Dev:’অবশ্যই বাবা হতে চাই’, তাহলে কী শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেব? কিসের ইঙ্গিত দিলেন অভিনেতা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dev:বর্তমানে তিনি টলিউডের সুপারস্টার,আবার মেগাস্টারও বটে। পর পর বক্স অফিসে ঝড় তুলে চলেছে তাঁর অভিনীত ‘খাদান’, ‘ধূমকেতু’, ‘রঘু ডাকাত’। শুরু থেকে শেষ আলোচনার কেন্দ্রে রয়েছে ‘রঘু ডাকাত’। তবে ছবি মুক্তির আগে কিছু পরিচালক ও প্রযোজকের অভিযোগ, দেব নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের ছবির জন্য বেশি সংখ্যক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় দখল করেন। সম্প্রতি এই বিষয়ে ব্রাত্য বসু ও কুণাল ঘোষের রোষের মুখে পড়েছিলেন দেব।

তবে কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনায় থাকেন না দেব। শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে তাঁর অতীত জীবনের সম্পর্ক থেকে শুরু করে রুক্মিণী মৈত্রর সঙ্গে তাঁর বর্তমান জীবনের সম্পর্ক সবসময়ই বিতর্কের মধ্যে থাকে। যদিও রুক্মিণী যে তাঁর একমাত্র জীবনসঙ্গী সেটা জানতে বাকি নেই তাঁর ভক্তদের। তবে এখনও বিয়ে করছেন না কেন তাদের সুপারস্টার? এই প্রশ্নই উঠে আসে তাঁর ভক্তদের মনে।

আরও পড়ুন:Dev-Bratya:”একমাত্র সুপারস্টার মমতা ব্যানার্জি,কুণাল ঠিক বলছে…” কুণালের পাশে দাঁড়িয়ে দেবকে একহাত নিলেন ব্রাত্য বসু! পাল্টা জবাব দিতে ছাড়লেন না দেব

তবে বিয়ে তিনি অবশ্যই করবেন এমনটাই ধারণা পাওয়া গেল দেবের একটি কথায়। অবশ্যই বাবা হতে চান তিনি এমনটাই জানিয়েছেন। তাহলে কী খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন তারকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয় পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও কী দেব বাবা হতে চান কিনা?

প্রশ্ন শুনেই দেব হেসে বলেন,”আগে জিজ্ঞেস করা হোক বিয়ে করতে চাও কিনা! অবশ্যই চাই আমার একটা পরিবার হোক, আমার মনে হয় সবকিছুই ভাগ্যের উপর। আমি এই বিষয়টা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি।”

আরও পড়ুন:‘Raghu Dakat’:”আমি তো ছবিটা কুণাল ঘোষ এর জন্য বানাইনি…আমার বন্ধু হতে যোগ্যতা লাগে…কুণাল ঘোষকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ দেবের!

তাঁর অনুরাগীরা অপেক্ষায় দিন গুনছে তাঁর প্রিয় অভিনেতা কবে বিয়ের পিঁড়িতে বসবেন।

Leave a Comment