Happy Divorce:’হ্যাপি ডিভোর্স’, দুধে স্নান, সঙ্গে কেক কেটে ডিভোর্স উদযাপন এক যুবকের, ভিডিও ভাইরাল হতেই অবাক নেটপাড়া

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Happy Divorce:বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন নতুন নানান ভিডিও উঠে আসে জনগণের সামনে। তেমনই এক ভিডিও প্রকাশ্যে আসতেই চারিদিকে শোরগোল পড়ে গেছে। রীতিমতো অবাক হয়ে গেছে নেটপাড়া। ভিডিওটি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি যুবক খালি গায়ে মাটিতে বসে রয়েছেন এবং তার মা মাথার উপর থেকে দুধ ঢেলে দিচ্ছেন। তারপর জল ঢেলে ছেলেকে স্নান করিয়ে দিচ্ছেন যুবকটির মা। স্নান করার পর আলমারি থেকে নতুন জামাকাপড় বার করেন তরুণ। নতুন জামা-জুতো পরে সেজেগুজে টেবিলের সামনে বসেন তিনি। এরপর হাসিমুখে একটি কেক কাটেন। পরিবারের সঙ্গে হই হই করে কেক কেটে নিজের জীবনের শুভ সূচনা করলেন এই যুবক। যার উপরে লেখা রয়েছে, “শুভ বিবাহবি’চ্ছে’দ। ১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ টা’কা নগদ।” আসলে ১২০ গ্রাম সোনা এবং ১৮ ল’ক্ষ নগদ খোরপোশ দিয়েই প্রাক্তন স্ত্রীর কাছ থেকে রেহাই পেয়েছেন এই তরুণ।

আরও পড়ুন:North Bengal News:উত্তরবঙ্গে ভ’য়া’ব’হ ব’ন্যা’র কবলে মানসী ও তাঁর পরিবার,পাশে দাঁড়ালেন সুমন দে, কী বলছেন অভিনেতা?

বিবাহবি’চ্ছে’দে’র পর তিনি যে পুরোপুরি স্বাধীন তেমনই ইঙ্গিত মিলল তার এই ভিডিওর মাধ্যমে। বিবাহিত জীবনের সমাপ্তি ও নতুন জীবনের শুভ সূচনার জন্য দুধ জলে স্নান করার আচার-অনুষ্ঠান পালন করেন তিনি। যুবকের এই আচরণে বেশ অবাক হয়েছেন। মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে সমাজমাধ্যম
থেকে। কেউ কেউ বলছেন, এমনও হয়? আবার কেউ বলছেন, হ্যাপিলি সিঙ্গেল, খুশি থাকুন নিজেকে উদযাপন করুন।

আরও পড়ুন:Dev:’অবশ্যই বাবা হতে চাই’, তাহলে কী শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেব? কিসের ইঙ্গিত দিলেন অভিনেতা?

সমাজে একটা প্রচলিত কথা আছে। মজার ছলেই সে কথাটি বলা হয়ে থাকে। বিয়ে করলে পুরুষরা পরাধীন হয়ে যান। অর্থাৎ বিবাহিত পুরুষকে ‘পরাধীন’ এবং অবিবাহিত পুরুষকে ‘স্বাধীন’ বলা হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ায় বাস্তবিক অর্থেই বোঝা গেল, বিবাহবি’চ্ছে’দে’র পর এই যুবক নিজেকে বাস্তবিক ‘স্বাধীন’ ঘোষণা করলেন।

Leave a Comment