Srabanti Chatterjee:ঘোড়ায় চড়ে অভিনব প্রচার ‘দেবী চৌধুরানী’র। কী বলছেন দর্শক?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Srabanti Chatterjee: ঘোড়ায় চড়ে অভিনব প্রচার ‘দেবী চৌধুরানী’র। কী বলছেন দর্শক?

দেবীপক্ষের আগমন সঙ্গে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরানী’। গতকাল মুক্তি পেল ছবির পোস্টার। আনন্দের উল্লাস চারিদিকে। পোস্টার দেখেই প্রসংশায় ভরিয়েছেন দর্শক। পোস্টারে নিজস্ব লুকে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দকে।

ছবিটি মুক্তি পেতে চলেছে ২৬শে সেপ্টেম্বর। এর আগে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রদর্শিত হয়েছিল পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘দেবী চৌধুরানী’-র টিজার। টিজার প্রকাশ পেতেই অনেকে প্রসেনজিৎ ও শ্রাবন্তীর লুক নিয়ে প্রশংসা করেছিলেন।

একদিকে দেবের ‘রঘু ডাকাত’ অন্যদিকে ‘দেবী চৌধুরানী’ চারিদিকে উত্তেজনার পারদ তুঙ্গে। এবার অভিনব কায়দায় ছবির প্রচার করলেন ‘দেবী চৌধুরানী’র কলাকুশলীরা। ঘোড়ায় চেপে উত্তর কলকাতার রাস্তায় হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছিলেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দ, শ্রেয়া পাণ্ডে, বিক্রম ঘোষ।

আরও পড়ুন:Dev-Idhika:প্রশংসার মাঝে ভালোবাসায় মাখা ‘রঘু ডাকাত’-এর দ্বিতীয় গান দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়

লাল রঙের পোশাকে উপস্থিত ছিলেন ছবির প্রত্যেক সদস্যরা। রাজপথ জুড়ে অসংখ্য মানুষের ঢল। তাঁদেরকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনেকেই এমন অভিনব প্রচার দেখে মুগ্ধ হয়েছে। এবার অনেকেই নিন্দেও করেছেন।

অ্যাকশনে ভরপুর এই সিনেমা। আস্ত্রচালনা থেকে শুরু করে ঘোড়ার পিঠে ওঠা সব কিছুই শিখতে হয়েছে ছবির সদস্যদের। বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে ‘দেবী চৌধুরানী’র হাত ধরে।

Leave a Comment