Debleena Dutt:’পুরো ভ’ন্ডা’মি,এই মহিলা কদিন আগেই বলছিল আমি নবমীতে গো মাং’স রান্না করব!’ দেবলীনা দত্তের পশুপ্রেম দেখে ক’টা’ক্ষে’র ঝ’ড় নেটপাড়ায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Debleena Dutt:বিনোদন জগতের অনেক তারকাই আছেন যাঁরা মাছ-মাং’স খাওয়া ছেড়ে দিয়েছেন। আমিষ খাওয়া-দাওয়া ছেড়ে নিরামিষ খাবারের দিকে বেশি ঝুঁ’ক’ছে’ন। এবার সেই তালিকায় টলিউডের অভিনেত্রী দেবলীনা দত্তও। অনেকদিন আমিষ খাবার খাওয়া ছেড়েছেন তিনি। তিনি নিরামিষ খাবারই খান। সম্প্রতি এক পডকাস্টে এসে অভিনেত্রী জানান কেন তিনি হঠাৎ আমিষ খাওয়া ছাড়লেন?

বরাবরই পশুপ্রেমী দেবলীনা। অবলা প্রাণীদের ওপর যখনই অত্যা’চার হয়েছে তখনই কোনো কিছু না ভেবে প্রতি’বাদে সামিল হয়েছেন অভিনেত্রী। পশুদের প্রতি আলাদা টান ও মমত্ববোধ তাঁর। কখনও দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধেও পথে নামতে দেখা গিয়েছে তো কখনও রাস্তার অবলা প্রাণীদেরও স্নেহের সাথে বুকে জড়িয়ে ধরতে দেখা যায় মাঝেমধ্যেই। আর এই ভালোবাসা থেকেই তিনি আমিষ খাওয়া ছেড়েছেন। সম্প্রতি এক পডকাস্টে এসে দেবলীনা জানিয়েছেন তিনি আমিষ খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন?

আরও পড়ুন:Dev-Subhashree-Jeet:”এই একজন গাঙ্গুলিকেই আমার পছন্দ…” ব্যঙ্গাত্মকভাবে কাকে ইঙ্গিত করে বললেন এই কথা? দেবের মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি।

দেবলীনা বলেন, “আমার পশু ব্যাপারটাই খুব ভাল লাগে। ওদের হাতে নিয়ে কাজ করি তো। একদিন আমার যেটা হল আমার না প্রাণীদের সবরকম চোখই একরকম লাগতে শুরু করল। আমার বাচ্চাদের যে তাকানো, ওদের যে চোখ, একটা ছাগলের তাকানো একই রকম তো, একটা মুরগীরও চোখের ভাষা একই রকম। তাদের ওপর কোনো অত্যাচার হলে আমি সেটার প্রতি’বাদ করি, তাহলে আমি কি করে একটা ছাগলকে বা একটা মুরগীকে কেটে নুন-লঙ্কা দিয়ে মাখিয়ে কী করে খাচ্ছি? আমিষ খাওয়া মানে কিন্তু ওই যে ট’ক্সি’ন, ভ’য়, আ’ত’ঙ্ক, কা’ন্না সবটা খাওয়া। অর্থাৎ আমরা যখন মাছ বা মাং’স খাই, তখন শুধু খাবারটাই খাই না, তাদের ক’ষ্ট ও কা’ন্না’টা’ও যেন খেয়ে ফেলি”

আরও পড়ুন:Debleena Dutt:ডিভোর্স নিয়ে বি’স্ফোর’ক মন্তব্য দেবলীনার, তবে কী খোঁচা দিলেন তথাগতকে?

অভিনেত্রী এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। তাঁর কথাকে অনেকে ভ’ন্ডা’মি’র আখ্যা দিয়েছেন। কারণ কিছুদিন আগেই এক সংবাদমাধ্যমের ডিবেট শোতে এসেছিলেন দেবলীনা। যেখানে এক ব্যক্তি বলেছিলেন, তাঁর গরুর মাং’স খেতে খুব ভালো লাগে। তখন দেবলীনা হাসতে হাসতেই বলেন, “দাদা, আমি কিন্তু খুব ভালো বি’ফ (গো-মাং’স) রান্না করতে পারি! নবমীর দিন আসবেন, আমি নিজে রান্না করে খাওয়াব।” এখন তাঁর এই মন্তব্য নিয়েই তুমুল বিত’র্কের সৃষ্টি করেছে। সমাজমাধ্যমে একদল নেটিজেন তাঁকে সাধুবাদ জানিয়েছেন। আর অপরদিকে একদল নেটিজেন তাঁকে মিথ্যা’বাদী বলে দা’বি করেছেন।

Leave a Comment