Dev:কুণাল ঘোষ ও ব্রাত্য বসুকে উদ্দেশ্য করেই কী এমন মন্তব্য করলেন দেব? ইন্ডাস্ট্রি নিয়ে কী জানালেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dev:সিনেমার মধ্যেও রাজনীতি? প্রশ্ন উঠছে বারবার। দেবকে নিয়ে এত বিতর্ক মানতে নারাজ তাঁর ভক্তরা।

শুরু থেকেই ‘রঘু ডাকাত'(Raghu Dakat) ছবিটিকে কেন্দ্র করে বিতর্কের শেষ নেই। ছবিটি দেখে ইতিবাচক ও নেতিবাচক উভয় মন্তব্যই সামনে আসছে। দেবকেও ট্রোল করতে ছাড়ছে না নেটিজেনদের একাংশ। এমনকি রাজনীতিবিদ কুণাল ঘোষ(Kunal Ghosh) ও ব্রাত্য বসুকে(Bratya Basu) দেখা যায় তাঁর বিরুদ্ধে গিয়ে কথা বলতে। দেব কেন শুধু বিজেপির সদস্যদের নিয়ে কাজ করছেন,তৃণমূলের সদস্যদের নিচ্ছেন না? এমনই বেশ কিছু মন্তব্য করেছেন তাঁরা। এমনকি কুণাল ঘোষ ও রানা সরকারের(Rana Sarkar) মধ্যে যে রেষারেষি শুরু হয়েছিল তাও নজর এড়ায়নি কারোর।

এত বিতর্কের মাঝেও ‘রঘু ডাকাত’ সুপারহিট। আর গতকাল ছিল তার সাকসেস পার্টি। সেই পার্টিতে হাজির ছিলেন ‘রঘু ডাকাত’-এর টিম সহ প্রসেনজিৎ চ্যাটার্জী(Prosenjit Chatterjee) থেকে শুরু করে অঙ্কুশ,(Ankush Hazra) শ্রাবন্তী(Srabanti Chatterjee),ঐদ্রিলা(Oindrila Sen), বনি(Bonny Sengupta)আরও অনেক অভিনেতা-অভিনেত্রীরা

আরও পড়ুন:Dev-Prosenjit-Ankush:’দেবী চৌধুরানী’র স্পেশাল স্ক্রিনিংয়ে এলেন দেব, ইন্ডাস্ট্রিতে যে রেষারেষি সৃষ্টি হয়েছিল তার কি অবসান ঘটল? কিসের ইঙ্গিত দিলেন তিনি?

সেখানে অভিনেতা দেবকে জিজ্ঞেস করা হয়,বর্তমানে কুণাল ঘোষ ও ব্রাত্য বসু তাঁর দিকে যে আঙুল তুলেছে সেটা নিয়ে তাঁর মতামত কী?

অভিনেতা জানান,” ব্রাত্যদা সত্যি আমার কাছের মানুষ। দিনের পর দিন আমরা আড্ডা মে’রেছি। কুণালদার অফিসে গিয়ে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। উনি আপ্রাণ চেষ্টা করেছেন আমার ছবিটাকে প্রমোট করার জন্য। জীবন দেওয়ার মতন প্রমোশন করেছেন তিনি। আর বড় হতে গেলে সব সময় ছোটখাটো জিনিসকে ইগনোর করতে হয়। দুজনেই অত্যন্ত আমার কাছের মানুষ। আর কাকে আমি কাজ করব এবং কাকে করব না, আমার মনে হয় স্বপ্নে আগে দোষ দেয়া উচিত আমার পরিচালককে। তাঁরা যে কঠিন কঠিন চরিত্র বানায়, আজ রূপাদির জায়গায় ওই চরিত্রটার জন্য ওই পাওয়ারটা কে বা নিয়ে আসত। অনির্বাণ এর জায়গায় আমি কাকেই বা নিয়ে আসতাম। তাঁর রাজনীতির নিয়ে কী ভাবনা সেটা আমার কাছে এখানে গুরুত্বপূর্ণ নয়। একজন অভিনেতা হিসেবে তিনি খুবই পরিশ্রমী। তার অভিনয়ের প্রতি প্রচেষ্টা ও পরিশ্রম আমি দেখতে পেয়েছি তাই জন্য ওঁকে নিয়েছি। এবং এটাই হওয়া উচিত।”

আরও পড়ুন:Dev:’রঘু ডাকাত’-এর পর কী অহংকার বেড়েছে দেবের? কী বলছেন অভিনেতা নিজেই?

তাহলে কোথাও গিয়ে কী সিনেমার জগতে রাজনীতির প্রভাব পড়ছে? রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)ও মিঠুন চক্রবর্তীকে(Mithun Chakraborty) নিয়ে ছবি করায় প্রশ্ন উঠেছে? এই প্রসঙ্গে দেব জানান,” আমার যদি দরকার পড়ে, আমি আবার নেব পরিষ্কার বলে দিলাম। গায়ের জোরে নয়, চরিত্রের স্বার্থে যদি আবার রূপাদি, মিঠুনদার দরকার পড়ে,আমি আবার নেব। কে তৃণমূল করছে, কে বিজেপি করছে, সিপিএম করছে, আমার তাতে কিছু যায় আসেনা। চরিত্রের খাতিরে যে যেটার যোগ্য সেই হিসেবে নেওয়া হয়। আমি জুনদিকে(June Malia) ‘কিশমিশ’ কিংবা কাঞ্চনদাকে(Kanchan Mullick) ‘প্রজাপতি ২’তে(Projapoti2) নিয়েছি তাঁরা তৃণমূল করে কিংবা এমএল বলে। আমি দেখেছি যে, চরিত্রটার জন্য সে যোগ্য কিনা! যোগ্যতার জন্য আমরা তাঁদেরকে কাস্ট করি। আমি অন্তত তাই করি। এবং আমার সাথে যাঁরা সহপ্রযোগ থাকে তাঁদেরও একই মত। একটা ছোট্ট ইন্ডাস্ট্রি। হাতেগোনা ৩-৪ জন পরিচালক নিয়মিত কাজ করছে। খুব কম পরিচালক বছরে দুটো ছবি নিয়ে আসে। আমি যেটা সব সময় চেষ্টা করি রাজনীতির জায়গায় কোনোদিন সিনেমা ঢোকাইনি, আর সিনেমার মধ্যে কোনোদিন রাজনীতি ব্যবহার করিনি। এখন দেখছি সবাই রাজনীতিকে টেনে নিয়ে আসছে তাদের সিনেমা প্রমোশনের জন্য। আমি চাইলেই সেটা করতে পারতাম। কিন্তু আমি এই দুটো জিনিসকে সবসময় আলাদা রেখেছি।”

আরও পড়ুন:‘Raghu Dakat’:”আমি তো ছবিটা কুণাল ঘোষ এর জন্য বানাইনি…আমার বন্ধু হতে যোগ্যতা লাগে…কুণাল ঘোষকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ দেবের!

ইন্ডাস্ট্রি নিয়ে তিনি আরও জানান,”রঘু ডাকাত এর মতো ছবি দরকার। একটা সিনেমা ইন্ডাস্ট্রি বড় হওয়ার জন্য ‘রঘু ডাকাত’-এর মতো আরও দশটা ছবি দরকার। ‘রঘু ডাকাত’কে নিয়ে আমাদের যে ইতিহাস, যেটা দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। এরকম একটা চরিত্রকে সিনেমায় নিয়ে আসা সহজ তো নয়। সাপোর্ট কর। এটা আমার জায়গায় অন্য কেউ হলে আমি সাপোর্ট করতাম। জিৎ দা(Jeet) কিংবা অঙ্কুশ হলে আমি তাঁদেরকেও সাপোর্ট করতাম। এটা অন্যায় কিছু নয়।”

Leave a Comment