Dev:টলিপাড়ায় ফের চমক। পর্দায় আসছেন এক অনুপ্রেরণামূলক জীবনের গল্প, আর সেই চরিত্রে দেখা যাবে সুপারস্টার দেবকে (Dev)। পদ্মশ্রী করিমূল হক (Karimul Haque)-র জীবনকাহিনি অবলম্বনে তৈরি হতে চলেছে ‘বাইক অ্যা’ম্বু’ল্যা’ন্স দাদা’ (Bike Ambulance Dada)-র জীবনীচিত্র, আর সেই ছবির নায়ক হিসেবে নাম জোরালোভাবে ঘুরছে দেবের। বছরের শেষেই যেন তাঁর ক্যারিয়ারে যোগ হচ্ছে আরেকটি বড় চমক।
এই মুহূর্তে দেবকে ঘিরে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ‘প্রজাপতি ২’(Projapati 2)-এর মুক্তি নিয়ে। সিঙ্গল ফাদারের চরিত্রে তাঁকে দেখার জন্য ভক্তরা মুখিয়ে রয়েছেন। দেবের জন্মদিনেই মুক্তি পেতে চলেছে ছবি। এরই মধ্যে নতুন এই বায়োপিকের খবর টলিপাড়ায় ছড়িয়েছে আ’গু’নে’র মতো। শোনা যাচ্ছে, ২০২৬ সালের স্বাধীনতা দিবসেই মুক্তি পেতে পারে পদ্মশ্রী করিমূল হকের জীবনের উপর নির্মিত এই ছবি।
দেব বরাবরই বায়োপিকের সঙ্গে জড়িত। এর আগে তাঁকে দেখা গিয়েছে বি’প্ল’বী ‘বাঘাযতীন’(Bagha Jatin)-এর ভূমিকায়, আবার কখনও ভারতীয় ফুটবলের পথিকৃৎ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী(Nagendra Prasad Sarbadhikari)-র চরিত্রে। তবে এবারের বিষয়টি একেবারেই সমসাময়িক কোনও কিংবদন্তি ঐতিহাসিক নয়, বরং আজকের দিনের এক সাধারণ অথচ অসাধারণ মানুষের কাহিনি।
করিমূল হক(Karimul Haque) যাঁকে সবাই চেনেন ‘অ্যা’ম্বু’ল্যা’ন্স দাদা’ নামে। জলপাইগুড়ির বাসিন্দা তিনি। নিজের বাইককে ছেঁটে কেটে বানিয়ে ফেলেছেন চলমান এক অ্যা’ম্বু’ল্যা’ন্স। দু’র্গ’ম গ্রামাঞ্চলের অসংখ্য মানুষকে সময়মতো হা’স’পা’তা’লে পৌঁছে দিয়েই বদলে দিয়েছেন বহু জীবনের পরিণতি। তাঁর এই অকৃপণ মানবসেবার জন্য ২০১৭ সালে ভারত সরকারের পক্ষ থেকে তিনি পদ্মশ্রী (Padma Shri)সম্মানে ভূষিত হন।
করিমূলের ল’ড়া’ই’য়ে’র শুরুটা আসে ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে শোনা যায়, তাঁর মা সময়মতো অ্যা’ম্বু’ল্যা’ন্স না পাওয়ায় মারা যান। সেই বে’দ’না’ই তাঁকে আজীবন তা’ড়ি’য়ে বেড়িয়েছে। এরপর থেকেই তিনি স্থির করেন, তাঁর এলাকায় আর কেউ যেন একই অভিজ্ঞতার শি’কা’র না হন। তাই নিজের বাইককেই বানিয়ে ফেলেন গ্রামবাসীর ‘জী’ব’ন’র’ক্ষা’কা’রী যান’। আজ তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে হাজারও মানুষের কৃতজ্ঞতা ও আশ্রয়।
এই ছবিটি নিয়ে দেব এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ভক্তদের আশা, বড়দিন অর্থাৎ দেবের জন্মদিনেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। দেবপ্রেমীদের কাছে ২৫ ডিসেম্বর শুধু উৎসব নয়, বরং আবেগের দিন। তাই অনেকেই ধরে নিচ্ছেন, এই বিশেষ দিনে তাঁর নতুন বায়োপিকের খবরই হবে সবচেয়ে বড় সারপ্রাইজ।
এখন প্রশ্ন একটাই, এই ছবিতে দেবের বিপরীতে কে? সাম্প্রতিক সময়ে ট্রেন্ড খুব স্পষ্ট ছোটপর্দার জনপ্রিয় মুখদের বড় ব্রেক দিচ্ছেন দেব। ইতিমধ্যেই সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu), শ্বেতা ভট্টাচার্য(Shweta Bhattacharya), ইধিকা পাল(Idhika Paul) জি বাংলার ধারাবাহিক থেকে উঠে এসে দেবের ছবিতে নায়িকার ভূমিকায় নজর কেড়েছেন। ‘প্রজাপতি ২’-তেও ইধিকার পাশাপাশি দেখা যাচ্ছে স্টার জলসার জ্যোতির্ময়ী কুণ্ডুকে (Jyotirmoyee Kundu)।
শিল্পমহলের জোর জ’ল্প’না করিমূলের বায়োপিকে দেবের নায়িকা হতে চলেছেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। সদ্য শেষ হয়েছে জি বাংলার এই বহুল জনপ্রিয় সিরিয়াল, যা দীর্ঘদিন ধরেই টিআরপি (TRP) তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল। ধারাবাহিক শেষ হওয়ার আগেই অঙ্কিতার বড়পর্দায় অভিষেকের খবর সামনে আসে। তিনি অভিনয় করবেন মহুয়া রায়চৌধুরী(Mahua Roy Choudhury)-র বায়োপিকে, যেটির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar)।
এর মাঝেই উঠে এসেছে দেব-অঙ্কিতা জুটির নতুন সম্ভাবনা। যদি সবকিছু চূড়ান্ত হয়, তবে প্রথমবারের মতো সুপারস্টারের বিপরীতে দেখা যাবে টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রীকে। একদিকে করিমূল হকের ল’ড়া’কু জীবনের কাহিনি, অন্যদিকে এক নতুন অনস্ক্রিন জুটির রসায়ন দু’য়ের মেলবন্ধন নিয়েই এখন চ’র্চা তু’ঙ্গে।
টলিপাড়ার আলোচনায় তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন দেব ও অঙ্কিতাকে একসঙ্গে বড়পর্দায় দেখতে দর্শক কতটা প্রস্তুত? দেবের বায়োপিকের ধারাবাহিক সাফল্যের সঙ্গে অঙ্কিতার টিআরপি(TRP) দাপট, দুটি জগতের এই মিলন যে কৌতূহল বাড়াবে, তা বলাইবাহুল্য।
এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। বড়দিন কি সত্যিই নিয়ে আসবে দেবের নতুন ‘অ্যা’ম্বু’ল্যা’ন্স দাদা’ অধ্যায়ের সূচনা? ভক্তরা ইতিমধ্যেই দিন গুনছেন।