Hiran-Payel:পর্দায় পুরানো জুটিকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। প্রায় ১০ বছর পর পর্দায় ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে পর্দায় ধরা দিয়েছিলেন দেব-শুভশ্রী। একদিকে যেমন পুরানো জুটিদের ফিরিয়ে আনার দাবি উঠেছে দর্শকমহলে, তেমন অন্যদিকে নতুন জুটিদের কাজ দেখতেও পছন্দ করছেন দর্শক। কেউ চাইছেন দেব-কোয়েল জুটি, আবার কেউ চাইছেন দেব,জিৎ ফিরে আসুক আবার। এসবের মাঝে সবাইকে চমকে দিয়ে ফিরতে চলেছে এক জুটি।
বড়পর্দায় আবার জুটি বাঁধতে চলেছেন হিরণ(Hiran Chatterjee) এবং পায়েল। হিরণ-পায়েল (Payel Sarkar)এর আগেও একাধিক ব্লকবাস্টার ছবিতে জুটি বেঁধেছেন। ‘লে হালুয়া’, ‘জামাই বরণ’, ‘জামাই ৪২০’, ‘জিও পাগলা’, এই জুটির থেকে দর্শকরা একসময় পেয়েছেন ব্লকবাস্টার কমার্শিয়াল ছবি উপহার।টলিপাড়ায় গুঞ্জন, পরিচালক নেহাল দত্তের পরিচালনায় এই জুটি আবার বড়পর্দায় ফিরতে চলেছে। যদিও এই ব্যাপারে এখনও কেউ কিছু জানাননি।
পায়েল সরকারকে অভিনয় করতে দেখা গেলেও ২০২০ সালের পর থেকে বড়পর্দায় আর দেখতে পাওয়া যায়নি হিরণ চ্যাটার্জীকে। রাজনীতিতে যোগদান করার পর টলিউড থেকে সরে গিয়েছিলেন তিনি। মাঝে শোনা গিয়েছিল, স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জীর সঙ্গে বিচ্ছেদের পাশাপাশি অভিনেতা নাকি এক মহিলার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েছেন। যদিও ব্যক্তিগত বা পেশাগত জীবন নিয়ে কোনও মন্তব্য কখনও করেননি হিরণ।
তবে আবারও এই জুটিকে দর্শক পর্দায় দেখতে পেয়ে কতটা খুশি হন তা দেখার অপেক্ষায়।