Dev-Prosenjit-Ankush:প্রত্যেক বছর পূজার সময় অভিনেতা ও পরিচালক, প্রযোজকদের মধ্যে দ্ব’ন্দ্বে’র সৃষ্টি হয়। কে কটা প্রেক্ষাগৃহ পাবে এবং কোন সময় কটা শো পাবে এই নিয়ে নানান ঝা’মে’লা’র সৃষ্টি হয়। এবার শুরু থেকেই বেশ কিছু পরিচালক ক্ষে’পে ছিলেন দেবের উপর। কারণ নাকি তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক প্রেক্ষাগৃহ দখল করে নেন। যার জন্য টলিউড ইন্ডাস্ট্রির বহু মানুষ তাঁর উপর ক্ষি’প্ত।
রাজনীতি নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ নানান নেতিবাচক মন্তব্যে জর্জরিত তিনি। যতই নেতিবাচক মন্তব্য তাঁকে নিয়ে হোক না কেন পুজোর ল’ড়া’ই’য়ে শুরু থেকেই এগিয়ে রয়েছে দেবের ছবি। প্রতিদ্বন্দ্বী ‘রক্তবীজ ২’-কে গোল দিয়ে এগিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ‘রঘু ডাকাত’ বক্স অফিসে ১০ কোটি পার করে ফেলেছে। হেটার্সদের মুখ বন্ধ করে দিয়েছেন সুপারস্টার দেব। তবে তিনি যে সুপারস্টার আবারও প্রমাণ করলেন নিজে।
গতকাল ‘দেবী চৌধুরানী’র স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন দেব। এর পাশাপাশি এসেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। ছিলেন ‘দেবী চৌধুরানী’র টিমের সব সদস্যরা। ক্যামেরার সামনে সব বেশ খোশমেজাজে ধরা দিয়েছিলেন।
আরও পড়ুন:Dev:’রঘু ডাকাত’-এর পর কী অহংকার বেড়েছে দেবের? কী বলছেন অভিনেতা নিজেই?
প্রশ্ন উঠেছে দেবের উপস্থিতি নিয়ে! তাহলে যে পারস্পারিক দ্ব’ন্দ্বে’র কথা বারবার উঠে আসছে সমাজমাধ্যমে তারই প্রতিবাদ জানালেন দেব? তিনি কী তাঁর উপস্থিতির মাধ্যমে বুঝিয়ে দিলেন তাঁরা একে অপরের পাশে আছেন? ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরানী’ নিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে যে রেষারেষি সৃষ্টি হয়েছিল তার কি অবসান ঘটল? ক্যামেরার সামনে দুই সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী ও দেব এক অপরকে পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। সবশেষে একটা কথা জানান দেব, টলিউড ইন্ডাস্ট্রির স্বার্থে তারা সবসময় একে অপরের পাশে আছেন, একজোট হয়ে কাজ করবেন।
অনুষ্ঠানে দেবে উপস্থিতি নিয়ে নানান সমালোচনার সৃষ্টি হলেও তিনি যে এই দ্ব’ন্দ্বে বিশ্বাসী না, তা নিজের দিক থেকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন।