Jeetu Kamal:”আমাদের দৃশ্য কিভাবে হবে সেটা আমার কাছে ধোঁয়াশা…একটা ভা’ঙা কাঁচ সেটাকে জোড়া লাগানোর হাজারও চেষ্টা করলে, জানি না কতদূর জোড়া লাগবে?… ধারাবাহিকে ফিরলেও ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত! কতদিন চলবে ধারাবাহিকটি? জানালেন অভিনেতা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Jeetu Kamal:সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই খবর জিতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্ব। দিতিপ্রিয়া জানিয়েছিল তিনি নাকি নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পারবেন না। এমনকি একসঙ্গে এক দৃশ্যে অভিনয় করতে রাজি নন তিনি। তার সত্ত্বেও দর্শকের অনুরোধে আবারও ধারাবাহিকে যোগ দিয়েছেন জিতু। ক্রবার অর্থাৎ গতকাল থেকে আবারও ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনেতা ফিরেছেন। যার কারণে অনেকেই অভিনেতাকে বিভিন্ন উপহার ও চিঠি পাঠিয়েছেন। দর্শকের ভালোবাসায় আবেগে আপ্লুত অভিনেতা। সেই বিষয়েই নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।

সেখানে অভিনেতা জানিয়েছেন, “টালমাটাল অবস্থার মধ্যে থেকে আপনারাও যাচ্ছেন, আমিও যাচ্ছি এবং আমার সমস্ত দর্শক যাচ্ছে, চ্যানেল, প্রোডাকশন হাউজ যাচ্ছে, সেটা কাজের কথা। ঘটনাটার জেরে ছেড়ে দিয়েছিলাম আর কি, বীতশ্রদ্ধ হয়ে আর কি। কিন্তু সেই প্রোজেক্টে জয়েন করা শুধুমাত্র আমার দর্শকদের এবং টেকনিশিয়ানদের কথা ভেবে। ভণিতা নেই, এটাও বলেছি টেকনিশিয়ানদের উদ্দেশ্যে যে, আর কি, এই প্রজেক্ট যদি খুব কম দিন চলে, যা ইনকাম করব টেকনিশিয়ানদের দিয়ে দেব। ভালো হবে, এটাই আশা করি। একটা দৃশ্য কেটে কেটে দেখতে কার আর ভালো লাগে। তবে এই নিয়ে আর বেশি কিছু কথা বলব না প্রত্যেকের আলাদা আলাদা সিদ্ধান্ত থাকে যেমন আমারও কিছু সিদ্ধান্ত আছে।”

তিনি আরও বলেন, “আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আমাকে সঠিক পথ দেখাবার জন্য। তিনি কখনও কখনও কোনো মানুষের খারাপ লাগে। কখনো কখনো আবেগকে কন্ট্রোল করা উচিত। কিন্তু কখনও কখনও হয় না সেটাও আমি জানি। কিন্তু শালীনতা বজায় রেখে বলা উচিত। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই লুকিয়ে থাকে না। এই যে আমি আজকে থেকে জয়েন করলাম আবার। কিন্তু আমাদের দৃশ্য কিভাবে হবে সেটা আমার কাছে ধোঁয়াশা। শুধুমাত্র আমার টেকনিশিয়ান ও আমার দর্শকরা চরিত্রটাকে এত দূর পর্যন্ত এত ভালোবাসা দিয়েছে। তাদেরকে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে চলে গেলাম, সেটা আমার পক্ষে ঠিক হতো না ভেবে আমি আবার এই কাজটি শুরু করি। কিন্তু পুরোটাই যে একটা সচ্ছল আকারে হবে বা হচ্ছে এমনটা নয়। একটা ভা’ঙা কাঁচ সেটাকে জোড়া লাগানোর হাজারও চেষ্টা করলে, জানি না কতদূর জোড়া লাগবে? আমি কোনো বিতর্কে যেতে চাইছি না। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে সাহায্য করার জন্য। আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের আশকারা ছাড়া, জীবনের একটা অংশ চলতে পারব না, একটা পাও আমি চলতে পারব না। আজ অনেকদিন পরে ফ্লোরে গিয়েছি, কাজ করে খুব আনন্দ পেয়েছি। কিন্তু এই যে ক্লান্তিটা এটার যে কি আনন্দ, সেটা আমরা যারা পরিশ্রম করি, তারা জানি। এই ক্লান্তিটা আমরা প্রত্যেকদিন চাই। ভালো লাগে।”

আরও পড়ুন:Jeetu Kamal:পরপর তিনটি ধারাবাহিক থেকে বিতাড়িত? সমাজমাধ্যমে নেটিজেনদের একাংশের কটাক্ষ জিতু কমলকে, ‘মিলন তিথি’ ধারাবাহিক কেন ছেড়েছিলেন? অবশেষে কারণ জানালেন পরিচালক

এরপর নিজের অনুরাগীদের উদ্দেশ্যে তিনি জানান, “আবারও বলছি এত দামি দামি উপহার পাঠাবেন না। বই, চিঠি সবসময়ের জন্য ঠিক আছে। পড়তে ভালো লাগে। খুব যদি মনে হয় কিছু একটা দিই, চিঠির মধ্যে লিখে দেবেন যে কজন মানুষ আমার দ্বারা উপকৃত হন, যাদের পাশে দাঁড়ানোর জন্য আমি খুব চেষ্টা করি পারলে ১০ টাকার একটা বিস্কুট কিনে দেবেন। আমি আপনার নাম করেই সেখানে দিয়ে আসব। খুব দিতে ইচ্ছে করলে দেবেন। যেটা কাজে লাগবে, যেটা সত্যি দরকার, মানুষের পাশে দাঁড়ানো দরকার সেটা করুন। সবথেকে বড় কথা নিজের সময় ন’ষ্ট করবেন না। স্পষ্ট করে কখনও কারোর ভালো করা যায় না। আমারও ভালো করতে পারবেন না আর আমি সময় ন’ষ্ট করে আপনার ভালো করতে পারব না। আমাকে সম্মান করবেন, নিজের পরিবারকে সম্মান করবেন, কাজের জায়গায় প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন। আশা রাখছি ভালো কিছু হবে।”

আরও পড়ুন:Sumi Har Chowdhury:”মা’ন’সি’ক ভা’র’সা’ম্য’হী’ন হলে আমি এখন পা’গ’লা’গা’র’দে থাকতাম, স্বাভাবিক মানুষদের সাথে ওঠাবসা করতে পারতাম না…”, পা’গ’লে’র মতো রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল অভিনেত্রী সুমি হর চৌধুরীকে, এখন কেমন আছেন তিনি? ঘটনাটা কি আদেও সত্যি? সমস্ত ঘটনা জানালেন অভিনেত্রী নিজেই

প্রসঙ্গত, তবে এর মাঝে উঠে এল আরও এক গুঞ্জন। ‘অপু-আর্য’র দ্ব’ন্দ্ব মিটেও মিটল না। দিতিপ্রিয়া নিজেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন! গুঞ্জন ছড়িয়েছে জিতুর বি’রু’দ্ধে আর্টিস্ট ফোরামে লিখিত অভিযোগ জানিয়েছেন নায়িকা! এছাড়াও নাকি মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন দিতিপ্রিয়া? তবে কি ধারাবাহিকের ভবিষ্যত এখনও অনিশ্চিত? সব কিছুই সময়ের অপেক্ষা।

Leave a Comment