Chirodini Tumi Je Amar:“আমি খু”নি নই!”, বলেই পড়ে গেল! আর্য – অপর্ণার প্রতিশোধে কি শেষ ‘চিরদিনই তুমি যে আমার’!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Chirodini Tumi Je Amar: জি বাংলা(Zee Bangla)-র জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ আসতে চলেছে এক বড়সড় মোড়। সদ্য প্রকাশ্যে আসা নতুন প্রোমো ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল এবং উদ্বেগ। গল্পের এমন এক পরিস্থিতি সামনে এসেছে যেখানে মনে করা হচ্ছে, প্রধান চরিত্র আর্য সিংহ রায়ের জীবনই হয়ত বিপদের মুখে পড়তে চলেছে। প্রোমোর দৃশ্য দেখে অনেকেই ভাবছেন এটাই কি তবে ধারাবাহিকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট?

প্রকাশ্যে আসা সেই প্রোমোতে দেখা যায়, একটি অর্ধনির্মিত ফ্ল্যাটে আর্য(Jeetu Kamal)-কে নিয়ে আসে অপর্ণা(Shirin Paul)। চারদিক অন্ধকার, নির্জন পরিবেশ। এমন এক জায়গায় হঠাৎ তাকে কেন আনা হল সেই প্রশ্ন করতেই অপর্ণা প্রথমে কোনও উত্তর দেয় না। কিছুক্ষণ নীরব থাকার পর আচমকাই সে আর্যকে জিজ্ঞেস করে বসে, কেন সে রাজনন্দিনীকে খু’ন করেছিল। এই প্রশ্ন শুনে স্পষ্টই হতবাক হয়ে যায় আর্য।
এরপরই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। অপর্ণা জানায়, সে-ই আসলে রাজনন্দিনী। সে ফিরে এসেছে নিজের মৃ’ত্যু’র প্রতিশোধ নিতে। এই দাবি শুনে প্রথমে বিভ্রান্ত হয়ে পড়ে আর্য। কিন্তু অপর্ণার আচরণ, তার কথা বলার ভঙ্গি সব মিলিয়ে যেন আর্যের চোখে ধীরে ধীরে রাজনন্দিনীর ছায়া ফুটে উঠতে থাকে।

এরপর একের পর এক প্রশ্ন করতে থাকে রাজনন্দিনী। তার একটাই জিজ্ঞাসা কেন তাকে খু’ন করা হল? কেন তার জীবন কেড়ে নেওয়া হল? আর্য এই প্রশ্নের মুখে পড়ে ক্রমশ অস্থির হয়ে ওঠে। সে বারবার বোঝানোর চেষ্টা করে যে রাজনন্দিনীর হ’ত্যা’র সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। মৃ’ত্যু’র আগে সে অপর্ণাকে শুধু একটাই কথা বলতে চায় রাজনন্দিনীর খু’নি সে নয়।
এই কথাগুলো বলতে বলতে পিছিয়ে যেতে থাকে আর্য। আর সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। হঠাৎ পা পিছলে যায় তার, এবং নীচে পড়ে যায় সে। পুরো ঘটনাটা চোখের সামনে ঘটতে দেখে যেন হুঁশ ফেরে অপর্ণার। আর্যকে নীচে পড়ে যেতে দেখে আ’ত’ঙ্কে চিৎকার করে ওঠে সে।

এই দৃশ্য দেখেই প্রশ্ন উঠেছে দর্শকদের মনে তাহলে কি সত্যিই আর্য মারা যাবে? রাজনন্দিনীর মৃ’ত্যু’র আসল রহস্য কি এবার প্রকাশ পাবে? সত্যিকারের খু’নি কি সামনে আসবে? ধারাবাহিকের পরবর্তী পর্বে কী হতে চলেছে তা জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।
নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আর্য সিংহ রায়ের সম্ভাব্য এই পরিণতি দেখে অনেকেই হতবাক। গল্প কোন দিকে মোড় নেবে, আর্য আদৌ বেঁচে থাকবে কি না এই সমস্ত প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

প্রসঙ্গত, এর আগেও গল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগে দেখানো হয়েছিল, আর্যের সামনে হঠাৎ করেই রাজনন্দিনীর রূপে উপস্থিত হয় অপর্ণা। সেই সময় দোল উৎসবের দিন বাড়িতে কৃষ্ণপুজোর আয়োজন করা হয়েছিল। পরিবারের সকলে মিলে আনন্দে মেতে ওঠে। সেই সময় মন্দিরে ঢুকে দেখা যায়, সেখানে রাজনন্দিনীর স্মৃতিফলক স্থাপন করা রয়েছে।
মন্দিরের সাধিকা অপর্ণাকে দেখেই জানান, বহুদিন ধরে রাধামাধব যেন তার অপেক্ষায় রয়েছেন। এই কথা শুনে অদ্ভুত এক অনুভূতি কাজ করতে থাকে অপর্ণার মধ্যে। ঠিক সেই সময়েই মন্দিরে বাজতে শুরু করে ‘আমি যে তোমার’ গান। আর সেই গানের তালে হঠাৎ করেই যেন এক উন্মত্ত নাচে মেতে ওঠে অপর্ণা।

মন্দিরের মাঝখানেই সে নাচতে থাকে অদ্ভুত আবেগে। যেন তার মধ্যে অন্য কেউ ভর করেছে। সেই দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আর্য এগিয়ে এসে তাকে থামানোর চেষ্টা করলে আচমকাই অপর্ণা নিজের কণ্ঠস্বর বদলে জানিয়ে দেয় তাকে যেন আর অপর্ণা নামে ডাকা না হয়। সে রাজনন্দিনী।
তার দাবি, সে ফিরে এসেছে সব মিথ্যার অবসান ঘটাতে। অপর্ণার এই আচরণ এবং চোখেমুখের পরিবর্তন দেখে স্তম্ভিত হয়ে যায় আর্য। শুধু আর্যই নয়, রাজনন্দিনীর মা-ও সেই দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়েন। যদিও কোনওভাবে পরিস্থিতি তখন সামাল দেওয়া হয়েছিল, কিন্তু তার পর থেকেই গল্প যেন আরও জটিল হয়ে উঠেছে।

এখন প্রশ্ন উঠছে এই ঘটনার পর কি আর্য এবং অপর্ণার সম্পর্ক চিরতরে ভেঙে যাবে? নাকি সামনে আসবে আরও বড় কোনও সত্য? দর্শকদের অনেকেই মনে করছেন, রাজনন্দিনীর মৃ’ত্যু’র পেছনের প্রকৃত রহস্যই হয়ত এবার প্রকাশ পেতে চলেছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই এই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বর্তমানে সেই জল্পনা কিছুটা চাপা পড়েছে। কিন্তু নতুন প্রোমো সামনে আসার পর আবারও আলোচনা শুরু হয়েছে ধারাবাহিকটি কি শেষের পথে?
এই সমস্ত প্রশ্নের উত্তর এখন লুকিয়ে রয়েছে আগামী পর্বগুলোর মধ্যেই। গল্পের মোড় কোন দিকে ঘুরবে, আর্য কি সত্যিই মৃ’ত্যু’র মুখে পড়েছে, আর রাজনন্দিনীর মৃ’ত্যু’র আসল রহস্য কী সব জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

Leave a Comment