Jeetu Kamal:”এটা আমার শেষ ধারাবাহিক, যারা বদনাম করে তাদের সকলকেই জানালাম…” ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন জিতু কমল, টেলিভিশনের পর্দায় আর দেখা যাবে না অভিনেতাকে! এমন চরম সিদ্ধান্ত নেওয়ার কারণ জানালেন অভিনেতা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Jeetu Kamal:বেশ কয়েক মাস ধরেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে নায়ক-নায়িকার দ্বন্দ্বের জেরে ধারাবাহিকের নাম চর্চায় থেকেছে। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে চলতে থাকা কাদা ছোড়াছুড়ির সাক্ষী থেকেছে সোশ্যাল মিডিয়া। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ধারাবাহিক ছেড়েছেন দিতিপ্রিয়া রায়। ইতিমধ্যেই নতুন ‘অপর্ণা’ হিসেবে টেলিভিশনের পর্দায় প্রথম পা রাখছেন শিরিন পাল। পুরানো স্মৃতি ভুলে নতুনভাবে শুরু হতে চলেছে ধারাবাহিকটি।

কিন্তু এর মাঝেই হঠাৎ বিস্ফোরক কিছু কথা বললে ধারাবাহিকের নায়ক জিতু কমল। শুনে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা অর্থাৎ যারা আমার ভক্ত বা দর্শক যাদের জন্য আমি নায়ক হতে পেরেছি আমি আমার জীবনে কোনো সিদ্ধান্ত তাদের না জানিয়ে করি না। তাই আজ আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি সেটাও আপনাদের জানিয়েই করব। আজকে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়ে চলেছি আর সেটা হল আগামী দিনে আর কোনো টিভি সিরিয়ালে আমি অভিনয় করব না।”

জিতু আরও বলেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটা আমার শেষ ধারাবাহিক। যে ধারাবাহিকটা চলছে, ‘চিরদিনই তুমি যে আমার’ এটা আমার টেলিভিশনে করা শেষ ধারাবাহিক। এরপরে আমি আর টিভি সিরিয়াল করব না। আমি আশা রাখব প্রত্যেকদিন তো আমরা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ি। তো আমার ইউনিট, আমার প্রোডাকশন হাউস এবং জি বাংলা তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে, আপনারা সকলেই জানেন। সেটা আর বিস্তারিতভাবে বললাম না। আশা রাখব আপনারা আমাদের সাথে থাকবেন। আমাকে যেভাবে ভালোবেসেছেন সেই আশীর্বাদটুকু একটু বাড়িয়ে দেবেন কিছুদিনের জন্য। সত্যি আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি। প্রোডাকশন হাউজ, জি বাংলা সর্বোপরি আমার টেকনিশিয়ানস যারা দিন আনে, দিন খায়, কাজ বন্ধ হয়ে গেলে তাদের কালকে থেকে। সত্যিই তাদের সমস্যা হবে। তাদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম, এই নাম দিয়ে যথাযথ করবেন, ‘চিরদিনই তুমি যে আমার’। আমি চাই আমার দর্শক, টেলিভিশনের সমস্ত দর্শক ‘চিরদিনই তুমি যে আমার’এর মতই আপনারা থাকবেন। চিরদিনই সত্যি, আপনাকে যে আমার এটা একটু প্রমাণ করবেন। এটা আমার শেষ ধারাবাহিক। আশীর্বাদ করুন। পরবর্তীকালে যে কাজই করি মন দিয়ে করতে পারি। এখন যেভাবে করছি, সেভাবেই মন দিয়ে করতে পারি। এতটুকু আশা রেখে আমাদের এই চ্যালেঞ্জকে আপনারা, এই যুদ্ধটাকে আপনারা দয়া করে জেতাবেন।

আরও পড়ুন:Chirodini Tumi Je Amar:’বাবা-মেয়ে লাগছে দু’জনকে, একদম মানাচ্ছে না এই মেয়েটাকে…’ নতুন ‘অপর্ণা’কে দেখেই বেজায় চটলেন দর্শক, ‘দিতিপ্রিয়ার জায়গা কেউ নিতে পারবে না, কে এই শিরিন!’ বয়কটের ডাক নতুন অপর্ণা’কে

আজকে থেকে এক নতুন শিল্পীর, নতুন পথচলা, দয়া করে তাকে আশীর্বাদ করুন, আমাদেরকেও আশীর্বাদ করুন। আর কি বলব আপনাদের কাছে আর নতুন করে চাওয়ার তো কিছু নেই। খুব একটা ভগবানের কাছে চাই না। বিশেষ করে আশীর্বাদ এবং সকলের মঙ্গল কামনা ছাড়া আর কিছুই চাই না। বিনয় করছি না। এটাও জানি সব দর্শক আমার হতে পারে না। সবাই আমার সুনাম করতে পারে না। কিন্তু যারা সুনাম করে তাদের তো আমি ফেলে দিতে পারি না। তাদের কাছে আমি দায়বদ্ধ। এবং যারা বদনাম করে অথবা কিছুই করে না তাদের কাছেও জানানদি যে এটা আমার শেষ ধারাবাহিক। দয়া করে আমাকে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, ‘চিরদিনই আপনারা যে আমার’।”

আরও পড়ুন:Kaushik Ganguly:সমাজ কি এখনও পুরুষতান্ত্রিক! নারীদের কাজ কি শুধু রান্না করা? সমাজের একচোখো বিচার নিয়ে কী বললেন কৌশিক গাঙ্গুলী?

জিতু কমলের মুখে এমন কথা শুনে মন খারাপ তাঁর অনুরাগীদের।

অভিনেতার অনুরাগীদের অনুমান তাঁর এবং দিতিপ্রিয়ার এই দ্বন্দ্ব নায়কের মনে গভীর প্রভাব ফেলেছে, তাই এমন সিদ্ধান্ত তাঁর।

Leave a Comment