Dev-Subhashree:“আমি ১৪ বছর আগেও সব সহ্য করেছি, ওঁ আমার কাছে শুধু এই জন্মে নয়, সব জন্মেই সুপারস্টার থাকবে…” দেব-শুভশ্রী বিবাদের মাঝে কিসের ইঙ্গিত দিলেন টলিউড মেগাস্টার দেব?
বিরাট উদযাপনের সঙ্গে দশ বছর বাদে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত শেষ ছবি ‘ধূমকেতু’। এই দশ বছরে স্বাভাবিকভাবেই সমাজ এবং মানুষ সকলেই বদলে গিয়েছেন। অথচ পিছিয়ে পড়েনি ‘ধূমকেতু’র গল্প। এই নিয়ে যখন উত্তেজনা চরমে, তখনই টলিউড মেগাস্টার দেবকে এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়, “এখন ‘ধূমকেতু’ বানালে শুভশ্রীকে হয়ত নায়িকা করতাম না।” এর কারণ হিসেবে অভিনেতাকে বলতে শোনা যায়, “দুই বাচ্চার মা হওয়ার পরে শুভশ্রীর মুখে আর সেই সারল্য নেই, যা ‘ধূমকেতু’তে প্রয়োজন রয়েছে।” এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অপরদিক থেকে শুভশ্রীর মন্তব্য ধেয়ে আসে অভিনেতার উদ্দেশ্যে। এরপরেই আরও এক সাক্ষাৎকারে দেবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “”শুধু এই জন্মে নয়, সব জন্মেই ওঁ আমার জন্য সুপারস্টারই থাকবে।” তাহলে ‘দেশু’ সম্পর্ক ঠিক কোন দিকে গড়াচ্ছে?
“এখন সেই ইনোসেন্সটা আর ওর মধ্যে নেই।” টলিউড মেগাস্টার দেবের এমন মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট কটাক্ষের শিকার হতে হয়েছে দেবকে। অপরদিকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বলেছেন, “একজন ছবির প্রচারের সময় কিভাবে এমন মন্তব্য করতে পারে আমি জানিনা।” এমনকি পরবর্তী সময়ে দেব-শুভশ্রী জুটি আবার ফিরে আসবে কিনা সেই নিয়েও অভিনেত্রী বিরূপ ধারণা প্রকাশ করেছেন।
এরপরেই এক সাক্ষাৎকারে দেবকে তাঁর রটে যাওয়া মন্তব্যকে নিয়ে বলতে শোনা যায়, “আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন ‘ধূমকেতু’ করলে শুভশ্রীকে নেওয়া হত কিনা? আমি ওঁকে কথা দিয়েছিলাম আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজে ও থাকবে তাই ওঁকে রাখতাম। ১০ বছর আগে যে চরিত্রটার জন্য ওঁকে নেওয়া হয়েছিল সেটায় ও ফিট করেছিল। কিন্তু আজ যদি কাস্টিং হয়, সেখানে ওঁর জায়গায় যদি কেউ ডিজার্ভিং হন, তাঁকে কাস্ট করব। আমি ওখানে এটাও বলেছিলাম যে, দেব কেও কাস্টিং করতাম না। কারণ দেবের মধ্যেও সেই সারল্য নেই। আমি কখনও বলিনি দুটো বাচ্চার জন্য ওঁর সারল্য চলে গিয়েছে, যেভাবে বলা হচ্ছে বা ভিক্টিম কার্ড খেলা হচ্ছে। আমি শুভশ্রীকে নিয়ে ১৪ বছর আগেও কিছু বলিনি, যখন ওঁ বলেছে আমি বাথরুমে গিয়ে কেঁদেছি বা অমুক করেছি, কখনও আমি কিছু বলিনি সব সহ্য করেছি। আজকেও আমি ওঁকে নিয়ে কিছু বলতে পারব না। কারণ আমার মনে হয় এইটাই তো সম্মান। ওঁ কিছু বললে আমার কতটা খারাপ হবে আমি জানিনা, হবেও না। কিন্তু আমি যদি দুটো ওঁকে নিয়ে বলি, ওঁর জন্য সত্যিই খারাপ হবে। ওঁর সম্মানটা কোথাও আমারই সম্মান। পুরো প্রমোশন জুড়ে ওঁর সম্মানে যাতে কোন দাগ না লাগে তা খেয়াল রাখা হয়েছে। কারণ ওঁর হারানোর অনেক কিছু আছে। একটা থিন লাইনের মধ্যে আমি যদি ওই পারে চলে যাই, অনেক কিছু খারাপ হবে। আমি সবসময় নিজের মার্জিনটা ধরে রেখেছি এবং অতটাই কথা বলেছি যাতে ওঁর সম্মানটা বাড়ে।”
আরও পড়ুন:Ahona Dutta:সরাসরি মাকে উদ্দেশ্য না করেই ট্রোলারদের মোক্ষম জবাব অহনার
দেব নিজের মন্তব্য নিয়ে কোনো স্পষ্টিকরণ না দিলেও শুভশ্রীর সম্মান যে তাঁর কাছে অনেক বড় জায়গায় রয়েছে, তা জানিয়ে দেন নেটিজেনদের। এর পাশাপাশি অভিনেতাকে বলতে শোনা যায়, “এই জন্মে নয়, বরং সব জন্মেই ওঁ আমার জন্য সুপারস্টারই থাকবে।”
আরও পড়ুন:Ahona-Chandni:নাম না করেই কি অহনাকে খোঁচা চাঁদনীর?
এছাড়াও দেব জানান,”যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। আমার মনে হয় শুভশ্রী যে মন্তব্যটা করেছে সেটা পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে। না হলে এক ঘণ্টা সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বলেছে, বা এক ঘন্টা আমাকে নিয়েই নষ্ট করেছে, সেটা ভালোবাসা ছাড়া হয় না। শুভশ্রী ওই একটা লাইনকে ধরেছে। কিন্তু আমি প্রথম ইন্টারভিউ থেকে বলছি যে, যেভাবে ওঁ সংসার এবং কাজকে হ্যান্ডেল করছে, সেই কথাগুলো ওঁ নিশ্চয়ই শুনেছে। পুরো প্রমোশান জুড়ে ওঁর সঙ্গে আমি সুপারস্টারের মতো ব্যবহার করেছি। আমার টিম যখন আমার জন্য গান বানিয়েছিল, আমি বলেছিলাম ওঁর জন্যও বানানো উচিত। কারণ ও সুপারস্টার। ওঁর জন্য গান বানিয়ে সেটা ওঁকে নিবেদনও করেছিলাম। সেটা সম্মান নয়?”