Kumar Sanu-Rita Bhattacharya:অন্তঃসত্ত্বা অবস্থায় শুধু পাশে ছিলেন জা, বিস্ফোরক দাবি কুমার শানুর স্ত্রী রীতা ভট্টাচার্যর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Kumar Sanu-Rita Bhattacharya:”অন্তঃসত্ত্বা অবস্থায় শুধু পাশে ছিলেন জা। এমনকি, খাওয়াদাওয়ার উপরেও ছিল বিধিনিষেধ,সাজগোজ করার অনুমতি ছিল না …” বিস্ফোরক দাবি কুমার শানুর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যর

১৯৮৪ সালে কুমার শানু ও রীতা ভট্টাচার্যর বিয়ে হয়েছিল। তাঁদের তিন সন্তান। ১৯৯৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কিছুদিন আগেই কুনিকা সদানন্দ জানিয়েছিলেন, কুমার শানুর সঙ্গে তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।
যার গানে মুগ্ধ গোটা জগৎ তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর উপর অত্যাচার হয়েছে এমনটাই জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে রীতা বলেন,”আমি যখন অন্তঃসত্ত্বা, তখন ওঁর একটা বিবাহবহির্ভূত সম্পর্কও ছিল। সেটা এতদিনে প্রকাশ্যে এসেছে। অথচ, আমাকে সেই সময়ে আদালতে নিয়ে গিয়েছিল। তখন আমার খুব অল্প বয়স। মনে হয়েছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার পরিবারও চমকে গিয়েছিল। তবে এক বছর আগে ওঁ একটা পার্টিতে বলেছিল, ওঁর সাফল্যের নেপথ্যে নাকি আমার অবদান রয়েছে।”

আরও পড়ুন:Ditipriya-Ayesha:’ফুলসজ্জার ঘরে দাঁড়িয়ে থাকবেন? যেখানেই যাবে সেখানেই মা’কে নিতে হবে!” দিতিপ্রিয়া ও তাঁর মাকে কটাক্ষ, কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন আয়েশা

বিয়ের পর সাজগোজ তো দূর বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার অনুমতি ছিল না শানুর স্ত্রীর। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় ঠিক করে খেতেও দেওয়া হত না। রান্নাঘরে নাকি তালা দিয়ে রাখা হত। সেই দুর্গম সময়ে পাশে ছিলেন শুধুমাত্র জা। রীতা বলেছেন, “ওরা যখন বাইরে বেরোত, রান্নাঘরে তালা দিয়ে দিত। তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম। বৌদির রান্নাঘরে গিয়ে রেঁধে নিতাম। তার পরে খেতে পারতাম। জান যখন আমার গর্ভে, তখন আমি ঠিক করে খেতে পর্যন্ত পাইনি। প্রায়ই অসুস্থ হয়ে পড়তাম।”

রীতা ভট্টাচার্যের দাবি, তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পরেই নানা সমস্যার মুখে পড়েছিলেন তিনি। শানু ও রীতার তৃতীয় সন্তান জান কুমার শানু। ‘আশিকি’ ছবির পরে বিপুল সাফল্য আসে শানুর জীবনে। ছবির গানগুলি সফল হওয়ার পরে পারিশ্রমিকও বেড়ে যায় অনেকটা। তখন নাকি শানুর আচরণও বদলে গিয়েছিল।

আরও পড়ুন:Pallavi Sharma:দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন পল্লবী,বিপরীতে বিশ্বরূপ

কুমার শানুর প্রাক্তন স্ত্রীর এমন চাঞ্চল্যকর মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই।

Leave a Comment