Jaya-Shatrughan:বলিউডে জয়া বচ্চন মানেই বিতর্কের আবহ। আবারও সেই পরিচিত দৃশ্য ধরা পড়ল সমাজমাধ্যমে। তাঁর মন্তব্য ঘিরে ব্যাপক আলোড়ন। সম্প্রতি এক অনুষ্ঠানে পাপারাৎজিদের পোশাক-পরিচ্ছদ ও আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেন জয়া। তিনি সরাসরি প্রশ্ন তোলেন তাঁদের শিক্ষাদীক্ষা থেকে শুরু করে পোশাকের পরিচ্ছন্নতা, সবকিছু নিয়েই। তাঁর এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই মন্তব্য করেন, পেশাদারভাবে নিজেদের কাজ করা পাপারাৎজিদের প্রতি এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য ঠিক নয়। এমনকি সাংবাদিক মহলের একটি অংশ জয়ার বি’রু’দ্ধে ব’য়’ক’টে’র ডাকও দেয়।
এরই মাঝে মুম্বইয়ের আরেকটি অনুষ্ঠানে গিয়ে শত্রুঘ্ন সিনহা জয়ার মন্তব্যের পাল্টা সুরে প্রতিক্রিয়া জানান। একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত পাপারাৎজিদের উদ্দ্যেশ্যে হেসে তিনি বলেন, “আপনারা তো দারুণ প্যান্ট-শার্ট পরে এসেছেন। দেখে তো বেশ শিক্ষিতই মনে হচ্ছে।”
তাঁর কথার সুরেই স্পষ্ট ছিল এটি জয়ার বিতর্কিত মন্তব্যকে লক্ষ্য করেই বলা। দর্শকদের মধ্যেও তাঁর এই প্রতিক্রিয়ার পর হাততালির ঝড় ওঠে।
উল্লেখ্য, যে অনুষ্ঠানে জয়া মন্তব্য করেছিলেন, সেখানে তিনি ক্ষো’ভ উগরে বলেন, “এরা কোথা থেকে যে নোংরা জামাকাপড় পরে আসে! মনে করে, হাতে মোবাইল ফোন মানেই ছবি তুলতে পারবে। এরা কারা? কোথা থেকে আসে? শিক্ষা কী?” তাঁর মতে, মিডিয়ার পেশাদার অংশকে তিনি সম্মান করেন, কিন্তু পাপারাৎজিদের সেই তালিকায় রাখা তাঁর পক্ষে সম্ভব নয়। উদাহরণ হিসেবে তিনি তাঁর বাবা তরুণ কুমার ভাদুড়ির কথাও উল্লেখ করেন, যিনি দীর্ঘদিন দুটি নামী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
জয়ার মন্তব্যের পর থেকেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ জানান, প্রতিদিন নানা তারকার ছবি তুলে তাঁদের জনপ্রিয়তা বাড়ায় পাপারাৎজিরাই, অথচ তাঁদের উদ্দেশ্যে এমন অবমাননাকর মন্তব্য অনুচিত।
অন্যদিকে, শত্রুঘ্নের মন্তব্যে অনেকেই মনে করছেন, শিল্পীমহলের মধ্যেই এই নিয়ে মতভেদ তৈরি হচ্ছে। পাপারাৎজি সংস্কৃতি, সেলেব্রেটিদের ব্যক্তিগত পরিসর এবং মিডিয়ার কাজের ধরন – এই ত্রিমুখী সম্পর্ককে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডের অন্দরমহলে।
জয়ার মন্তব্য ও শত্রুঘ্নের পাল্টা সুর, এই দু’টি ঘটনা মিলিয়ে বর্তমানে ইন্ডাস্ট্রিতে সৃষ্টি হয়েছে তুমুল উত্তেজনা। মিডিয়া, তারকা ও দর্শক, সকলেই এখন তাকিয়ে, এই বিতর্ক শেষ পর্যন্ত কোন পথে এগোবে।