Avery Singha Roy:বাড়ির বউ থেকে সোজা পুলিশ অফিসার! কী কাণ্ড করে বসলেন অভিনেত্রী আভেরী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Avery Singha Roy:নতুন চরিত্রে ফিরছেন আভেরী সিংহ রায়,কোন চ্যানেলে,কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্র জায়গায় দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী আভেরী সিংহ রায়। ‘ভুতু’, ‘কৃষ্ণকলি’, ‘তেঁতুলপাতা’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘অলক্ষী ইন গোয়া’, ‘আমার বস’ সব ছবিতেই অন্যরকম চরিত্রে অভিনয় করার জন্য দর্শকের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।

তবে এবার দমদার পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিতে চলেছেন তিনি। জি বাংলা সোনার চ্যানেলে শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টটিকেটিভ টিম’-এ অভিনয় করতে চলেছেন তিনি। এই ধারাবাহিকেই ইন্সপেক্টর ‘নীলিমা’র চরিত্রে অভিনয় করবেন আভেরী। এই সুখবর অভিনেত্রী নিজেই ভাগ করে নিয়েছেন নিজের সমাজ মাধ্যমে পাতায়। যেখানে একদিকে পুলিশ অফিসারের পোশাকে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে। অপর একটি ছবিতে আবার দেখতে পাওয়া যাচ্ছে একদম সাধারণ পোশাকে। ছবিগুলি দেখে বোঝাই যাচ্ছে তাঁর চরিত্রটি যে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে।

আরও পড়ুন:Ahona-Sohini:সোহিনীকে বিশেষ বার্তা অহনার সঙ্গে বর্তমান সমাজে মায়েদের উদ্দেশ্যে কি বললেন অভিনেত্রী?

তবে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে তাঁকে। বেশিরভাগ সময় ফুড ব্লগার হিসেবে অভিনয় করবেন তিনি। নিজের আসল পরিচয় লুকিয়ে কোন সমস্যার সমাধান করতে চলেছেন তিনি? কেন আসল পরিচয় লুকিয়ে রেখেছেন আভেরী? সবটাই জানা যাবে ধারাবাহিকের মাধ্যমে। পর্দায় অভিনেত্রীকে এই নতুন রূপে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন তাঁর ভক্তরা।

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋষি কৌশিক, রুকমা রায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়।

Leave a Comment