Manosi Sengupta:’সবই ঠিক আছে কিন্তু ছেলের বাবা কোথায়’… মানসী সেনগুপ্তর ছেলের অন্নপ্রাশনে বারবার উঠে আসছে একটাই প্রশ্ন? কী জানালেন অভিনেত্রী?
টলিপাড়ার অতি জনপ্রিয় একজন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। পজিটিভ থেকে নেগেটিভ সব চরিত্রেই দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন নিজের অভিনয়। তবে তিনি শুধু অভিনেত্রী নন, একজন মাও। বছর সাতেকের এক কন্যাসন্তান রয়েছে তাঁর। এবার পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। দাম্পত্যে অশান্তি মিটিয়ে দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।
গতকালই ছিল মানসীর ছেলে ফড়িং বাবুর বিয়ে অর্থাৎ অন্নপ্রাশন। মজা করেই ছেলের বিয়ে দেওয়ার কথা বলেন তিনি। দেখতে দেখতে ৬ মাস হয়ে গেল ছেলের। সমস্ত রীতি মেনেই ছেলের মুখে ভাতের আয়োজন করেছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও, ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হলুদ পাঞ্জাবি-ধুতি, টোপরে সাজিয়েছিলেন ছিলেন তিনি। গায়ে হলুদ থেকে নান্দীমুখ সব নিয়ম মেনেই সম্পন্ন হয় ফড়িং বাবুর বিয়ে অর্থাৎ অধ্যায়ের মুখেভাত। হাজির ছিলেন টলিপাড়ার বহু মানুষ। কিন্তু প্রশ্ন উঠছে একটাই,একবারও দেখা গেল না মানসীর স্বামীকে। অনেকেই মনে করেছেন দূরত্ব এত বাড়ল যে ছেলের অন্নপ্রাশনেই আসেননি তিনি।
একসময় স্বামীর সঙ্গে সম্পর্ক নাকি পৌঁছেছিল তলানিতে। মানসী নিজেই একসময় জানিয়েছিলেন, সম্পর্কে ইতি টানার কথাও ভেবেছিলেন তিনি। কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সব ঝামেলা মিটিয়ে নেন। তারপর দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁর স্বামী ক্যামেরার সামনে আসতে খুব এটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। কিন্তু ছেলের মুখেভাতের অনুষ্ঠানে ছেলেকে নিজের হাতে খাইয়েও দিলেন না তিনি।
ছেলের অন্নপ্রাশনের ছবি প্রকাশ পেতে অভিনেত্রী উদ্দেশ্যে নিয়ে আসে নেতিবাচক মন্তব্য। নেটিজেনদের একটাই প্রশ্ন ‘ছেলের বাবা কোথায়?’ যদিও এই বিষয়ে এখনও কিছু মন্তব্য করেননি অভিনেত্রী।
আরও পড়ুন:Mimi Chakraborty:বেটিং অ্যাপ কাণ্ডে মিমি চক্রবর্তীকে তলব ইডির,তারপর কী হল?
তবে মায়ের ইচ্ছা ছেলে ক্রিকেটার হবে। মুখেভাতের দিন কলম ফেলে কী ধরলেন ছেলে? একটি ভিডিও তে দেখা যায়,একাধিকবার টাকা হাতে তুলে নিচ্ছে অধ্যায়। অভিনেত্রী জানান,”অর্থই সব। বুঝে গিয়েছে ছেলে! খুব আশা করেছিলাম, ছেলে কলম ধরবে! হাতে তুলে দেওয়া সত্ত্বেও কিছুতেই ধরল না। প্রত্যেকবার ফেলে দিল। পড়াশোনা একটু কম শিখলেও ক্ষতি নেই। অধ্যায় যেন মানুষের মতো মানুষ হয়। আমার ইচ্ছে ক্রিকেট খেলবে। বাকিটা সময় বলবে।”