Satyam Majumder:জি বাংলা থেকে স্টার জলসার পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা সত্যম মজুমদার। পার্শ্বচরিত্রে অভিনয় করলেও তাঁর চরিত্রের গুরুত্ব কম কিছু ছিল না। ‘কেয়া পাতার নৌকা'(‘Keya Patar Nouko’) থেকে ‘জগদ্ধাত্রী'(‘Jagadhatri’) একাধিক ধারাবাহিককে অভিনয় করেও আজ হাতে কাজ নেই অভিনেতার। চরম অ’ভা’ব অ’ন’ট’নে’র মধ্যে দিয়ে চলতে হচ্ছে তাঁকে। সংসারের খ’র’চ, ঋ’ণে’র বোঝা সব মিলিয়ে বেজায় চাপে আছেন অভিনেতা।
বেশ কিছু বছর একটানা ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু গল্পের জন্য তাঁর চরিত্রের প্রয়োজনীয়তা ফুরিয়েছে এখন। তাঁর কথায় মাসে তিন-চার দিন কা’জ করে কী খ’র’চা তোলা সম্ভব! কী করলে সব ঠিক হবে তাঁর কোনো উপায় নেই।
কারোর কাছে হাত পেতে কা’জ চাওয়া কোথাও গিয়ে সেটা আত্মসম্মানে লাগে অভিনেতার। নিজেকে ছোটো মনে হয়। এমন চেয়ে কা’জ নেওয়ায় বিশ্বাসী নন তিনি। কিন্তু পেটের জ্বা’লা’য় নিরুপায় হয়েই যেন সবথেকে অপছন্দের কা’জ’টি তাঁকে এখন করতে হচ্ছে। সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। মাঝেমধ্যেই ফেসবুকে নিজের জীবনের কথা শেয়ার করে থাকেন।
কিছুদিন আগে একটি পোস্টের মাধ্যমে অভিনেতা লেখেন,”এক এক সময় ভাবি এইভাবে কা’জ চেয়ে নিজের গুরুত্ব কমাবো না কিন্তু বেঁচে থাকার তাগিদে নিরুপায় হয়ে ,এই অনিশ্চিত ক’র্মজীবনে সেই দাম্ভিকতা ধরে রাখতে পারি না ,ঝুলি ফেলে বসি হাউস কিংবা চ্যানেলের কিংবা প্রোগ্রামারদের কাছে।” অনেক ক’ষ্টে’র মধ্যে থেকেই আজ অভিনেতা এমন পোস্ট করেছেন। একপ্রকার বাধ্য হয়েই।
বেশখানিকটা আ’ক্ষে’পের সুরে জানান,”মাসে ১৪ হাজার টা’কা করে বাড়ির লোন দিতে হয়। তারপর সংসারের খরচ, বিদ্যুতের বিল, সবই তো রয়েছে। বাধ্য হয়ে ফেসবুকে লিখলাম কা’জ চাই। মাসে তিন-চার দিন কা’জ করে কি খরচা তোলা সম্ভব! জানি না। সমাধানের উপায় আমার জানা নেই। ছেলে সবে চাকরিতে ঢুকেছে। ওর উপর আর কত চাপ দেব?”
আরও পড়ুন:Ditipriya Roy:গুরুতর অ’সু’স্থ দিতিপ্রিয়া রায়,হঠাৎই নাক থেকে র’ক্ত পড়ছে,শুটিং থেকে নিচ্ছেন বিরতি?
তিনি আরও বলেন,”আমি মঞ্চের মানুষ। এখনও তা চালিয়ে যাচ্ছি। একটাই আক্ষেপ, মঞ্চে অভিনয়ের মাধ্যমে যদি ভাত-ডাল জোটাতে পারতাম তাহলে অন্য মাধ্যমের উপর ভরসা করতে হত না।” অনেকের সঙ্গেই কা’জে’র কথা হয়েছে অভিনেতার কিন্তু কোনো লাভ হয়নি। তাই এখন অপেক্ষায় রয়েছেন কবে নতুন কা’জ আসবে আবার তাঁর কাছে।