Dev-Subhashree-Rana:শুভশ্রীকে করা দেবের মন্তব্য নিয়ে কি বলে বসলেন রানা সরকার?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dev-Subhashree-Rana:বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন সিনেমা হলে রমরমিয়ে চলছে দেব-শুভশ্রী অভিনীত কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধুমকেতু’। ছবির প্রচারের সময় দেব-শুভশ্রী জুটিকে একসাথে দেখা গেলেও প্রচারের মাঝেই এক সাক্ষাৎকারে দেবকে বলতে শোনা যায়, “এখন আর দুই বাচ্চার মা হওয়ার পর শুভশ্রীর মধ্যে সেই নিষ্পাপ ভাবটা নেই, ইনোসেন্স হারিয়ে গিয়েছে।” এই নিয়েই তারপর দেব এবং শুভশ্রী ভক্তদের মধ্যে শুরু হয়েছে বিস্তর জল্পনা। এমনকি এই বিষয়ে লেডি সুপারস্টারও মন্তব্য করেছেন ইতিমধ্যেই।

অপর এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা যায়, “ছবির প্রচারের সময় একজন সেন্সেবল মানুষ কীভাবে এধরনের কথা বলে? আমার জানা নেই।” ২০২৫ এ দাঁড়িয়ে দুই বাচ্চার মা হওয়ার পর শুভশ্রী আর নিষ্পাপ নন বা তাঁর মুখের নিষ্পাপ ভাব কেটে গিয়েছে, এই কথা শোনাও যথেষ্ট অসম্মানসূচক। শুভশ্রী বলেন, “যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না…।”

আরও পড়ুন:Dev-Subhashree:আবারও দূরত্ব বাড়ল দেব-শুভশ্রীর! আর দেখা যাবে না ‘দেশু’ জুটিকে পর্দায়, জানালেন নায়িকা! দেবের মন্তব্যে চটলেন শুভশ্রী

বিষয়টিকে যথেষ্ট নেতিবাচকভাবে নেওয়া হলেও এই বিষয়ে এবার মুখ খোলেন রানা সরকার। ‘ধুমকেতু’ নিয়ে বহুদিন ধরেই চর্চায় ছিলেন রানা সরকার। এবার দেবের,শুভশ্রীকে নিয়ে এই মন্তব্যে রানা সরকার বলেন, “বিষয়টা বুঝতে ভুল হয়েছে। দেব-শুভশ্রী দুজনেরই বয়স হয়েছে। ১০ বছর আগের ‘দেশু’ আর নেই। তাঁদের চেহারা, ব্যক্তিত্ব সবকিছুই বদলেছে। দেবের পুরো সাক্ষাৎকারটা শুনলেই বুঝতে পারবেন। প্রযোজক হিসাবে কাস্টিং-এর সময় আমাদের অনেক কিছুই ভাবতে হয়।”

দেবের মন্তব্য নিয়ে রানা সরকার বলেন, “দেব আর একটা কথাও বলেছে যে আমি নিজেকেও হয়ত কাস্ট করতাম না। এই কথাটাকে আমরা ইগনোর করছি। মনে হয় কোথাও বুঝতে ভুল হচ্ছে। বোঝার অসুবিধা হলে বারবার করে দেখা উচিত। দেবের যেটুকু ইন্টারভিউ আমি দেখেছি তাতে এটা মনে হয়েছে, একজন প্রযোজক হিসেবে কাস্টিং করার ক্ষেত্রে কি কি করা উচিত সেটা নিয়ে কথা বলেছে। এবার তাতে কারোর খারাপ লাগতে পারে আর যদি খারাপ লাগে তাহলে নিশ্চয়ই আমরা ক্ষমাপ্রার্থী।”

রানা সরকার দেবের মন্তব্যের সাথে নিজের অভিমত প্রকাশ করে বলেছেন,”সুপারস্টার হিসাবে, মেগাস্টার হিসাবে একরকম আর প্রযোজক হিসাবে একরকম। আমরা যখন কাউকে কাস্টিং করতে চাই অনেক রকম কথা ভাবি। হয়ত বাইরে বলি না। দেব যেহেতু এত পপুলার, ওঁ বলেছে এবং সেটা হয়ত কারোর খারাপ লেগেছে। সেটা খারাপ লাগাটা আমার মনে হয় একটু ভুল অর্থ করা হচ্ছে।

Leave a Comment