Sweta Bhattacharya:”আমি সাই পল্লবীকে চিনি না,কে কী পরবে সেটা আমি কেন বলে দেব?”পোশাক নিয়ে মন্তব্য করতেই শ্বেতাকে নিয়ে লাগাতার ট্রোল,এবার বিতর্কের মাঝেই পাল্টা জবাব নায়িকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

“আমি সাই পল্লবীকে চিনি না,কে কী পরবে সেটা আমি কেন বলে দেব?”…”স্লিভলেস জামা পরিনা,শরীর বেচতে নয়, প্রতিভা বিক্রি করতে এসেছি…” পোশাক নিয়ে মন্তব্য করতেই শ্বেতাকে নিয়ে লাগাতার ট্রোল,এবার বিতর্কের মাঝেই পাল্টা জবাব নায়িকার।

বরাবরই রুচিশীল মার্জিত পোশাক পরতেই দেখা যায় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। তাঁর রূপে গুণে অভিনয়ে মুগ্ধ হয়েছেন বহু দর্শক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর একটি মন্তব্য ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেন তিনি স্লিভলেস ও ছোটো পোশাক পরতে সাচ্ছ্বন্দ্য নন। তাই তাঁকে অনেকেই বলেছিলেন তিনি নাকি ইন্ড্রাস্টিতে কাজ পাবেন না। অভিনেত্রী তাদের উদ্দেশ্যে জানান,”আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না।” আর তাঁর এই মন্তব্যকে মানতে নারাজ অনেকেই। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কয়েকদিন ধরে সমাজমাধ্যমের পাতায় নায়িকার নাম না করে নানাভাবে কটাক্ষ করেছেন ছোটপর্দার অপর এক অভিনেত্রী সৌমি পাল। সৌমি এই প্রসঙ্গে তাঁর প্রথম পোস্টে লিখেছিলেন,”চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না। তুমি দর্শককে এই সব গল্প বলতে পারো, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে তুমি এত দিন কী বেচে নায়িকা হয়েছ। যত্ত নাটক বশীকরণ মাতার। আর মুখটা কী তোমার শরীরের বাইরের অঙ্গ?”

আরও পড়ুন:Sweta Bhattacharya:শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌমি পলের

এবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন নায়িকা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে শ্বেতা বলেন, “আমি সত্যিই সাই পল্লবীকে চিনি না। ওঁর কোনও ছবিও দেখিনি। রুবেল সদ্য ছবি দেখাল ওঁর। তবে আমি আজ নয়, বরাবর বলেছি হাতকাটা ব্লাউজ পরব না, ছোট জামা পরব না। কারণ, ওটা আমাকে মানায় না। আমার হাতে গড়নটা এই ধরনের ব্লাউজ পরার জন্য মাননসই নয়। আর ইন্ডাস্ট্রিতে যখন শুরু দিকে এসেছিলাম, একজন খ্যাতনামী বলেছিলেন ছোট পোশাক না পরলে কাজ মেলে না। আমি বলেছিলাম, শরীর বেচতে নয়, প্রতিভা বিক্রি করতে এসেছি।”

তবে যাঁরা এই ধরনের পোশাক পড়েন তাঁদেরকে নায়িকা একদমই অসম্মান করতে চাননি। বরং তাঁদের ভালোই দেখতে লাগে এমনটাই জানান অভিনেত্রী। শ্বেতা বলেন,”কে কী পরবে সেটা আমি কেন বলে দেব? আমি পরিবার সংসার নিয়ে থাকতে ভালবাসি। এই তো মিশমি কী সুন্দর সব পোশাক পরে! ওঁকে মানায়। আমাকে সেই ধরনের পোশাকে মানায় না, তাই পরি না। আর যাঁরা সমালোচনা করছেন তাঁদের প্রচুর সময় আমাকে নিয়ে ভাবার। আমার এত সময় নেই।”

কিছুদিন আগে অভিনেত্রী সৌমি লাইভে এসে জানান,”আমি আমার কোনও লেখায় কারুর নাম উল্লেখ্য করে কিছু বলিনি। কিন্তু আমার লিখে দেওয়া উচিত ছিল এটার সঙ্গে কোনও স্থান, কাল, ব্যক্তির মিল পেলে সেটার দায় আমার নয়। আমি ছোটবেলায় নাচ করতাম সেখানে আমার হাত, পা, মুখ শরীর দেখা যেত। আর আমাদের অভিনয়ের ক্ষেত্রেও সৌন্দর্য্য নির্ভর করে। আমাদের সৌন্দর্য্য যত দিন আছে তার উপর ভিত্তি করে নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী নির্বাচন করা হয়। সেখানে থেকে যদি কেউ মনে করেন যে, আমি কাউকে উদ্দেশ্য করে লিখেছি এটা, তাহলে তা তাঁদের সমস্যা, আমার নয়। যদি শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতাম কিংবা মুদি দোকান চালালেও আমি বলতে পারতাম যে, আমি আমার ট্যালেন্ট বেচে খাই। কিন্তু আমাদের কাজে ট্যালেন্টের পাশাপাশি সৌন্দর্য্য ও চেহারা ম্যাটার করে।”

Leave a Comment