Partha-Barninee:পর্দার প্রেম পূর্ণতা না পেলেও বাস্তবে ঠিক মনের মানুষের সন্ধান পেয়েছে ‘চিরসখা’র ‘প্লুটো’ ওরফে অভিনেতা পার্থ বেরা? খুব শীঘ্রই বসতে চলেছেন নাকি তিনি বিয়ের পিঁড়িতে? কবে এবং পাত্রীই বা কে?
‘চিরসখা’য় ‘প্লুটো’ ওরফে অভিনেতা পার্থ বেরার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। কিছুদিন আগে ‘চিরসখা’য় ‘প্লুটো’র মৃত্যু নিয়ে দর্শকরা বেজায় চটেছিলেন। তারা ভেবেছিলেন অবশেষে হয়ত ‘প্লুটো’ ও ‘মিঠি’র মিল হবে। কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিল ধারাবাহিকটি। ‘প্লুটো’র মৃত্যু দিয়ে শেষ হল ‘প্লুটো’ ও ‘মিঠি’র গল্প।
সমাজ মাধ্যমে এই নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে আবার লেখিকা লীনা গাঙ্গুলির লেখা গল্পের দিকে আঙুল তোলেন। শেষ পর্যন্ত নির্মাতা একটি লাইভের মাধ্যমে গল্পে এমন কেন দেখানো হল তা বিস্তারিতভাবে দর্শকদের কাছে তুলে ধরেছিলেন। আর এইসব চর্চার মাঝে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার ‘প্লুটো’? হবু বউকে পাশে নিয়ে খেলেন আইবুড়োভাত! তাঁদের আইবুড়োভাতের ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। অভিনেতার হবু বউ হলেন অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী।
ছবিতে দেখা যায় অভিনেতার পরনে ছিল লাল সুতোয় কাজ করা সাদা পাঞ্জাবি। অপরদিকে অভিনেত্রী পরেছিলেন লাল বেনারসি, সঙ্গে ছিল হালকা মেকআপ। সামনে রাখা ছিল রকমারি খাবার। ছবিগুলি পোস্ট করে নায়িকা লেখেন,”আইবুড়ো ভাত খেয়েই নিলাম। অসংখ্য ধন্যবাদ”
তবে কি সত্যিই অভিনেতা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? নাকি এটা কোন ফটোশুটের জন্য? অনেকের ধারণা রেস্তোরাঁর জন্যই মনে হয় এমন ফটোশুট করেছেন তাঁরা। কিন্তু আসল কারণ কি তা এখনও জানা যায়নি। তবে ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসে ভরিয়েছেন তাঁদের অনুরাগীরা। অনেকেই বলেছেন,’পারফেক্ট বর-বউ হবে।’