Divyani Mondal:বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন ‘ফুলকি’

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Divyani Mondal:আরাত্রিকার পর এবার সৃজিত মুখার্জির পরবর্তী ছবিতে ‘ফুলকি’ ধারাবাহিকের নায়িকা!

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বদেশপ্রেমের উপন্যাস ‘পথের দাবী’। সেই উপন্যাসের সময়কাল, পটভূমিকায় তৈরি হবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। গতকাল ছবির অভিনেতা-অভিনেত্রীদের নাম প্রকাশে এসেছে। ছবিতে মুখ্য অভিনেতা হিসেবে রয়েছেন টোটা রায়চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার। অনেক বছর পর সৃজিতের ছবিতে থাকছেন রুদ্রনীল ঘোষ। এছাড়াও আছেন কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচাৰ্য।

প্রত্যেকবারের মতো এবারেও সৃজিত মুখার্জীর ছবিতে রয়েছে বড় চমক। ছোটপর্দার জনপ্রিয় নায়িকা ‘ফুলকি’ ওরফে দিব্যাণী মণ্ডল থাকছেন এই ছবিতে। সৃজিত মুখার্জির হাত ধরে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় চর্চা চলছিল যে ছোটপর্দার নায়িকা সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন। এবার সেই খবরই সত্যি হল। কিছুদিন আগে দিব্যানীর জন্মদিনে উপস্থিত থাকতে দেখা যায় পরিচালককে। তার থেকেই শুরু হয় আরও চর্চা। এই খবরে বেশ খুশি তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন:Kunal-Dev-Rana:বিতর্কে ‘রঘু ডাকাত’,কুণাল ঘোষ ও রানা সরকারের মধ্যে চলছে ঠান্ডা লড়াই!

তবে ছবিতে কাকে কোন ভূমিকায় দেখা যাবে? ‘শরৎচন্দ্র’ কে হবেন? সেই বিষয়ে আপাতত কিছু বলেননি সৃজিত। তবে নভেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা আছে।

শোনা যাচ্ছে, এই ছবির মাধ্যমেই অনেকদিন পর আবারও ক্যামেরার সামনে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচাৰ্যকে। কিন্তু ফেডারেশনের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর তার ছবিতে থাকাটা এখন বিচার সাপেক্ষ। এই বিষয়ে রানা সরকার জানান, “অনির্বাণের বিষয়টি ফেডারেশনের বিবেচনাধীন। সংগঠন সবুজ সংকেত দিক। তখন অনুষ্ঠানিক ঘোষণা হবে।”

Leave a Comment