Dev-Subhashree-Jeet:সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক(Koel Mallick) এবং কৌশিক সেন(Kaushik Sen)অভিনীত ‘স্বার্থপর'(Sharthopor)। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রের অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক(Ranjit Mallick)। দীর্ঘ অনেক বছর পর বাবা ও মেয়ে পর্দায় একসাথে জুটি মিলে কাজ করলেন। ইতিমধ্যেই দর্শকদের অসংখ্য ভালোবাসা পাচ্ছেন টলি কুইন। ভাই,বোনের এরকম মাধুর্যপূর্ণ গল্প সবার হৃদয় ছুঁয়ে গিয়েছে। বাস্তবতার ছোঁয়া রয়েছে ছবিটিতে এমনটাই দাবি দর্শকদের।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল কোয়েল মল্লিক এবং কৌশিক সেন অভিনীত ‘স্বার্থপর’ ছবির স্পেশাল স্ক্রিনিং। আর এই অনুষ্ঠানে এসেছিলেন তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা।
কোয়েলকে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিলেন জিৎ। প্রিয় বন্ধুর পাশে উপস্থিত ছিলেন দেব। যদিও একফ্রেমে দেখা যায়নি দেব ও জিৎকে। যা নিয়ে কম আলোচনা হয়নি। এছাড়াও হাজির ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জীসহ(Prosenjit Chatterjee) টলিউডের একাধিক তারকা। উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির গণমান্য পরিচালকরাও। তবে এই অনুষ্ঠানে আবারও একটি বেফাঁস মন্তব্য করে বসলেন দেব।
অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলীকে(Jeet Ganguly) জড়িয়ে ধরে ভালোবাসায় ভরিয়ে দিতে দেখা যায় দেবকে। কিন্তু কথপোকথনের সময় হঠাৎ দেব এমন একটি মন্তব্য করে বসলেন যা বিতর্ক তৈরি করার জন্য যথেষ্ট।
সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলীকে জড়িয়ে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে দেব বলেন, “এভার গ্রীন গাঙ্গুলি। আমার সবথেকে প্রিয় মানুষ।” তবে সবশেষে তিনি যে কথাটা বলেন, সেটা একটু হলেও ব্যঙ্গাত্মক বলে মনে করছেন অনেকেই। দেব বলেন, “এই একজন গাঙ্গুলীকেই আমার পছন্দ।” হঠাৎ এমন কথা কাকে উদ্দেশ্য করে,কেন বললেন দেব? কাকেই বা কটাক্ষ করলেন? তবে অনেকেরই ধারণা,এমন কথা তিনি শুভশ্রী গাঙ্গুলীকে(Subhashree Ganguly) উদ্দেশ্য করেই বলেছেন।
আরও পড়ুন:দেবDev-Jeet:জিৎ-এর কোন ছবি দেখে দেবের হিংসে হয়েছিল? মুখ খুললেন অভিনেতা নিজেই
প্রসঙ্গত, ১০ বছর পর ‘ধূমকেতু'(Dhumketu) ছবির মাধ্যমে আবারও একসাথে দেখা গিয়েছিল দেব-শুভশ্রীক। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পরেই দুজনের মধ্যে শুরু হয়ে যায় বিবাদ। দেবের করা মন্তব্যের পর শুভশ্রীর পাল্টা মন্তব্য নিয়ে তৈরি হয় কাদা ছোড়াছুড়ি।