Sweta-Rubel-Mimi:নবমীর রাতে তুমুল নাচ রুবেল-শ্বেতার, ধুনুচি হাতে নিয়ে একি কাণ্ড ঘটালেন মিমি!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sweta-Rubel-Mimi:নবমীর রাতে তুমুল নাচ রুবেল-শ্বেতার, ধুনুচি হাতে নিয়ে একি কাণ্ড ঘটালেন মিমি! তারকাদের মজার মজার কাণ্ড,জানলে অবাক হবেন

আজ দশমী মায়ের বিদায়বেলা। মন ভার হাজারো হাজারো মানুষের। তার মধ্যেও যেন খুশির রেশ কাটেনি এখনও। চারিদিকে সাজ সাজ রব। সাধারণ মানুষদের মতোই পূজার আনন্দে মেতে উঠেছে তারকারা। কারোর বাড়িতেই হয় দুর্গাপূজা। আবার কেউ বা বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। রকমারি সাজে প্রিয়জনদের সাথে মেতে উঠেছেন তাঁরাও। ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

সেরকমই কিছু দৃশ্য ধরা পড়ল। টলিপাড়ার জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। কখনও পরিবারের সাথে তো কখনও বরের হাতে হাত রেখে একান্তে ঠাকুর দর্শনে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। পূজার চারটে দিনে কাজ থেকে ছুটি পেয়ে একে অপরকে কাছ ছাড়া করতে নারাজ তাঁরা। তবে নবমীর রাতে এক অন্যরকম ছবি ধরা পড়ল ক্যামেরার সামনে। ঢাকের তালে নাচতে দেখা গেল শ্বেতাকে। অপরদিকে ধুনুচি হাতে বউয়ের সাথে পা মেলালেন রুবেল। আবার কিছুক্ষণ পর ধুনুচি হাতে নিয়ে নাচলেন অভিনেত্রী। ধুনুচি হাতে তুমুল নাচ বর-বউয়ের। শ্বেতার পরনে ছিল সবুজ রঙের চুড়িদার। অন্যদিকে রুবেলের পরনে ছিল পাঞ্জাবি। তাঁদের দুজনকে একসাথে নাচতে দেখে বেজায় খুশি আশেপাশের মানুষ।

আরও পড়ুন:‘Chiroshokha’ Serial:’স্বতন্ত্র-পার্বতী’র মিথ্যে বিয়ের গল্পে বেজায় চটলেন দর্শক, উঠল ধারাবাহিক বন্ধের ডাক!

অপরদিকে মিমির সমাজ মাধ্যমের পাতায় ফুটে উঠল একই চিত্র। সাদা শাড়ি,সোনালী রঙের পার সঙ্গে গোলাপি রঙের ব্লাউজে স্নিগ্ধতা ছড়ালেন অভিনেত্রী। ঢাকের তালে ধুনুচি নাচে মাতলেন তিনি। আবার কখনও বলছেন আরও জোরে ঢাক বাজাতে।

আরও পড়ুন:Ankush Hazra:”কু’ৎ’সা রটিয়ে কেউ কারোর কিছুই কেড়ে নিতে পারবে না,দয়া করে নেগেটিভিটি ছড়াবেন না”… কাদের উদ্দেশ্যে এমন কথা বললেন অভিনেতা অঙ্কুশ?

ঢাকের তালে তালে তিন তারকাকে নাচতে দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরা।

Leave a Comment