Dev-Subhashree:”ধূমকেতু আর হবে না…” দেবের এমন মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া! তাহলে কি আর কখনও একসঙ্গে দেখা যাবে না দেব-শুভশ্রীকে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dev-Subhashree:”ধূমকেতু আর হবে না…” দেবের এমন মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া! দর্শকদের জন্য দুঃসংবাদ, তাহলে কি আর কখনও একসঙ্গে দেখা যাবে না জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীকে?

গত ১৪ই অগস্ট গোটা বাংলা জুড়ে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। রিলিজের পরেই একের পর এক বাংলা সিনেমা জগতের রেকর্ড ভেঙেছে এই ছবি। দেব-শুভশ্রীকে এত বছর পর একসঙ্গে দেখার আমোদটাই যেন অন্যরকম দর্শকদের কাছে। এর মাঝে একাধিক জল্পনা এবং তর্ক-বিতর্ক পেরিয়েও ‘ধূমকেতু’র সাফল্য ভুলিয়ে দিয়েছে সবকিছু। ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসাথে দেখে আবেগে আত্মহারা হয়েছিলেন তাঁদের ভক্তরা। আর তারপরেই লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমেছে ‘ধূমকেতু’ দেখার জন্য।

আরও পড়ুন:Kanchana Moitra:শিয়ালদহ স্টেশনে ধস্তাধস্তি! পাওনা টাকা না পাওয়ায় রেগে লাল অভিনেত্রী কাঞ্চনা মৈত্র! ব্যাগ ছুঁড়ে ফেলে তোলপাড় কাণ্ড। হঠাৎ একি করে বসলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী

তবে এবারে ছবির নায়ক দীপক অধিকারী ওরফে দেব’কে বলতে শোনা গেল, “ধুমকেতু আর হবে না…” তাহলে কি দর্শকদের জন্য দুঃসংবাদ দিলেন অভিনেতা? দেব-শুভশ্রীকে একফ্রেমে কি আর কোনোদিন দেখতে পাওয়া যাবে না? স্বাধীনতা দিবসের দিনে এক সাক্ষাৎকারে দেব তার সমস্ত অনুরাগীদের জন্য সবার প্রথমেই স্বাধীনতা দিবসের একটি শুভেচ্ছা বার্তা দেন।

এরপর তিনি বলেন, ‘ধূমকেতু’র মাধ্যমে আমরা যে ভালোবাসা পেয়েছি, মানে মাঝরাতে দুটোর সময়ের শো থেকে শুরু করে ভোরবেলার ৭টার শো, যে সময়ে কলকাতার হল হাউসফুল হয় না। আবার ৭টার মর্নিং শো। এবং একটা হলকে দেখে- আর একটা হল সকাল সাতটার শো শুরু করেছে। কলকাতা থেকে আমরা জেলাতে দেখতে পাচ্ছি, সেখানে সাতটা,আটটা, ন’টার মর্নিং শো খুলে নিয়েছে। যেখানে বাংলা সিনেমার দর্শক যায় না মানে তারা পাত্তাই দেয় না, সেখানে ‘ধূমকেতু’র জন্য হাউসফুল প্রত্যেকটা সিনেমা হল।”

আরও পড়ুন:Kaushik Ganguly:”আমার গল্প কিন্তু এখনও শেষ হয়নি…”,দেব-শুভশ্রীকে নিয়ে ‘ধূমকেতু ২’ কি আসছে? আবারও কি এক হচ্ছে দেব-শুভশ্রী? জবাব দিলেন কৌশিক গাঙ্গুলী।

দেব জানান, সবচেয়ে বেশি তৃপ্তি তিনি ‘ধূমকেতু’ নিয়েই পেয়েছেন। ইতিমধ্যেই তাঁর জীবনের প্রধান চরিত্র হিসাবে, প্রায় ৫০ টি ছবি করে ফেলেছেন। এর মধ্যেই দেখেছেন ব্লকবাস্টার, হিট এবং ফ্লপ সিনেমা। সব মিলিয়ে এত বছরের অভিজ্ঞতার কাহিনী তুলে ধরলেন তার দর্শকদের জন্য। তার মতে, ‘ধূমকেতু’ যে পরিমাণ আনন্দ দিয়েছে, তা অন্য কোন সিনেমা ভবিষ্যতে দিতে পারবে না। দশ বছর পরে একাধিক অশান্তি, দূরত্বের ব্যবধান সত্ত্বেও এক হয়েছেন দেব-শুভশ্রী। এর পাশাপাশি পরিচালকের সঙ্গে সমস্যা সবকিছু মিলিয়েই দশটা বছরে দেবের জীবনের সেরা সিনেমা ‘ধূমকেতু’।

অভিনেতাকে বলতে শোনা যায়, “১০ বছরে ছবিটাকে, আমরা আমাদের রাগ, অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে, একটাই লক্ষ্য ছিল মানুষকে কিভাবে বোঝাব,এই ছবিটা দেখার জন্য।” দেব বলেন, ছবিটা ভাগ্যক্রমে ১০ বছর পিছিয়ে গিয়েছে কিন্তু আজকের দিনেও ছবিটা যথেষ্ট প্রাসঙ্গিক।

‘ধূমকেতু’ প্রসঙ্গে নানা, কথা বলতে গিয়ে অভিনেতা আরও বলেন,”হয়ত আরও ছবি হবে আমার জীবনে, হয়ত আরও বড় বড় ব্লকবাস্টার দেব আপনাদের ভালোবাসার মাধ্যমে, কিন্তু ‘ধূমকেতু’ না।”

এর পাশাপাশি রুদ্রনীলকে নিয়ে তিনি জানান,”আমি আগেও বলেছি, রুদ্র দুর্দান্ত ছবিটার মধ্যে। আমি খুব খুশি যে এমন একটা প্রতিভা রুদ্রর মধ্যে আছে। সে কোথাও যেন ট্যালেন্টটাকে আটকে রাখছে বা হোল্ড করে রাখছে। সেখানে ওঁর আরও বেশি ছবি করা উচিত।’

Leave a Comment