Jeetu Kamal:”লোকজন আমাকে খুব ঠকায়, সেটা বুঝেও আমি আবার বিশ্বাস করি…” পর্দায় ‘আর্য’ স্যারের ম্যাজিকে বুঁদ ভক্তরা, কিন্তু তার মাঝে হঠাৎ এমন কেন উপলব্ধি জিতু কমলের?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Jeetu Kamal:অভিনেতা জিতু কমল বললে ভুল হবে, তিনি এখন পর্দার ‘আর্য সিংহ রায়’। তাঁর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। ভক্তদের অগণিত ভালোবাসায় তিনি অডিয়েন্স স্টার। নিত্যদিন ভক্তদের কাছে থেকে পান অসংখ্য উপহার। যদিও অভিনেতা এমন উপহার পাঠাতে বারংবার নিষেধ করেছেন। কিন্তু তাও তাঁর ভক্তরা নিজেদের ভালোবাসা উজাড় করে দেন। বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘আর্য-অপর্ণা’র রোমান্সের জোয়ারে ভাসছেন দর্শক।

টিআরপি তালিকায় বেশ ভালো ফল করছে জি বাংলার ধারাবাহিকটি। ইতিমধ্যেই দেখানো হয়েছে যে, একেবারে হাঁটু মুড়ে বসে রোম্যান্টিক কায়দায় প্রপোজ করেছ ‘আর্য’ তার ভালোবাসার মানুষ ‘অপর্ণা’কে। দুই বাড়িতেও বিয়ের তোড়জোড়।

মাঝে শোনা গিয়েছিল যে, দিতিপ্রিয়া রায়ের সঙ্গে বি’বা’দে’র জেরে ধারাবাহিক ছাড়তে পারেন অভিনেতা। কিন্তু তাঁর ভক্তরা মানতে নারাজ ছিল। অনেকেই দিতিপ্রিয়াকে বয়কটেরও ডাক দেন। পাশাপাশি জিতুকে বাদ দিলে জি বাংলার ধারাবাহিক বয়কট করারও কথা জানান নেটপাড়া।

আরও পড়ুন:Saptarshi Maulik:পাঁচ বছর নে’শা’য় বুঁদ থাকা থেকে জীবনের চ’র’ম খা’রা’প পরিস্থিতি, ভ’য়ং’ক’র সত্যি কথা জানালেন সপ্তর্ষি মৌলিক

সম্প্রতি জিতুর একটি ফ্যানপেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা তাঁর কোনো এক সাক্ষাৎকারের অংশ। যেখানে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে নিজের একটি খারাপ ও একটি ভালো স্বভাবের কথা।

যেখানে জিতুকে বলতে শোনা যায়, “আমার ভালো স্বভাব হচ্ছে আমি খুব তাড়াতাড়ি লোকজনকে বিশ্বাস করি। এটা আমার গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট নয়।” এরপরই তাঁকে জিজ্ঞেস করা হয়, তাহলে ‘খারাপ স্বভাব’ কোনটি? জিতু জানান, “লোকজন আমাকে খুব ঠকায়, সেটা বুঝেও আমি আবার বিশ্বাস করি, এটা আমার ব্যাড হ্যাবিট।” তাঁর এমন কথায় আবারও অনুরাগীদের মন জিতে নিলেন তিনি।

আরও পড়ুন:Saheb-Susmita:’দুবাইতে একসঙ্গে চুটিয়ে চলছে শপিং, তবে কি বিয়ের পিঁড়িতে শীঘ্রই বসতে চলেছেন সাহেব-সুস্মিতা?

তবে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ‘আর্য’র অতীত ফিরছে! তার মানে কি এবার দেখানো হবে ‘রাজনন্দিনী’কে?সূত্রের খবর, ‘আর্য’র প্রথম স্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেত্রী পায়েল দে’কে। এমনিতে বরাবর আবছা দেখানো হয়েছে ধারাবাহিকে। বোঝা গিয়েছে, তার মৃ’ত্যু’র পিছনে রয়েছে কোনো এক বড় রহস্য। এমনকী ‘রাজনন্দিনী’র রহস্যমৃ’ত্যু আর ‘অপর্ণা’র জন্মের মধ্যেও একটা সংযোগ দেখনো হয়েছে। জন্মান্তরের আভাসও রয়েছে। খবর, খুব জলদি নাকি ‘রাজনন্দিনী’র ট্র্যাক আসবে।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আগে, ২০২১ সালে আকাশ আটের একটি ধারাবাহিকে ‘হয়ত তোমারই জন্য’-তে কাজ করেছিলেন তিনি। ছোটপর্দায় ২০১০ সাল নাগাদ পা রেখেছিলেন জিতু, ‘নিয়তি’ নামক একটি ধারাবাহিকে। তবে সাফল্য এনে দেয় ‘মিলন তিথি’, ‘রাঙিয়ে দিয়ে যাও’ ধারাবাহিকের মাধ্যমে।

Leave a Comment