Mimi-Kunal:”রক্তবীজ ২ ছবির প্রমোশনে সাহায্য করার জন্য ইডিকে ধন্যবাদ দেওয়া উচিত মিমি ও শিবুকে…” মিমি চক্রবর্তীকে তলব ইডির, খোঁচা দিয়ে কী বললেন কুণাল ঘোষ?
প্রথমে অভিনেতা অঙ্কুশ হাজরা ও পরে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে বেটিং অ্যাপ কাণ্ডে তলব করেছে ইডি। অভিযোগ উঠেছে যে ব্যাটিং অ্যাপের কারণে তাঁদের ডেকে পাঠানো হয়েছে সেই অ্যাপের বিজ্ঞাপনে দুই তারকাকে একসাথে দেখা গিয়েছে।
কাকতালীয়ভাবে দুজনেই নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ ছবিতে কাজ করেছেন। এর আগেও একসাথে কাজ করেছেন তাঁরা। পর্দার পাশাপাশি বাস্তবেও খুব ভালো বন্ধু দুজন। উভয়কেই বেটিং অ্যাপ কান্ডে যুক্ত থাকায় দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হবে। এই প্রসঙ্গ টেনে এনেই মিমিকে খোঁচা দিলেন কুণাল ঘোষ? জানালেন,” ইডি তো নিজ দায়িত্বে ‘রক্তবীজ ২’-এর প্রচার করে দিল! শিবুর উচিত ওঁদের প্রিমিয়ারে আমন্ত্রণ জানানো।”
আরও পড়ুন:Mimi Chakraborty:বেটিং অ্যাপ কাণ্ডে মিমি চক্রবর্তীকে তলব ইডির,তারপর কী হল?
এর আগেও অভিনেত্রী সোহিনী সরকারকে একহাত নিয়েছিলেন তিনি। বরাবরই নিজের মতামত প্রকাশ করতে পিছুপা হননা কুণাল ঘোষ। এবারেও তার অন্যথা হল না। মিমিকে ইডি ডাক পাঠানোর পরেই নিজের সমাজমাধ্যমের পাতায় তিনি লেখেন,”মিমিকে ইডির নোটিস।
আইন আইনের পথে চলবে। নোটিস নিয়ে আমি বলার কেউ নই।
তবে রক্তবীজ 2 ছবির প্রমোশনে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ। শিবুরা তো ইভেন্টের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল!
ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।”
বেশ খানিকটা রসিকতার ছলে তিনি জানান,’আমার ধারণা, অঙ্কুশ বা মিমি কারও বিরুদ্ধেই গুরুতর কোনও অভিযোগ নেই। কাকতালীয় ভাবে ছবিমুক্তির আগে নন্দিতাদি-শিবুর ছবির দুই তারকা অভিনেতাকে ডেকে ইডি কিন্তু বড় প্রচার করে দিল। এই পরিচালক জুটির ছবি মানেই সুপারহিট। আমার মনে হয়, পুজোর পরে ইডির অফিসারদের ডেকে শিবুর মিষ্টি খাওয়ানো উচিত।”
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি মিমি চক্রবর্তী ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।