Saheb-Susmita:স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘কথা’। ইতিমধ্যেই ধারাবাহিকের শেষ দিনের শুটিং হয়েছে। মন ভারাক্রান্ত ‘কথা-এভি’র ভক্তদের। দর্শক এই ধারাবাহিকের হাত ধরে পেয়েছিল নতুন জুটি। সাহেব ভট্টাচার্য(Saheb Bhattacharya) ও সুস্মিতা দে’র(Susmita Dey) যুগলবন্দিতে ধারাবাহিক হয়ে উঠেছিল সুপারহিট।
‘কথা-এভি’র দুষ্টুমিষ্টি খুনসুটি, রোমান্স নজর কেড়েছিল দর্শকের। তাঁদের সম্পর্কের গভীরতা ধরা পড়েছে পর্দার বাইরের জগতেও। তাঁদের ভক্তদের দাবি পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও যেন এক হন এই জুটি। ৬০০ বেশি পর্ব অতিক্রম করে জমজমাট গুহ বাড়ি। ‘পাঁচকমশাই’ ও ‘গোবরদেবী’কে একসাথে পর্দায় দেখার জন্য মুখেই থাকেন দর্শক। তাঁদের ভক্তরা মাঝে মাঝে তাদের নানান ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন। যা দেখে অনেকেই বলেন এই প্রেম শেষ হবার নয়। এবার যেন সেই কথায় সায় দিলেন ‘কথা’ ওরফে সুস্মিতা দে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন,”আমি পাঁচকমশাইয়ের প্রেমেই সারা জীবন থাকতে চাই! কথা আর অগ্নিকে যেমন হাজার ঝড় ঝাপটাও আলাদা করতে পারেনি, সাহেব-সুস্মিতাকেও পারবে না। আমাদের সম্পর্ক আজীবন এরকমই থেকে যাবে।”
আরও পড়ুন:Susmita Roy:ছোটপর্দায় ফিরছেন সুস্মিতা রায়,কোন ধারাবাহিকে? জানলে অবাক হবেন
অন্যদিকে সাহেবের কথায়, “সুস্মিতার সঙ্গে থেকে যেটা শিখেছি, সেটা হল অসীম ধৈর্য। পুরো একটা বাচ্চা সামলানোর মতো, সুস্মিতার সঙ্গে থাকা।”
তবে কী প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন সাহেব-সুস্মিতা? তাঁদের এই মন্তব্য নেটপাড়ায় নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। তবে তাঁর ভক্তদের কাছে এই খবর খুব একটা ম’ন্দ নয়। তারাও চায় পদ্মার আসন এবার বাস্তবে ধরা পড়ুক।
প্রসঙ্গত, এর আগে সুস্মিতা নিজেও একসময় দীর্ঘ এক সম্পর্কে আবদ্ধ ছিলেন। প্রাক্তন প্রেমিক অনির্বাণের সঙ্গে বাগদানও হয়েছিল তাঁর। কিন্তু ‘কথা’ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ভে’ঙে যায় সেই সম্পর্ক। কারও মতে, সেই বি’চ্ছে’দে’র পেছনে নাকি সাহেবের উপস্থিতিই সবচেয়ে বড় কারণ।
Nice