Zoho Pay:ফোন পে কিংবা গুগল পে ও অন্যান্য ইউপিআই পেমেন্ট অ্যাপকে টেক্কা দিতে প্রস্তুত ভারত। বাজারে আসছে ভারতের নিজস্ব অনলাইন পেমেন্ট অ্যাপ। আসছে ভারতীয় ‘জোহো পে’। দেশীয় সংস্থার তৈরি এই ইউপিআই পেমেন্ট অ্যাপের একেবারে অন্তিম পর্যায়ের পরীক্ষা চলছে। সূত্রের খবর, কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে চলেছে ‘জোহো পে’।
জোহোর চ্যাটিং ও কলিং অ্যাপ আরাট্টাই ইতিমধ্যে বেশ জনপ্রিয়। এই আরাট্টাইয়ের সঙ্গে যুক্ত হয়ে ‘জোহো পে’ আসতে চলেছে। ‘জোহো পে’ অ্যাপের উদ্দেশ্য হল ব্যবহারকারীদের নিরাপদ লেনদেনের অভিজ্ঞতা দেওয়া। গ্রাহকরা যেন চ্যাট ইন্টারফেস না ছেড়েও টাকা পাঠাতে বা গ্রহণ করতে পারেন, সেই দিকে নজর দিতেই আরাট্টাইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে ‘জোহো পে’-কে।
জোহো ইউপিআই অ্যাপের মাধ্যমে কী কী করা যাবে?
জোহো ইউপিআই অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন তো করা যাবেই। পাশাপাশই বিভিন্ন ধরনের বিল পেমেন্ট, মোবাইল নেটওয়ার্ক রিচার্জ করা যাবে। চ্যাট ইন্টারফেস থেকে না বেরিয়েও এই কাজগুলি করা যাবে। এর উদ্দেশ্য হল তাদের সমস্ত রকম পরিষেবা একসাথে নিয়ে আসা,যাতে করে গ্রাহকরা আরও সহজে তা ব্যবহার করতে পারেন।
বর্তমানে অ্যাপটির বিটা ভার্সন চালু রয়েছে। খুব শীঘ্রই এটি ধাপে ধাপে দেশের সাধারণ মানুষের জন্য চালু হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:এসে গেল iQOO 15 5G, লঞ্চ হতে চলেছে নভেম্বরে, কী কী বৈশিষ্ট্য থাকছে এই স্মার্টফোনে? দেখে নিন এক নজরে