Kanchan-Sreemoyee:আয়ার হাতে মার,ছোট্ট কৃষভির এখন কেমন অবস্থা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Kanchan-Sreemoyee:“মানুষের মানসিকতা, মানবিকতাটাকে একটু চেঞ্জ করতে হবে…” কাঞ্চন-শ্রীময়ীর একমাত্র সন্তানকে নিপীড়ন নিয়ে এবার ঘোরতর প্রতিবাদ জানালেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ,আয়ার হাতে মার, ছোট্ট কৃষভির এখন কেমন অবস্থা?

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ তাঁদের সম্পর্কের মধ্যে থেকে বিপুল পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বাংলা টলিউড জগতের স্বনামধন্য দুই ব্যক্তি হলেও তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের উৎসাহ সবথেকে বেশি। তবে সম্প্রতি দুই তারকা জুটির একমাত্র কন্যা সন্তান কৃষভিকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। কাঞ্চন-শ্রীময়ীর অনুপস্থিতিতে আয়া বা পরিচারিকার দায়িত্বে থাকা ছোট্ট কৃষভিকে তুলোধোনা করে ছাড়েন ওই আয়া। মূলত ছোট্ট খুদের কান্না থামানোর উদ্দেশ্যেই এমন প্রহারের শিকার হতে হয় কাঞ্চন কন্যাকে।

সম্প্রতি এই ঘটনা চাউর হতেই এমন অমানবিক ঘটনা নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন গোটা নেটদুনিয়া। পাশাপাশি কপালে চিন্তার ভাঁজ কাঞ্চন-শ্রীময়ীরও। ফুলের মতো নিষ্পাপ শিশুকে শুধুমাত্র কান্না থামানোর জন্য এমন প্রহারের শিকার হতে হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন কাঞ্চন-শ্রীময়ী। এদিন এক সাক্ষাৎকারে কাঞ্চন এবং শ্রীময়ী নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন সমকালীন আয়া সেন্টার গুলির বিরুদ্ধে।

আরও পড়ুন:Sweta-Mamata:স্লিভলেস পোশাক বিতর্কে শ্বেতার পাশে দাঁড়ালেন মমতা শঙ্কর

শ্রীময়ী বলেন, “আমরা সমাজের একটি পরিচিত মুখ, এই কারণে অনায়াসেই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই ঘটনার পর আমাকে অনেকেই ফোন বা মেসেজ করে বলেছেন নিজেদের সাথে হওয়া এমন অভিজ্ঞতার কথা। অনেক সময় শোনা যায়, আয়া বা পরিচারিকার হাতে বৃদ্ধ দম্পতি খুন কিংবা ডাকাতির মত ঘটনাগুলি। আমাদের বাড়িতে যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে অন্যান্য বাড়িতে এগুলো ঘটা মোটেই আশ্চর্যকর নয়। ছোট্ট বাচ্চা ফুলের মতো নিষ্পাপ হয়, তাকে এভাবে নির্যাতন করা হয়েছে। যেখানে আমাদের পরিবারগুলির থেকে মাসে মাসে প্রচুর টাকা নিয়ে থাকে আয়া সেন্টার গুলি। এর পাশাপাশি নিজেদের সুরক্ষার কথা ভেবে অতিরিক্ত কমিশনও দিয়ে থাকি। কিন্তু তারপরেও এমন ঘটনার শিকার হতে হচ্ছে।”

এই বিষয়ে কাঞ্চন মল্লিককে বলতে শোনা যায়, “আয়ার ফোন নিয়ে দেখি আমার মেয়ের সঙ্গে রিল বানিয়েছে। এই ধরনের বিষয়গুলি নিয়ে আয়া সেন্টারগুলিকে যথেষ্ট সচেতন হতে হবে। এর পাশাপাশি প্রশাসনকেও এই বিষয়ে দায়িত্ববান হতে হবে। এটা অত্যন্ত কুৎসিত এবং নক্করজনক। যাদের বাড়িতে এমন ছোটো ছোটো সন্তানরা রয়েছে,যারা আয়া নির্ভরশীল হচ্ছেন, তারা সতর্ক থাকুন,নিরাপদে থাকুন। এর কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত।”

আরও পড়ুন:Madhumita Sarcar:আবারও ছোটপর্দায় তাক লাগানো চরিত্রে ফিরলেন মধুমিতা

কাঞ্চন মল্লিকের কথার সাথে সায় দিয়ে শ্রীময়ী বলেন, “কলকাতা পুলিশ এখন একটা ভালো উদ্যোগ নিয়েছে। আয়া সেন্টারগুলোর যাবতীয় তথ্য লোকাল থানার কাছে দিয়ে আসা যেতে পারে। আমিও আমার বাড়ির ক্ষেত্রে এমনটাই করছি।”

প্রসঙ্গত, বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই ঘটনা চাক্ষুষ করার পরেই কৃষভির বাবা মা হিসাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। বর্তমানে তাঁদের একমাত্র কন্যা সন্তান সুস্থই রয়েছেন এবং তার যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করছেন তারকা দম্পতি।

Leave a Comment