Divyani Mondal: গতকাল রাতে শহরের এক নামী অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিল টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। ঝলমলে আলো, লাল গালিচা, ক্যামেরার ফ্ল্যাশ সব মিলিয়ে তারকাদের ফ্যাশনেবল লুক ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। সেই অনুষ্ঠানের নানা মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে এই ভিড়ের মধ্যেই বিশেষভাবে নজর কাড়েন ‘ফুলকি’ ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা দিব্যাণী মণ্ডল(Divyani Mondal)। আইভরি হোয়াইট রঙের একটি অফ-শোল্ডার গাউন পরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। কিন্তু সেই পোশাকই এবার তাঁকে এনে দিল চর্চা, সঙ্গে বিতর্ক আর ট্রো’লে’র বন্যা।
ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের বিভিন্ন সময়ে বারবার হাত দিয়ে নিজের পোশাক উপরের দিকে টানছেন দিব্যাণী। কখনও মোবাইল ফোন বুকের সামনে ধরে আছেন, কখনও আবার শরীরী ভঙ্গিমায় স্পষ্ট হয়ে উঠছে এক ধরনের অস্বস্তি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি রাখার চেষ্টা থাকলেও, চোখেমুখে ধরা পড়ছে পোশাক নিয়ে স্বাচ্ছন্দ্যের অভাব। এই দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
ভিডিয়োগুলি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়ে যায় নানা ধরনের মন্তব্য। কমেন্ট বক্সে একের পর এক কটাক্ষে ভরে ওঠে পোস্ট। একজন লেখেন, “যে পোশাক পরে স্বস্তি পাওয়া যায় না, সে পোশাক পরে কেন রে ভাই!” আরেকজনের মন্তব্য, “এটা এমন কী ড্রেস, যা এভাবে টেনে ধরে থাকতে হচ্ছে? তাহলে পরারই বা দরকার কী?” কেউ কেউ আবার বিষয়টিকে ফ্যাশনের নামে অযথা নকল করার প্রবণতার সঙ্গে জুড়ে দিয়েছেন। এক নেটিজেন লেখেন, “এরা শুধু হলিউডকে নকল করতেই ব্যস্ত, বিশেষ করে পোশাকের ব্যাপারে। টলিউড হোক বা বলিউড এখন সবাই হলিউডের পোশাক ছাড়া কিছু বোঝে না। অথচ হলিউডের তারকারা কিন্তু ভারতীয় পোশাকের পিছনে ছুটছে না, তারা নিজেদের নিজস্বতা বজায় রেখেছে। আর এরা ধীরে ধীরে ভারতীয় ঐতিহ্য শেষ করে দিচ্ছে।” আবার অন্য এক মন্তব্যে লেখা, “এত খুলে যাওয়ার ভয় থাকলে, এসব পরার কী দরকার ভাই।”
এই ধরনের মন্তব্যে যে বিতর্ক আরও উসকে দিয়েছে, তা বলাইবাহুল্য। কেউ কেউ দিব্যাণীর পোশাক বাছাই নিয়ে প্রশ্ন তুলছেন, আবার অনেকে অভিনেত্রীদের ব্যক্তিগত পছন্দ ও স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে সম্মান করার কথাও বলছেন। তবে সোশ্যাল মিডিয়ার চেনা ছবিটাই এবারও দেখা গেল, সমালোচনার সঙ্গে সঙ্গে ট্রো’লে’র বন্যা।
দিব্যাণী মণ্ডল(Divyani Mondal) কিন্তু নতুন মুখ নন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ই তাঁর জীবনে আসে বড় সুযোগ। জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’(Phulki)-তে কাজ করে অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ছোটপর্দায় তাঁর অভিনয় নজর কাড়ার পর যেন একের পর এক নতুন দরজা খুলে যায়। ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে তিনি পৌঁছে যান বড় পর্দায়। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’(Emperor vs Sarat Chandra) ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তাঁর উপস্থিতি নিয়ে ইন্ডাস্ট্রির মধ্যেও কৌতূহল কম নয়।
শুধু বড়পর্দাই নয়, ওয়েব সিরিজেও কাজ করছেন দিব্যাণী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Srabanti Chatterjee)-এর নাতনির চরিত্রে একটি নতুন ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে, যার পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী(Ayan Chakraborty)। অর্থাৎ কাজের দিক থেকে এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। নতুন প্রজেক্ট, নতুন চরিত্র। সব মিলিয়ে কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী।
তবে এত কিছু সত্ত্বেও ছোটপর্দাকে ভুলতে নারাজ দিব্যাণী। একাধিক সাক্ষাৎকারে তিনি অকপটে জানিয়েছেন, টেলিভিশনই তাঁর শিকড়। সুযোগ পেলে আবারও ধারাবাহিকে ফিরতে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর কথায়, “কেন ফিরব না! আমার তো এটাই শিকড়।” এই বক্তব্য থেকেই স্পষ্ট, বড়পর্দা বা ওয়েব সিরিজে কাজের সুযোগ এলেও টেলিভিশনের প্রতি তাঁর টান আজও অটুট।
অ্যাওয়ার্ড নাইটের সেই মুহূর্ত ঘিরে তৈরি হওয়া বিতর্ক, ট্রো’ল, সব মিলিয়ে দিব্যাণী মণ্ডল এখন আলোচনার কেন্দ্রে। একদিকে তাঁর কাজের সাফল্য, অন্যদিকে পোশাক নিয়ে নেটিজেনদের ক’টা’ক্ষ। দুই বিপরীত মেরুর এই চর্চাই যেন এখন তাঁর নামের সঙ্গে জুড়ে যাচ্ছে। ফ্যাশন কি শুধুই ব্যক্তিগত পছন্দ, না কি জনসমক্ষে থাকা তারকাদের জন্য তা হয়ে ওঠে বিচার-বিশ্লেষণের বিষয়, সেই প্রশ্ন আবারও নতুন করে উঠে এল এই ঘটনায়।