Mimi Chakraborty:বেটিং অ্যাপে উঠে এল প্রাক্তন তৃণমূল সাংসদের নাম, মিমি চক্রবর্তীকে তলব ইডির।
বেটিং অ্যাপ কাণ্ডে নাম জড়াচ্ছে একের পর এক টলিউড তারকার। অঙ্কুশ হাজরার পর এবার মিমি চক্রবর্তীকে তলব করল ইডি। সারা দেশের বেশকিছু অভিনেতা-অভিনেত্রী ওই অ্যাপের হয়ে বিজ্ঞাপন করেছেন, বা আর্থিক লেনদেনের কাজে যুক্ত ছিলেন।
কিছুদিন আগে বেটিং অ্যাপ বিরোধী আইন আনার পর থেকেই একের পর একের অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইডি। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শুরু হয়েছে তদন্ত। এছাড়াও বেআইনি ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগও আছে এইসব অ্যাপের নামে।
‘1xBet’ নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকায় মিমি চক্রবর্তীকে ডাকা হয়েছে। তিনি ওই অ্যাপের একটি প্রোমোশনাল ইভেন্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি আর্থিক লেনদেনের কাজে সহায়তা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত সপ্তাহে বাংলা দিল্লি থেকে ডাক পড়েছিল অভিনেতা তথা প্রযোজক অঙ্কুশ হাজরার। এবার ডাক পড়ল প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তীর। যে বেটিং অ্যাপের কারণে তাঁকে ডেকে পাঠানো হয় সেই অ্যাপের বিজ্ঞাপনে মিমি ও অঙ্কুশকে একসঙ্গে দেখা গিয়েছে। টলিউডে তাঁর ঘনিষ্ঠ কিছু ব্যক্তি জানাচ্ছেন, অভিনেত্রী এমন কোনো আর্থিক লেনদেনের কাজে যুক্ত নয়।
প্রসঙ্গত, মিমি চক্রবর্তীর পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে উর্বশী রতেলাকেও। ১৫ সেপ্টেম্বর মিমি চক্রবর্তী ও ১৬ সেপ্টেম্বর উর্বশীকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে।