Idhika paul:ছৌ’কে ছাউ বলে উচ্চারণ করতেই চরম ট্রোলের মুখে দেবের ‘কিশোরী’ ওরফে ইধিকা পাল, কী সাফাই দিলেন তিনি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Idhika paul:’ছৌ নাকি ছাউ? অপদার্থ মেয়ে একটা!….’

ছৌ’কে ছাউ বলে উচ্চারণ করতেই চরম ট্রোলের মুখে দেবের ‘কিশোরী’ ওরফে ইধিকা পাল। পাল্টা জবাব দিয়ে কি জানালেন অভিনেত্রী?

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি জুড়ে এখন শুধু একটাই না দেব। চারিদিকে দেবের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সম্প্রতি ‘রঘু ডাকাত’ সিনেমার ‘ঝিলমিল লাগে রে’ গানে ‘রঘু-সৌদামিনী’র সঙ্গে ভালোবাসার জোয়ারে ভেসেছেন দর্শকও। যদিও এই গান নিয়ে নেটিজেনদের একাংশ ট্রোল করতে ছাড়েননি। কিন্তু আবারও যে বাংলা ইন্ডাস্ট্রিতে ঝড় আনতে চলেছেন দেব তা দর্শকদের উন্মাদনা দেখেই বোঝা যাচ্ছে।

আরও পড়ুন:Dev-Idhika:প্রশংসার মাঝে ভালোবাসায় মাখা ‘রঘু ডাকাত’-এর দ্বিতীয় গান দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়

এবার ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী ইধিকা পাল। দুই বাংলার দুই মেগাস্টারের সঙ্গে সেরে ফেলেছেন অভিনয়। কখনও ‘প্রিয়তমা’ তো কখনও ‘কিশোরী’। তাঁর অভিনীত প্রত্যেকটি ছবি পর্দায় হিট। অনেকেই বলছেন তিনি নাকি লাকি চার্ম। বর্তমানে ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রীসহ তাঁর গোটা টিম।

আর এর মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে ছৌ’কে ছাউ বলে উচ্চারণ করতেই অশিক্ষিতের তকমা পেলেন ‘কিশোরী’। তাঁর এই উচ্চারণ শুনে নেটপাড়া তোলপাড়। নিমেষেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে তাঁকে ছৌ নাচ সম্বন্ধে বলতে দেখা যায়। এবং ছৌ’কে একাধিকবার ‘ছাউ’ উচ্চারণ করতে শোনা যায়। ব্যস তারপর লাগাতার ট্রোল তাঁকে নিয়ে। বাঙালি এক অভিনেত্রীর মুখে এহেন বিকৃত উচ্চারণ মানতে নারাজ নেটিজেন। অনেকেই লেখেন,’কে রে এই মহিলা? ছাউ কি? অপদার্থ?’

আরও পড়ুন:Monali Thakur:কেন আট বছরের সুখী দাম্পত্যে ফাটল ধরল মোনালি ঠাকুরের?

এক নেটিজেন লেখেন, ‘বাংলায় থেকে বাংলা বলতে অসুবিধা?’

ইধিকাকে নিয়ে সমাজমাধ্যম জুড়ে রীতিমতো ট্রোল-মিমের বন্যা। এর মাঝেই অভিনেত্রী জানান,”ওই নাচের ফর্মটিকে ইংরেজিতে যেভাবে উচ্চারণ করা হয়, সেভাবেই সাক্ষাৎকারে বলেছিলাম। এবার যদি কেউ ভাবেন, সাক্ষাৎকারটি বাংলায় ছিল বলে পুরোটা বাংলাতেই কথা বলতে হবে…। মাঝে কিছু চলতি ইংরেজি শব্দ ব্যবহার করলে, এত সমস্যা তৈরি হওয়ার কথা তো নয়। এটা নিয়ে সত্যিই কিছু বলার নেই!”

Leave a Comment