Rukmini Maitra:অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী মৈত্র! আচমকা কি হল অভিনেত্রীর?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Rukmini Maitra:অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী মৈত্র! আচমকা কি হল অভিনেত্রীর?

গতকাল ‘ধূমকেতু’র স্পেশাল স্ক্রিনিংয়ে দেবের হাত ধরে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। নিজের প্রেমিকাকে যেভাবে আগলে রাখছিলেন তিনি তা কারোর নজর এড়ায়নি। কিন্তু অভিনেত্রীকে দেখে বোঝা যায়নি তিনি এতটা অসুস্থ। দেবের পাশে দিব্যি হাসিখুশি মেজাজে দেখা গিয়েছিল তাঁকে।

বর্তমানে বেশ আলোচনার কেন্দ্রে রয়েছেন রুক্মিণী মৈত্র। দেব-শুভশ্রীকে ঘিরে যতবার আলোচনা হয়েছে তার মধ্যে বারবার নাম উঠে এসেছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর। ‘ধূমকেতু’ ছবি নিয়ে কতটা তিনি আনন্দিত,দেব-শুভশ্রীকে দেখে তিনি খুশি কিনা এইসব নানান প্রশ্নে জর্জরিত তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বানানো হয় একাধিক মিম। যদিও এসব বিষয়ে খুব একটা পাত্তা দেন না তিনি।

আরও পড়ুন:Nusrat Jahan:”বিয়ে করে সংসদে গিয়ে ঘোষণার পরে বলব বিয়েটাই হয়নি! আমি কি মূর্খ? চেষ্টা করেও আমরা পারিনি…”নিজের ব্যক্তিগত জীবন, প্রাক্তন স্বামী, বন্ধুত্ব নিয়ে অপকট নুসরাত জাহান

কিছুদিন আগেই সবথেকে কাছের মানুষ দাদুকে হারিয়েছিলেন অভিনেত্রী। দাদুর মৃত্যুর খবর শুনে মুম্বই থেকে কলকাতায় ফিরে এসেছিলেন রুক্মিণী মৈত্র। এবার নিজেই অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু হঠাৎ কি হল তাঁর?

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে রুক্মিণী নিজেই জানান তাঁর অসুস্থতার কথা। যেখানে দেখা যাচ্ছে তিনি বাড়ির পোশাকে ছবি তুলেছেন, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ছবি দেখেই বোঝা যাচ্ছে তিনি ভীষণভাবে অসুস্থ। ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। তিনি ১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত। হঠাৎ মুম্বই থেকে কলকাতায় আসায়, আবহাওয়া বদলের দরুন এই শারীরিক সমস্যার সম্মুখীন হতে হল তাঁকে।

Leave a Comment