Dev-Subhashree: এক হতে না হতেই আবারও মনোমালিন্য! “শুভশ্রীর মুখের ইনোসেন্স হারিয়ে গিয়েছে…” দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, পাল্টা জবাব দিতে ছাড়লেন না নায়িকা।
সম্প্রতি ‘ধূমকেতু’ ছবির প্রচারের জন্য আবারও কাছকাছি এসেছিলেন দেব-শুভশ্রী। সব অভিমান, রাগ ভুলে একে অপরের দিকে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁরা। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখেছেন দর্শকরা। বাংলা সিনেমার ইতিহাসে যে এই ছবি নতুন রেকর্ড গড়েছে। কিন্তু মান-অভিমানের পালা মিটতে না মিটতেই আবারও সম্পর্কে চিড় ধরল তাঁদের। দেবের করা মন্তব্যে বেশ চটেছেন লেডি সুপারস্টার।
একটি সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয় যে, ‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হত, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন দেব?’ প্রশ্নের উত্তরে নায়ক জানিয়েছিলেন,”শুভশ্রী ইতিমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তাঁর মুখের ইনোসেন্স হারিয়ে গিয়েছে। ‘রূপা’র মুখের সারল্য তাঁর মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়ত নায়িকাকে কোনও পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।” দেবের এই মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা, দিলেন পাল্টা জবাব।
এই কথা শুনে খানিকটা অবাক হয়ে নায়িকা বলেন, “কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনও সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মান সূচক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না…।”
তারপরই শুভশ্রীকে প্রশ্ন করা হয়,’আবার কী ‘দেশু’কে একসঙ্গে দেখা যাবে? এই প্রশ্নে নায়িকা বেশ কড়াভাবেই বলেন,”বাবা, আমি এইসব জানি না। জানি না, মা হয়ে গিয়েছি, মুখে সারল্য নেই।”
অনেকেই বলেছেন ‘এসব প্রচারের কৌশল’। পাশাপাশি ‘দেশু’ ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। তাহলে আবারও কি সম্পর্কে দূরত্ব তৈরি হল দেব-শুভশ্রীর? আর কখনও দেখা যাবে না এই জুটিকে? তবে সবটাই এখন সময়ের অপেক্ষা।