Jesmin Roy:দশমীতে মন খারাপকে সঙ্গে নিয়েই মাকে বরণ করে বিদায় জানান সবাই। তার মাঝেই সিঁদুরখেলায় মেতে ওঠেন বাঙালি মেয়েরা। প্রত্যেক বছরের মত এই বছরেও তারকাদের বিজয়া দেখতে একটু উত্তেজিত দর্শক। দেবীবরণের সময় অনেক নায়িকাকে নতুন সাজে দেখেছেন নেটিজেনরা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী জেসমিন রায়ও।
দশমীতে দেবী দুর্গাকে সমস্ত নিয়ম মেনেই বরণ করেন জেসমিন রায়। সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়েছেন তিনি। কিন্তু তাঁর সাজ দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে। অভিনেত্রীর পরনে ছিল সাদা শাড়ি লাল পাড় সঙ্গে লাল রঙের ম্যাচিং ব্লাউজ। কিন্তু প্রশ্ন উঠেছে তাঁর হাতের শাঁখা-পলা নিয়ে। জেসমিনের পোস্ট করা ছবিতে দেখা যায়, হাতে শাঁখা-পলা পরে প্রতিমা বরণ করছেন তিনি। অভিনেত্রীর এই ছবি দেখেই নেটপাড়ায় হইচই। প্রশ্ন, তবে কি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী? চুপিসারে কার গলায় মালা দিলেন?
আরও পড়ুন:Subhashree-Raj:স্বামীকে নিয়ে মা দুর্গাকে বরণ করতে এলেন শুভশ্রী,মায়ের কানে কানে কী বললেন অভিনেত্রী?
বরাবরই নিজের ভালোলাগাকেই বেশি প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী বলেন, “ওগুলো শাঁখা-পলা নয়। ওরকম দেখতে লাল-সাদা চুড়ি। প্রতি বছর এই প্রশ্নটা করেন সবাই, তাই খুব একটা গুরুত্ব দিই না। সোশ্যাল মিডিয়ার কোনো মন্তব্য আমাকে ভাবায় না। আমার যেমন ইচ্ছে সাজব। এটা তো পুরোপুরি আমার ভালোলাগার বিষয়।”
আরও পড়ুন:Sweta-Rubel-Mimi:নবমীর রাতে তুমুল নাচ রুবেল-শ্বেতার, ধুনুচি হাতে নিয়ে একি কাণ্ড ঘটালেন মিমি!
এর আগে একাধিকবার নেটিজেনদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। তবে এসব কোনো কিছুকে খুব একটা গুরুত্ব দেন না তিনি।