাজিক তো রয়েই গেছে। যদি এই ছবি হিট হয়, আমার আশা শুভশ্রী-দেব আবার ছবি করবে। ইন্ডাস্ট্রির স্বার্থে এই জুটি ফের একসঙ্গে কাজ করুক।”

আরও পড়ুন:Mamata shankar Controversy:”অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তারা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে…” ,নাম না করে স্যানিটারি ন্যাপকিন বিতর্কে পিসি মমতা শঙ্করকে বিঁধলেন ভাইঝি শ্রীনন্দা শঙ্কর!

Leave a Comment