বাংলা টেলিভিশনের পরিচিত মুখ গীতশ্রী রায় (Geetashree Roy) আবারও আলোচনার কেন্দ্রে। অভিনয়ের জগৎ থেকে খানিকটা দূরে থাকলেও তাঁর ব্যক্তিগত জীবন এখন চর্চার শিরোনামে। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘রাশি’-র মাধ্যমে দর্শকের নজর কাড়লেও বর্তমানে প্রেমজীবন নিয়েই বেশি খবরের শিরোনামে অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই তিনি সম্পর্কে রয়েছেন বাংলা ফুটবলের পরিচিত নাম প্রবীর দাসের সঙ্গে। বয়সে গীতশ্রীর চেয়ে ছোটো, অতীতে বি’বা’হ’বি’চ্ছে’দ এবং বিতর্ক সব মিলিয়ে এই সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। তবু সমস্ত ক’টা’ক্ষ ও ট্রো’ল’কে পাত্তা না দিয়ে নিজের ভা’লো’বা’সা’র কথা খোলাখুলিই জানাতে পিছপা নন অভিনেত্রী।
সম্প্রতি প্রেমিক প্রবীর দাসে (Prabir Das)-র জন্মদিনে সামাজিক মাধ্যমে একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করেন গীতশ্রী। সেই পোস্ট ঘিরেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে তাঁদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ছবিগুলির একটিতে দেখা যায়, পড়ন্ত সূর্যের আলোয় একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছেন দু’জন। আরেকটি ছবিতে কাশ্মীরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রোম্যান্টিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাঁরা। তৃতীয় ছবিতে একা, হাসিমুখে পোজ দিচ্ছেন জন্মদিনের নায়ক প্রবীর। এই ছবিগুলির সঙ্গে গীতশ্রীর লেখা বার্তাও নজর কাড়ে। অভিনেত্রীর কথায়, “তোমার সঙ্গে জীবন কাটানো আমার সেরা রোমাঞ্চ। শুভ জন্মদিন আমার দুষ্টুমির সঙ্গী। তোমাকে জীবনে পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। লাভ ইউ।”
নিজের প্রেমজীবন নিয়ে বরাবরই স্পষ্ট গীতশ্রী। তাঁর মতে, সম্পর্ক লুকিয়ে রাখার কোনও মানে নেই। যদিও এই সম্পর্কের শুরুটা সহজ ছিল না। বয়সের ফারাক, প্রবীরের অতীত জীবন এবং পুরানো বি’ত’র্ক সব মিলিয়ে গীতশ্রীকে নানা প্রশ্ন ও ক’টা’ক্ষে’র মুখে পড়তে হয়েছে। তবে অভিনেত্রী সব সময়ই বলেছেন, তিনি অতীত নয়, ভবিষ্যৎ নিয়েই ভাবতে চান।
প্রবীর দাস(Prabir Das)বর্তমানে কেরালা এফসি (FC) দলের হয়ে খেলছেন। বাংলার এই ফুটবলারের সঙ্গে গীতশ্রীর সম্পর্কের ইতিহাসও বেশ কয়েক বছরের। শোনা যায়, ২০১৯ সাল থেকেই নাকি গীতশ্রীকে বার্তা পাঠাতে শুরু করেন প্রবীর। তবে অভিনেত্রী প্রথম দিকে সাড়া দেননি। ২০২১ সালে গিয়ে তাঁদের মধ্যে কথোপকথন শুরু হয়, সেখান থেকেই বন্ধুত্ব, আর বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমে।
তবে প্রবীরের জীবনের একটি অধ্যায় আজও অনেকের মনে প্রশ্ন তোলে। ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের কিছুদিন পরেই তনুশ্রী ফুটবলার স্বামীর বিরুদ্ধে গা’র্হ’স্থ্য হিং’সা’র অভিযোগ তোলেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং সেই সময় প্রবীরের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অ’ভি’যো’গ’ও ওঠে। এই অতীত সামনে এসেই গীতশ্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলিং।
কিন্তু সেই সময়েই প্রেমিকের পাশে দাঁড়ান গীতশ্রী। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য ছিল, প্রবীরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির কোনওটিই প্রমাণিত হয়নি। তিনি বলেন, একজন মানুষের গোটা জীবনকে শুধুমাত্র অতীতের কিছু অভিযোগের ভিত্তিতে বিচার করা ঠিক নয়। তাঁর চোখে প্রবীর একজন ভালো মানুষ, আর সেই বিশ্বাসেই তিনি সম্পর্কটিকে গুরুত্ব দেন। গীতশ্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রেমিকের অতীত নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য তিনি শুনতে রাজি নন।
বয়সের ব্যবধান নিয়েও আলোচনা কম হয়নি। এক সূত্র মারফত,গীতশ্রীর জন্ম ১৯৯১ সালের ৩০ মে। অন্যদিকে প্রবীর দাসের জন্ম ১৯৯৩ সালের ২০ ডিসেম্বর। অর্থাৎ বয়সে প্রায় তিন বছর ছোটো ফুটবলার প্রেমিক। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। তাঁর মতে, সম্পর্কের ক্ষেত্রে বয়স নয়, বোঝাপড়াই আসল।
অন্যদিকে কাজের দিক থেকে আপাতত ছোটপর্দায় খুব একটা নিয়মিত নন গীতশ্রী। ২০১১ সালে ‘রাশি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেছিলেন তিনি। এরপর একাধিক মেগা সিরিয়ালে দেখা গেলেও কাঙ্ক্ষিত জনপ্রিয়তা সেভাবে পাননি। বর্তমানে মূলত পার্শ্বচরিত্রেই তাঁর উপস্থিতি দেখা যায়। তবে ব্যক্তিগত জীবনের সুখই এখন তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
সব মিলিয়ে গীতশ্রী ও প্রবীরের প্রেমপর্ব যে বেশ জমজমাট, তা বলাই যায়। অতীতের ঝ’ড়’ঝা’প’টা পেরিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন দু’জনেই। এই সম্পর্ক শেষ পর্যন্ত কবে বিয়ের পিঁড়িতে গড়াবে, সে উত্তর সময়ই দেবে। আপাতত ভা’লো’বা’সা’র মুহূর্তগুলো উপভোগ করতেই ব্যস্ত গীতশ্রী রায়।